Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
মহানবী (স.)-কে কটূক্তি: বিক্ষোভ করায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 June, 2022, 02:00 pm
Last modified: 12 June, 2022, 09:41 pm

Related News

  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ
  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা
  • হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

মহানবী (স.)-কে কটূক্তি: বিক্ষোভ করায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ি

শুক্রবারের বিক্ষোভকারীদের শিক্ষা দিতে যে বুলডোজার নামানো হতে পারে, তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টা মৃত্যুঞ্জয় কুমার এবং বিজেপির আরও কয়েকজন নেতা। 
টিবিএস ডেস্ক
12 June, 2022, 02:00 pm
Last modified: 12 June, 2022, 09:41 pm

মহানবী হজরত মোহাম্মদ (স.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ করায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসন। এ পর্যন্ত ২৫৫ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করার পাশাপাশি বুলডোজার চালিয়ে তাদের সম্পদ ধ্বংস করা হচ্ছে বলেও খবর পাওয়া গেছে। ভারতের একাধিক সংবাদমাধ্যম নিশ্চিত করেছে এ তথ্য।

যারাই বিক্ষোভ বা প্রতাবাদে অংশ নিয়েছে, তাদের উপর শাস্তির খড়্গ নেমে আসছে। রোববার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় মুসলিম রাজনীতিভিদ জাভেদ মোহাম্মদের বাড়ি।

মহানবী (স.)-কে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে শুক্রবার (১০ জুন) রাজধানী দিল্লিসহ ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভে নামেন সে দেশের মুসলিম সম্প্রদায়। এরইমধ্যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ (পূর্বতন এলাহাবাদ) শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। এর আগে কানপুরেও গোষ্ঠী সংঘর্ষ দানা বাধে। শনিবার উত্তরপ্রদেশের সাহারানপুর ও কানপুরে বিক্ষোভ ছড়ানোর অভিযোগে মূল অভিযুক্তদের সম্পত্তি ধ্বংস করার কাজ শুরু করেছে যোগী প্রশাসন। 

সাহারনপুর পুলিশের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের উপস্থিতিতে পুরকর্মীরা বুলডোজার নিয়ে বেরিয়ে পড়েছেন। বিক্ষোভের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টির অভিযোগে দুই অভিযুক্তের বাড়ি বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হচ্ছে। এছাড়া, কানপুরে শনিবারের সহিংসতার ঘটনায় মূল অভিযুক্ত জাফর হায়াত হাশমির ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়ি ভেঙে দিয়েছে কানপুর ডেভলপমেন্ট অথরিটি।

শুক্রবারের বিক্ষোভকারীদের শায়েস্তা করতে যে বুলডোজার নামানো হতে পারে, তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন যোগী প্রশাসনের মিডিয়া উপদেষ্টা মৃত্যুঞ্জয় কুমার এবং বিজেপির আরও কয়েকজন নেতা। 

বিক্ষোভের ঘটনার পর শনিবার হুমকির সুরে মৃত্যুঞ্জয় টুইটারে লেখেন, "গোলমাল করছে যারা, তাদের মনে রাখতে হবে, প্রতি শুক্রবারের পরে শনিবার অবশ্যই আসবে।" এই বক্তব্যের সঙ্গে বুলডোজারের একটি ছবিও পোস্ট করেন তিনি। শুধু যোগী প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই নন, উত্তরপ্রদেশের দেওরিয়ার বিজেপির বিধায়ক শলভমনি ত্রিপাঠীও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, গ্রেপ্তারকৃত কয়েক জন যুবককে মারধর করছে পুলিশ। কবে, কোথায় এই ঘটনা ঘটেছে— তা অবশ্য বোঝা যাচ্ছে না। তবে এই ছবির সঙ্গে বিজেপি নেতা ত্রিপাঠী লিখেছেন, "বিক্ষোভের মাশুল"। আদিত্যনাথের সাবেক মিডিয়া অ্যাডভাইসর ছিলেন শলভমনি ত্রিপাঠী। 

এদিকে, পুলিশের মারধর ও বুলডোজারের ছবি উসকানিমূলক শিরোনামে পোস্ট করায় ইতোমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। যোগী সরকারের মন্ত্রী ও প্রদেশ বিজেপির সভাপতি স্বতন্ত্র দেব সিংহও অভিযুক্তদের ঘরবাড়ি ভাঙতে বুলডোজার চালানোর পক্ষে যুক্তি দিয়েছেন। যোগী আদিত্যনাথ নিজেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, "সমাজবিরোধীরা গত কয়েক দিনে রাজ্যে অশান্তি সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।"

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সাহারানপুরে বিক্ষোভ ছড়ানোয় অভিযোগে দুই অভিযুক্ত মোজাম্মেল ও আব্দুল ওয়াকিরের বাড়ির কিছু অংশ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষের দাবি, ওই নির্মাণ অবৈধ ছিল। কানপুরে গত ৩ জুনের সংঘর্ষের মূল অভিযুক্ত জাফর হায়াত হাশমির আত্মীয় মুহাম্মাদ ইশতিয়াকের নবনির্মিত ভবনও ভেঙে দিয়েছেন সেখানকার পুরকর্মীরা। 

শুক্রবারের বিক্ষোভের ঘটনায় এ পর্যন্ত উত্তরপ্রদেশের সাতটি জেলা থেকে মোট ২৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (আইন শৃঙ্খলা) প্রশান্ত কুমার শনিবার এক বিবৃতিতে জানান, বিক্ষোভের ঘটনায় প্রয়াগরাজে ৬৮ জন, সাহারানপুরে ৪৮ জন, আম্বেদকরনগরে ২৮ জন, মোরাদাবাদে ২৫ জন এবং ফিরোজাবাদে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


 

  • সূত্র: টাইমস অফ ইন্ডিয়া
     

Related Topics

টপ নিউজ

মহানবী (সা:) / মহানবীকে নিয়ে কটূক্তি / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ
  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা
  • হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net