Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
সিলেট এখন ভুতুড়ে নগরী, ৫ টাকার মোমবাতি ৩০ টাকায়ও পাওয়া যাচ্ছে না

বাংলাদেশ

রিপন দে
18 June, 2022, 06:45 pm
Last modified: 18 June, 2022, 08:17 pm

Related News

  • সিলেটে ডিপো পর্যায়ে জ্বালানি সরবরাহ বাড়লেও, ডিলার পর্যায়ে বাড়েনি: জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি
  • শুধু ডলারে আর পাউন্ডে না, সিলেটকে পড়ালেখায়ও ফার্স্ট হতে হবে: শিক্ষামন্ত্রী
  • শিক্ষার আলো ছড়াচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী হরিবোল
  • দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে

সিলেট এখন ভুতুড়ে নগরী, ৫ টাকার মোমবাতি ৩০ টাকায়ও পাওয়া যাচ্ছে না

সিলেট এখন বিদ্যুৎ, ইন্টারনেটবিহীন ভুতুড়ে নগরী। একে তো বিদ্যুৎ নেই, তার উপর শহরে মোমবাতির চরম সংকট দেখা দিয়েছে। ফলে অন্ধকারে ঢাকা পড়েছে সিলেট শহর।
রিপন দে
18 June, 2022, 06:45 pm
Last modified: 18 June, 2022, 08:17 pm

সিলেট এখন বিদ্যুৎ, ইন্টারনেটবিহীন ভুতুড়ে নগরী। একে তো বিদ্যুৎ নেই, তার উপর নগরীতে মোমবাতির চরম সংকট দেখা দিয়েছে। ফলে অন্ধকারে ঢাকা পড়েছে সিলেট শহর। বন্ধ রয়েছে দোকানপাট, খাবারের হোটেল। ফলে ব্যস্ত জনপদে হঠাৎ নেমে এসেছে পিনপতন নীরবতা, সেই সঙ্গে অজানা আতঙ্ক। যারা ফুডপান্ডা বা বিভিন্ন রেস্টুরেন্টে খেতেন, বিশেষ করে ব্যাচেলররা পড়েছেন চরম বিপাকে।

সিলেট শহরের ভাতালি এলাকায় একটি ফ্ল্যাটে কয়েকজনের সঙ্গে মিলে থাকেন ঊর্মি দে। তিনি জানান, 'ভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য সিলেট শহরে এসেছি ৩ মাস হলো। জীবনের প্রথম বাইরে এসে থাকছি, রান্নাবান্নাও পারি না, তার উপর প্রচুর পড়াশোনার চাপ। সুনামগঞ্জে পানিবন্দি বাবা-মা। একে তো তাদের চিন্তা, কারণ যোগাযোগ করতে পারছি না; তার উপর সিলেট শহরে নেই বিদ্যুৎ। সেই সাথে বন্ধ সব খাবারের রেস্টুরেন্ট। ইচ্ছে করলেও রান্না করার উপায় নেই, কারণ গ্যাসও নেই। দুশ্চিন্তায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছি।'

ব্যস্ততম এলাকা জিন্দা বাজারের ব্যবসায়ী আব্দুল মতিন জানান, 'পানির কারণে দোকান বন্ধ। বাসায়ও পানি। শুয়ে থাকার অবস্থা নেই, কারণ আশপাশের ছিন্নমূল মানুষকে জায়গা দিয়েছি। সেই সাথে খাবারের সংকট। আমি বুঝছি না আসলে কী করা উচিত। সাপের ভয়ে বাইরে গিয়ে দাঁড়াতে ভয় লাগছে। দিন-রাত একই জায়গায়। আর বেরই বা হব কোথায়? সব জায়গায় পানি।'

অন্ধকার আতঙ্ক বাড়াচ্ছে আরও। বিদ্যুৎহীন সিলেটে বাসাবাড়িতে কমে এসেছে আলোর পরিমাণ। গতকাল ৫ টাকার মোমবাতি ১০ থেকে ৫০ টাকায় মিললেও আজ কোথাও মোমবাতি নেই। ফলে অন্ধকারে বসবাস করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। এতে আতঙ্ক বেড়েছে।

অসুস্থ মানুষদের আতঙ্ক আরও বেড়েছে মেডিকেল সেবা বিঘ্নিত হওয়ার ঘটনায়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বিদ্যুৎ বিচ্ছিন্ন। হাসপাতালে পানিও উঠে গেছে। ফলে কেউ অসুস্থ হলে কোথায় যাবেন, তা নিয়েও আতঙ্কিত হয়ে আছেন অসুস্থ মানুষজন।
সিলেটের সাপ্লাই এলাকায় থাকেন আব্দুল রহমান। তিনি জানান, এমন আতঙ্ক আর অজানা শঙ্কা জীবনে কখনও আসেনি। 'পাশের মানুষজন কেমন আছে জানি না, নিজের অবস্থাও জানাতে পারি না। আশপাশের মানুষের অভাব হাহাকার দেখে পাশে দাঁড়াতে পারছি না, কারণ নিজেরই খাদ্য সংকট। জানি না কীভাবে এই সময় পার করব। কত দ্রুত এই পানি নেমে যায় আর জীবনযাত্রা স্বাভাবিক হয়, তার অপেক্ষা করছি।'

ব্যবসায়ী তানভির রুহেল বলেন, বিকল্প উপায়ে যেকোনোভাবে নেটওয়ার্ক চালু করা সবচেয়ে জরুরি। এতে অন্তত আমরা জানতে পারব কার কী প্রয়োজন, স্বজনরা বেঁচে আছেন কি না।  
 

Related Topics

টপ নিউজ

সিলেট / বন্যা / সিলেটের বন্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার
  • ছবি: সংগৃহীত
    তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

Related News

  • সিলেটে ডিপো পর্যায়ে জ্বালানি সরবরাহ বাড়লেও, ডিলার পর্যায়ে বাড়েনি: জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি
  • শুধু ডলারে আর পাউন্ডে না, সিলেটকে পড়ালেখায়ও ফার্স্ট হতে হবে: শিক্ষামন্ত্রী
  • শিক্ষার আলো ছড়াচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী হরিবোল
  • দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

3
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net