Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

খেলা

টিবিএস রিপোর্ট
08 June, 2022, 02:20 pm
Last modified: 08 June, 2022, 05:49 pm

Related News

  • ৯০ কোটি টাকায় বিক্রি মেসির বিশ্বকাপ জার্সি
  • স্বপ্নের শিরোপার নিঃশ্বাস দূরত্বে বাংলাদেশের ক্রিকেটাররা
  • পদ্মা পাড়ে বিশ্বকাপ ট্রফি
  • রাতে বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি
  • বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

এর আগেও বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসেছে। তবে ২০১৩ সালে বাংলাদেশে আসা ট্রফিটি ছিল রেপ্লিকা। এবার এলো আসল ট্রফি।
টিবিএস রিপোর্ট
08 June, 2022, 02:20 pm
Last modified: 08 June, 2022, 05:49 pm

বেশ আগেই ঘোষণাটা দেওয়া হয়, তাই প্রস্তুতি নেওয়াই ছিল। সঙ্গে ছিল সোনালী শিরোপা দেখার অপেক্ষা। যে বিশ্বকাপে বাংলাদেশের খেলাটা এখনও স্বপ্নের মতো, সেই বিশ্বকাপের ট্রফি নিয়ে উন্মাদনা থাকবে, সেটাই স্বাভাবিক। ট্রফি নিয়ে উন্মাদনায় মাতার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ফুটবলভক্তরা। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বুধবার ঢাকা এসেছে ফুটবল বিশ্বকাপের ট্রফি।

বিশ্বকাপ ট্রফির আগমন উপলক্ষে বিমানবন্দরের চেহারাই যেন পাল্টে গিয়েছিল। বাড়তি সতর্কতা নেওয়া হয় ভিআইপি লাউঞ্জে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন তৎপর। লাউঞ্জ ঝকঝকে রাখতে কিছুক্ষণ পরপরই ঝাড়পোছ করা হচ্ছিল। বাইরে অধীর অপেক্ষায় ছিলেন গণমাধ্যমকর্মীরা। 

আগামী নভেম্বর-ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। ফুটবলের সবচেয়ে বড় আসরটিকে সামনে রেখে কোকাকোলার আয়োজনে বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ শুরু হয়েছে। দুবাই থেকে গত ১২ মে বিশ্বকাপ ট্রফির ভ্রমণ শুরু হয়। ৫৬টি দেশ ঘোরার পথে কোকাকোলার উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহায়তায় ট্রফিটি বাংলাদেশে এসেছে।

বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসেছে পাকিস্তান থেকে। বিশেষ একটি বিমানে করে ট্রফিটি নিয়ে আসা হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ১১টায় ট্রফি পৌঁছানোর কথা ছিল। কিন্তু ট্রফি বহনকারী বিমানটি ২৫ মিনিট দেরি করে পৌঁছায়। ট্রফিটির সঙ্গে এসেছেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান কারাম্বু। এ ছাড়াও ফিফার সাত সদস্যের প্রতিনিধি দল এসেছে।

ট্রফি নিয়ে বিমান থেকে নেমে তা উন্মোচন করেন কারাম্বু। এরপর ট্রফি নিয়ে ছবি তোলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনসহ ফেডারেশনের কর্মকর্তারা। এরপর ট্রফি নিয়ে যাওয়া হয় রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে হোটেলে। সেখানেই কড়া নিরাপত্তা ব্যবস্থায় রাখা হবে বিশ্বকাপের ট্রফি। 

এর আগেও বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসেছে। তবে ২০১৩ সালে বাংলাদেশে আসা ট্রফিটি ছিল রেপ্লিকা। এবার এলো আসল ট্রফি। এ কারণে এবার করা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে সবখানে। বিশ্বকাপ ট্রফি আজ বঙ্গভবন ও গণভবনে নিয়ে যাওয়া হবে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি দেখবেন ট্রফি।

বৃহস্পতিবার সাধারণ মানুষ বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পাবেন। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্বাচিত আড়াই হাজার দর্শক হোটেলে বিশ্বকাপ ট্রফি দেখার ও ছবি তোলার সুযোগ পবেন। এরপর বিকেলে আর্মি স্টেডিয়ামে হবে কনসার্ট। যেখানে গান গাইবেন নগর বাউলের জেমস, নেমেসিস, ওয়ারফেইজ ও কোক স্টুডিও বাংলার শিল্পীরা। 

বিশ্বকাপ ট্রফির আগমন উপলক্ষে আজ এক নৈশভোজের আয়োজন করা হয়েছে। নির্বাচিত অতিথিদের সঙ্গে কয়েকজন নারী পোশাককর্মী থাকবেন এই নৈশভোজে। বিশ্বকাপের জার্সি তৈরি হচ্ছে বাংলাদেশ, এ কারণে নারী কর্মীদের সম্মানে কয়েকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

Related Topics

টপ নিউজ

কাতার বিশ্বকাপ ২০২২ / বিশ্বকাপ ট্রফি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • ৯০ কোটি টাকায় বিক্রি মেসির বিশ্বকাপ জার্সি
  • স্বপ্নের শিরোপার নিঃশ্বাস দূরত্বে বাংলাদেশের ক্রিকেটাররা
  • পদ্মা পাড়ে বিশ্বকাপ ট্রফি
  • রাতে বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি
  • বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net