Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
শুরু হয়ে গেছে কোভিডের চতুর্থ ওয়েভ, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
17 June, 2022, 10:05 am
Last modified: 17 June, 2022, 10:21 am

Related News

  • কোভিড-১৯: সংক্রমণ বাড়লেও তীব্রতা কম, বেড়েছে মৃত্যু
  • বেড়েছে কোভিড-১৯ সংক্রমণ, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
  • কোভিড-১৯: সংক্রমণ ঢাকার দিকে ধেয়ে আসছে
  • সংক্রমণ নিয়ন্ত্রণে করোনা পরীক্ষার পরিধি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের  
  • করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম চিড়িয়াখানা আবারও বন্ধ ঘোষণা 

শুরু হয়ে গেছে কোভিডের চতুর্থ ওয়েভ, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

বৃহস্পতিবার পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৫.৭৬%, যা গত সাড়ে তিন মাসে সর্বোচ্চ।
তাওছিয়া তাজমিম
17 June, 2022, 10:05 am
Last modified: 17 June, 2022, 10:21 am

বৃহস্পতিবার দেশে কোভিড-১৯ আক্রান্তের পজিটিভিটি রেট ৫% ছাড়িয়ে গেছে। ফলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ভাইরোলজিস্টদের আশংকা, দেশে এ মহামারির চতুর্থ ওয়েভ শুরু হয়ে গেছে।

কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম টিবিএসকে বলেন, "তিন মাসের বেশি সময় পজিটিভি রেট ১% এর কম ছিলো, গত এক সপ্তাহে পজিটিভিটি রেট ১% থেকে ৫% ছাড়িয়ে গেলো তার মানে নতুন ওয়েভ শুরু হয়েছে। এখনই সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হবে। এখন মাত্র ২ কোটি ৪৭ লাখ মানুষ ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়েছে। কমপক্ষে ১০ কোটি মানুষকে বুস্টার ডোজের আওতায় আনলে কোভিড পজিটিভ হলেও মৃত্যু কম হবে। পাশাপাশি সবাইকে মাস্ক পরতে হবে।"   

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম কোভিড সনাক্ত হয়; একই বছরের ১৮ মার্চ প্রথম কোভিডে মৃত্যু ঘটে। এরপর থেকে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়তেই থাকে।

সাত মাস পর পরিস্থিতি কিছুটা উন্নত হতে শুরু করে। কিন্তু গত বছরের মার্চ মাসে, দেশব্যাপী ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের মধ্যেই শুরু হয় কোভিডের সেকেন্ড ওয়েভ। আবারও বেড়ে যায় কোভিড আক্রান্তের সংখ্যা।

চলতি বছরের জানুয়ারিতে কোভিডের থার্ড ওয়েভ শুরু হয়। ফেব্রুয়ারি থেকে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সংক্রমণ কম ছিলো। এখন আবার এটি বাড়তে শুরু করেছে।

ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)-এর উপদেষ্টা ডাঃ এম মুশতাক হোসেন টিবিএসকে বলেন, "কোভিডের নতুন ওয়েভ স্টার্টিং পয়েন্টে আছে এখন। ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব ভ্যারিয়েন্টের প্রভাবে সংক্রমণ জ্যামিতিক হারে বাড়ছে। এখন কঠোরভাবে মাস্ক পরতে হবে, শারিরীক দূরত্ব বজায় রাখতে হবে। এবং দ্রুত সেকেন্ড ডোজ ভ্যাকসিন নেয়ার হার বাড়াতে হবে। ফার্স্ট ডোজ ভ্যাকসিন নেয়ার হার বাড়লেও, এখনো ৭০% মানুষ সেকেন্ড ডোজ নেয়নি। ভ্যাকসিন চলে আসার পর কোভিডে মৃত্যু মানা যায় না। তাই সবাইকে ভ্যাকসিনের আওতায় আনতে হবে।"

দেশে প্রতিদিন কোভিড পজিটিভের সংখ্যা বাড়ছে; বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬,২০০টি নমুনা পরীক্ষার পর ৩৫৭টি পজিটিভ কেস রিপোর্ট করা হয়েছে।

একই সময়ে পজিটিভিটি রেটও বেড়ে হয়েছে ৫.৭৬%, যা গত সাড়ে তিন মাসে সর্বোচ্চ। এর আগে, ২৩ ফেব্রুয়ারি পজিটিভিটি রেট ৬.৭৭% রিপোর্ট করা হয়েছিল। 

তবে সংক্রমণ বাড়লেও বাংলাদেশে গত কয়েক সপ্তাহে এই ভাইরাসে কোনো মৃত্যু হয়নি।

যারা এখনো করোনার বুস্টার ডোজ নেননি তাদেরকে শিগগিরই তা নিতে বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। 

বৃহস্পতিবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, "আমাদের দেশে করোনা কিছুটা হলেও বাড়তি, আশপাশের দেশগুলোতেও সংক্রমণ বাড়ছে। বুস্টার ডোজ যারা নিয়েছেন, তাদের মৃত্যুঝুঁকি নেই বললেই চলে। তাই আমরা আহ্বান জানাব, যারা এখনো নেননি শিগগিরই বুস্টার নিয়ে নিন।"

২০২০ সালে করোনা প্রাদুর্ভাব শুরুর পর দেশে এখন পর্যন্ত ২৯ হাজার ১৩১ জনের প্রাণহানি ঘটেছে এ ভাইরাসে; কোভিড পজিটিভ সনাক্ত হয়েছেন মোট ১৯ লাখ ৫৪ হাজার ৯৯৪ জন। 
 

Related Topics

টপ নিউজ

করোনার সংক্রমণ / চতুর্থ ওয়েভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • কোভিড-১৯: সংক্রমণ বাড়লেও তীব্রতা কম, বেড়েছে মৃত্যু
  • বেড়েছে কোভিড-১৯ সংক্রমণ, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
  • কোভিড-১৯: সংক্রমণ ঢাকার দিকে ধেয়ে আসছে
  • সংক্রমণ নিয়ন্ত্রণে করোনা পরীক্ষার পরিধি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের  
  • করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম চিড়িয়াখানা আবারও বন্ধ ঘোষণা 

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net