Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
সংক্রমণ নিয়ন্ত্রণে করোনা পরীক্ষার পরিধি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের  

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
04 April, 2021, 11:35 am
Last modified: 04 April, 2021, 11:57 am

Related News

  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • শুরু হয়ে গেছে কোভিডের চতুর্থ ওয়েভ, বিশেষজ্ঞদের সতর্কবার্তা
  • বেড়েছে কোভিড-১৯ সংক্রমণ, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
  • রাজশাহী মেডিকেলের ল্যাবে করোনা পরীক্ষা বন্ধ
  • নিউজিল্যান্ডে অনুশীলন শুরুর রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় শরিফুলরা

সংক্রমণ নিয়ন্ত্রণে করোনা পরীক্ষার পরিধি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের  

সংক্রমণ বাড়ায় টেস্ট করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেককে। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে নমুনা দিলেও রিপোর্ট পেতে কয়েকদিন লেগে যাচ্ছে।
তাওছিয়া তাজমিম
04 April, 2021, 11:35 am
Last modified: 04 April, 2021, 11:57 am
ছবি-মুমিত এম/টিবিএস

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ‍শুরুর পর থেকেই কম টেস্ট হওয়া নিয়ে অভিযোগ ছিল। এক বছর পর এখন টেস্টের পরিধি বেড়েছে। কিন্তু অতীতের সব রেকর্ড ছাড়িয়ে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। তাই এখন টেস্টের পরিধি আরও বাড়িয়ে সংক্রমণ নিয়ন্ত্রণের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।    

শুরুতে একটি ল্যাবে (আইইডিসিআর) পরীক্ষা হলেও এখন ২২৭টি ল্যাবে করোনা পরীক্ষা করা হয়। এখন পিসিআর টেস্টের পাশাপাশি অ্যান্টিজেন, জিন এক্সপার্টের মাধ্যমে টেস্ট হচ্ছে। তবুও সংক্রমণ বাড়ায় টেস্ট করাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেককে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নমুনা দিলেও রিপোর্ট পেতে কয়েকদিন সময় লেগে যাচ্ছে। 

মানুষ যাতে সহজে টেস্ট করতে পারে এবং  টেস্টের পরিধি যেন বাড়ানো হয় সেব্যাপারে সরকারকে পরামর্শ দিয়েছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। 

১ এপ্রিল একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পরামর্শক কমিটি জানায়, কোভিড-১৯ এর জন্য টেস্ট করতে আসা মানুষ যাতে সহজে সেবা পায় তার ব্যবস্থা করা প্রয়োজন।

আগামী দিনগুলোতে করোনা টেস্ট করার চাহিদা বাড়তে পারে, সেটি মাথায় রেখে পর্যাপ্ত প্রস্তুতি প্রয়োজন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. সায়েদুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সংক্রমণ বাড়ছে। এখন লক্ষ লক্ষ মানুষকে করোনা টেস্ট করতে হবে। পিসিআর টেস্টের পাশাপাশি বেশি বেশি অ্যান্টিজেন ও অ্যান্টিবডি টেস্ট বাড়াতে হবে। অ্যান্টিজেন টেস্ট করা হলে পিসিআর টেস্টের ওপর চাপ কমবে আবার খরচও কমবে। এর ফলে পজিটিভ রোগীদের দ্রুত আইসোলেটেড করা যাবে।' 

অধ্যাপক মো. সায়েদুর রহমান বলেন, 'লকডাউনের এই সময়ে বেশি বেশি টেস্ট করে আক্রান্ত ব্যক্তিদের আইসোলেটেড করা গেলে সংক্রমণের ঢেউটা নিচে নামানো যাবে। মানুষকে বোঝাতে হবে আইসোলেশন মানে জেল নয়, বাড়িতে সবার কাছ থেকে নিজেকে আলাদা রাখা। তাই লক্ষণ দেখা দিলে টেস্ট করে নিশ্চিত আলাদা থাকলে সংক্রমণ পরিবারের মধ্যে ছড়াবে না। এবার আমরা একই পরিবারের কয়েকজন সদস্য আক্রান্ত হচ্ছে এমন তথ্য বেশি পাচ্ছি'। 

প্রথিতযশা ভাইরোলজিস্ট প্রফেসর ডা. নজরুল ইসলাম টিবিএসকে বলেন, 'এখন বিশেষায়িত উপায়ে লকডাউন দিয়ে টেস্ট বাড়াতে হবে। ছোট ছোট এলাকাকে লকডাউন দিয়ে একই রাতের মধ্যে সব মানুষকে টেস্ট করতে হবে। তাদের মধ্যে যাদের পজিটিভ পাওয়া যাবে তাদের আইসোলেটেড করে লকডাউন তুলে দিতে হবে। এভাবে আস্তে আস্তে পুরো দেশে টেস্ট করে সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হবে'। 

এখন টেস্ট বাড়ানোর সক্ষমতাও রয়েছে বলে জানিয়েছেন আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা  ডা. এ এস এম আলমগীর। 

তিনি বলেন, 'এখন ২০০'র বেশি পিসিআর ল্যাবে টেস্ট করা হয়। পাশাপাশি অ্যান্টিজেন ও জিন এক্সপার্ট টেস্ট চলমান আছে। সরকারি-বেসরকারি সব ল্যাবে পুরোদেমে টেস্ট করা হলে দিনে ৫০-৬০ লাখ টেস্ট করা সম্ভব হবে। যাদেরই লক্ষণ থাকবে আমারা তাদেরকেই অনুরোধ করছি টেস্ট করে আলাদা থাকতে'।  

করোনা সংক্রমণের শুরুতে টেস্টিং কিট সংকট থাকলেও এখন কোন কিট সংকট নেই বলে জানিয়েছেন  ডা.আলমগীর।

'কিট আমদানির প্রক্রিয়া চলমান। আমাদের হাতে পর্যাপ্ত কিট আছে এবং যখনই প্রয়োজন হয় তখনই কিট চলে আসে'।   

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫ হাজার ৬৮৩ জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৩০ হাজার ২৭৭। 

অন্যদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ২১৩। 

গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ২৩ দশমিক ১৫ শতাংশ ও মৃত্যুহার ছিল ১ দশমিক ৪৬ শতাংশ।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামীকাল সোমবার থেকে দেশব্যাপী এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার।  

Related Topics

টপ নিউজ

করোনার সংক্রমণ / করোনা পরীক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • শুরু হয়ে গেছে কোভিডের চতুর্থ ওয়েভ, বিশেষজ্ঞদের সতর্কবার্তা
  • বেড়েছে কোভিড-১৯ সংক্রমণ, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
  • রাজশাহী মেডিকেলের ল্যাবে করোনা পরীক্ষা বন্ধ
  • নিউজিল্যান্ডে অনুশীলন শুরুর রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় শরিফুলরা

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net