Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
তামিমদের চোখ রাঙিয়ে হারল মাহমুদউল্লাহর দল

খেলা

টিবিএস রিপোর্ট
16 March, 2020, 07:50 pm
Last modified: 16 March, 2020, 07:57 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

তামিমদের চোখ রাঙিয়ে হারল মাহমুদউল্লাহর দল

ব্যাটসম্যানদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মাহেদী হাসান। কিন্তু তার অসাধারণ লড়াইও তার দলকে জেতাতে পারেনি।
টিবিএস রিপোর্ট
16 March, 2020, 07:50 pm
Last modified: 16 March, 2020, 07:57 pm

একটা সময় হার দেখতে পাচ্ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। হঠাৎ-ই ব্যাট হাতে দাঁড়িয়ে গেলেন মাহেদী হাসান। প্রধান পরিচয় স্পিনার হলেও এদিন মিরপুরে ব্যাট হাতে শাসন চললো মাহেদীর। তরুণ এই ক্রিকেটারের ব্যাটিংয়ে তৈরি হয় টানটান উত্তেজনা। ক্ল্যাইম্যাক্স গড়ায় শেষ ওভার পর্যন্ত। যদিও শেষ হাসি ওঠেনি মাহেদীর মুখে।

সোমবার বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তামিম ইকবালের দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৯ রানে হেরে গেছে মাহমুদউল্লাহ রিয়াদ, মাহেদীদের দল গাজী গ্রুপ ক্রিকেটার্স।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৬ উইকেটে ২৫১ রান তোলে। সর্বোচ্চ ৭৯ রান করেন রনি তালুকদার। জবাবে সৌম্য সরকার, আকবর আলীদের লড়াইয়ের পর শেষের দিকে মাহেদীর ৫৬ রানের হার না মানা ইনিংসও জেতাতে পারেনি গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। ৯ উইকেটে ২৪২ রানে থামে গাজীর ইনিংস।

জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ভালো শুরু না হলেও সেটা সামলে নেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। এক পাশ আগলে খেলে যান সৌম্য সরকার। কিন্তু বাঁহাতি এই ওপেনার ৪৯ রান করে আউট হওয়ার পর দিক হারায় গাজী। মুমিনুল হক ২৮ ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ৩২ রান করে বিদায় নেন।

আরিফুল হক, আকবর আলীরাও আশা জাগিয়েছিলেন। কিন্তু আরিফুল ২০ ও যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর ৩১ রান করে আউট হন। এরপর মাহেদী একাই লড়েছেন। ৪৮ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৫৬ রানের অপরাজিত এক ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। যদিও তাতে জয় নিশ্চিত হয়নি। প্রাইম ব্যাংকের মুস্তাফিজ, ম্যাচ সেরা নাহিদুল ও অলোক কাপালি ২টি করে উইকেট নেন।

এরআগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। কোনো রান যোগ না হতেই ফেরেন ওপেনার এনামুল হক বিজয়। অধিনায়ক তামিম ইকবালও পারেননি নেতার মতো খেলতে। অনেকটা সময় নিলেও ৪৭ বলে একটি চারে ১৯ রান করে বিদায় নেন জাতীয় দলের নতুন এই ওয়ানডে অধিনায়ক।

রনি তালুকদার এবং শেষের দিকে ম্যাচ সেরা নাহিদুল ইসলাম ও নাঈম হাসানের হার নামা দুই ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় প্রাইম ব্যাংক। ১০৪ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৭৯ রান করেন রনি তালুকদার। নাহিদুল ৫৩ ও নাঈম ৪৬ রানে অপরাজিত থাকেন। গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সর্বোচ্চ ৩টি উইকেট নেন।

Related Topics

টপ নিউজ

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ / তামিম ইকবাল / মাহমুদউল্লাহ রিয়াদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net