Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি: জোর করে হাওড়ার উদ্দেশে রওনা দিলেন বিজেপি সভাপতি সুকান্ত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 June, 2022, 03:40 pm
Last modified: 11 June, 2022, 03:43 pm

Related News

  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল
  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি: জোর করে হাওড়ার উদ্দেশে রওনা দিলেন বিজেপি সভাপতি সুকান্ত

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিজেপি নেতা নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের হাওড়া। এই বিক্ষোভ-অবরোধের জেরে উত্তপ্ত হাওড়ায় যেতে চেয়েছিলেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু রওনা হওয়ার আগে বাড়িতেই আটকে দেওয়া হয় তাকে। 
টিবিএস ডেস্ক
11 June, 2022, 03:40 pm
Last modified: 11 June, 2022, 03:43 pm

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিজেপি নেতা নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য এবং এর জেরে পরবর্তী ঘটনাপ্রবাহে কদিন ধরেই প্রবল বিক্ষোভ প্রদর্শন করছেন ভারতের মুসলিমরা। বিক্ষোভ, অবরোধে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের হাওড়াও।

এই বিক্ষোভ-অবরোধের জেরে উত্তপ্ত হাওড়ায় যেতে চেয়েছিলেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু রওনা হওয়ার আগে বাড়িতেই আটকে দেওয়া হয় তাকে। 

জানা গেছে, সুকান্ত মজুমদারের নিউটাউনের বাড়ির সামনে গার্ডরেল বসিয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ হাওড়ায় তার পূর্বঘোষিত কর্মসূচি ছিল। সেজন্য বিজেপির কর্মীরা সুকান্তকে বাড়ি থেকে বের করে আনলেও পুলিশ তাকে আগে বাড়তে দেয়নি। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা দিয়েছিলেন, 'হিংসাত্মক ঘটনা' ঠেকাতে যেকোনো পদক্ষেপ নেবেন। 

বাড়ি থেকে বের হতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী এবং সুকান্তের নিরাপত্তাররক্ষীদের। 

শেষ পর্যন্ত বেলা ২টা ১৫ মিনিটের দিকে সুকান্ত জোর করেই হাওড়ার উদ্দেশে রওনা দেন।

আজ সকাল ১১টায় মনসাতলায় বিজেপির পার্টি অফিসে যাওয়ার কথা ছিল সুকান্তের। কিন্তু তিনি অভিযোগ করেন, তাকে নিয়ম ভেঙে 'গৃহবন্দি' করা হয়েছে।

সুক্তান্ত বলেন, 'পুলিশ দলদাসের মতো ব্যবহার করছে। পুলিশ কোনো কারণ দেখাতে পারেনি। হাওড়ায় ১৪৪ ধারা জারি থাকায় যেতে দেবে না বলেছে। কিন্তু, হাওড়া থেকে আমার বাড়ি অনেক দূর। ১১টার সময় যখন আমি বাড়ি থেকে বেরোতে গিয়েছিলাম, সেই সময় আমাকে আটকে দেওয়া হয়। কেন আমাকে গৃহবন্দি করে রাখা হল বুঝতে পারছি না। পুলিশ কোনও আইনি কাগজ দেখাতে পারেনি।'

হাওড়ার পরিস্থিতি নিয়েও আক্রমণাত্মক বিজেপির রাজ্য সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায়র দিকে আঙুল তুলে তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী তিন দিন ধরে চুপ করে বসে রয়েছেন। কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। প্রশাসনিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথমেই পদক্ষেপ গ্রহণ করলে এই পরিস্থিতি তৈরি হতো না। ঝাড়খণ্ডেও প্রতিবাদ হয়েছে। কিন্তু পুলিশ ব্যবস্থা নিয়েছে।'

  • সূত্র: হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার
     
Related Topics

টপ নিউজ

ভারত / বিজেপি / মহানবী (সা:) / পশ্চিমবঙ্গ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল
  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net