Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
সেপ্টেম্বরে শুরু হবে দেশের প্রথম পাতাল মেট্রো রেলের কাজ    

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 June, 2022, 10:50 am
Last modified: 16 June, 2022, 11:37 am

Related News

  • ডলারের দাম বৃদ্ধিতে এমআরটি-১ প্রকল্পে বিদেশি ঋণের ব্যয় বাড়ছে ৩৬,১৯৯ কোটি টাকা
  • ঢাকা সাবওয়ে, ইস্ট-ওয়েস্ট এক্সপ্রেসওয়ের জন্য স্পেনের সহায়তা চায় সরকার
  • দেশজুড়ে সেতু, টানেল ও এক্সপ্রেসওয়ের বিস্তৃত সংযোগ তৈরির লক্ষ্যে মহাপরিকল্পনা সরকারের
  • দেশের সর্বপ্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণকাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ব্যয়ে গতি না থাকায় ঢাকার ফাস্ট-ট্র্যাক ট্রানজিট প্রকল্পগুলোর তহবিল কমলো

সেপ্টেম্বরে শুরু হবে দেশের প্রথম পাতাল মেট্রো রেলের কাজ    

দেশের প্রথম পাতাল মেট্রো রেল হচ্ছে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত। পাতাল অংশের দৈর্ঘ্য ১৯ দশমিক ৮৭ কিলোমিটার। এই অংশে থাকবে ১২টি পাতাল স্টেশন।
টিবিএস রিপোর্ট
16 June, 2022, 10:50 am
Last modified: 16 June, 2022, 11:37 am

লাইসেন্স হস্তান্তরের মাধ্যমে পাতাল মেট্রো রেলের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী সেপ্টেম্বরের মধ্যেই রাজধানীর বিমানবন্দর থেকে নতুনবাজার হয়ে কমলাপুর পাতাল মেট্রো রেলের নির্মাণ কাজ শুরু হবে। বুধবার এমআরটি লাইন-১ এর লাইসেন্স হস্তান্তর শেষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সেমিনারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিকের হাতে লাইসেন্স হস্তান্তর করেন।

সেমিনার শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এমএএন সিদ্দিক বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে বিমানবন্দর-বাড্ডা-কমলাপুর সড়কের নিচ দিয়ে মেট্রো লাইনটির মাঠ পর্যায়ের কাজ শুরু করা হবে।

তিনি বলেন, ঢাকায় ছয়টি মেট্রো রেল লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে উত্তরা-মতিঝিল-কমলাপুরের মধ্যে তৈরি হচ্ছে এমআরটি লাইন-৬।

দেশের প্রথম পাতাল মেট্রো রেল হচ্ছে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত। পাতাল অংশের দৈর্ঘ্য ১৯ দশমিক ৮৭ কিলোমিটার। এই অংশে থাকবে ১২টি পাতাল স্টেশন। 

পাতাল অংশ ছাড়াও নতুনবাজার থেকে পূর্বাচল পর্যন্ত তৈরি করা হবে আরো ১১ দশমিক ৩৬ কিলোমিটার উড়াল মেট্রো। লাইনটি তৈরি করতে খরচ হবে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। ২০২৬ সালে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

এমএএন সিদ্দিক বলেন, পাতাল মেট্রো রেলের ডিপোর মূল নির্মাণকাজ শুরুর জন্য জাইকার অনুমতি চাওয়া হয়েছে। তাদের অনুমতি পাওয়া গেলে কাজ শুরু হবে। সেটা আগামী অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) মধ্যে নাগাদ হতে পারে। তারপর প্রধানমন্ত্রী এই নির্মাণকাজের উদ্বোধন করবেন। 

এর আগে এমআরটি লাইন-১ এর লাইসেন্স হস্তান্তর এবং এমআরটি লাইন-৬ এর অগ্রগতি ও সম্ভাবনা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মেট্রো লাইনগুলোর কাজের অগ্রগতি তুলে ধরেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।

তিনি বলেন, ঢাকা মহানগরীতে যানজটের কারণে বছরে প্রায় ৩ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হচ্ছে। এমআরটি লাইন-৬ চালু হওয়ার পর মেট্রো রেল পরিচালনাকালে দৈনিক ভ্রমণ খরচ বাবদ প্রায় ৮ কোটি ৩৮ লাখ টাকা এবং যানবাহন পরিচালনা খরচ বাবদ প্রায় ১ কোটি ১৮ লক্ষ টাকা সাশ্রয় হবে।

এই সাশ্রয়কৃত অর্থ দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, 'যে কোনো উন্নয়ন অবকাঠামো করতে গেলে আমরা যারা অংশীজন আছি, তাদের সঙ্গে আগে মতবিনিময় করতে হবে। দরকার হলে পরিকল্পনা করার আগেই মতবিনিময় করতে হবে। তাহলে অনেক সমস্যারই সমাধান করতে পারতাম। এখন করা যাবে না বিষয়টি এমন নয়, তবে সংকট তৈরি হবে। যে কোন সংস্থা যখন প্রকল্প নিবে তার আগেই যেন আমাদের সঙ্গে সমন্বয় করে।'

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, 'একশো বছরের জন্য মেট্রো রেল গড়ে তোলা হচ্ছে। এর সুফল পেতে হলে সংশ্লিষ্ট বিভাগের সমন্বয়ের বিকল্প নেই। মেট্রো রেল চালু হলে এর নিচের রাস্তা, ড্রেন, শাখা রোড, রাস্তার লাইট, পরিবেশ এগুলো সবই কিন্তু সঠিকভাবে ব্যবস্থাপনা করতে হবে। ফুটপাত যথেষ্ট প্রশস্ত হতে হবে। তা না হলে সেখানে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে না।'  

Related Topics

টপ নিউজ

পাতাল রেল / পাতাল মেট্রো রেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • ডলারের দাম বৃদ্ধিতে এমআরটি-১ প্রকল্পে বিদেশি ঋণের ব্যয় বাড়ছে ৩৬,১৯৯ কোটি টাকা
  • ঢাকা সাবওয়ে, ইস্ট-ওয়েস্ট এক্সপ্রেসওয়ের জন্য স্পেনের সহায়তা চায় সরকার
  • দেশজুড়ে সেতু, টানেল ও এক্সপ্রেসওয়ের বিস্তৃত সংযোগ তৈরির লক্ষ্যে মহাপরিকল্পনা সরকারের
  • দেশের সর্বপ্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণকাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ব্যয়ে গতি না থাকায় ঢাকার ফাস্ট-ট্র্যাক ট্রানজিট প্রকল্পগুলোর তহবিল কমলো

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net