Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব বাইক: মরিচা পড়বে না, লাগবে না তেল! 

ফিচার

টিবিএস ডেস্ক
06 June, 2022, 03:30 pm
Last modified: 06 June, 2022, 07:40 pm

Related News

  • 'আমরা হারিয়ে যেতে চাই না': জলবায়ু পরিবর্তনে সমুদ্রে তলিয়ে যেতে থাকা টুভালুর টিকে থাকার লড়াই
  • সকাল থেকে রাত: যেমন চলে বাইক রাইডারের জীবন
  • নিরাপদ বিশ্ব গড়তে অভিযোজন সক্ষমতা বাড়াতে হবে: প্রধানমন্ত্রী
  • জলবায়ু-পরিবর্তন মোকাবিলার ভিত্তিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও দৃঢ় হবে: পরিবেশমন্ত্রী
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ঋণের বদলে ধনী দেশগুলোর কাছে ক্ষতিপূরণ দাবি নাগরিক সমাজের

বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব বাইক: মরিচা পড়বে না, লাগবে না তেল! 

নতুন এই বাইকের টায়ার ছাড়া বাকি পুরো অংশই রিসাইকেল করা প্লাস্টিকে তৈরি।
টিবিএস ডেস্ক
06 June, 2022, 03:30 pm
Last modified: 06 June, 2022, 07:40 pm

ইগাস:বাইক/ ছবি- রোড ডট সিসি

জলবায়ুর পরিবর্তন যে পুরো বিশ্বজুড়েই প্রভাব ফেলছে তা আমাদের সবারই জানা। এই অবশ্যম্ভাবী প্রভাব ঠেকাতে বিজ্ঞানীরা পরিবেশবান্ধব নতুন নতুন উদ্ভাবনের দিকে ঝুঁকছেন। এ প্রচেষ্টারই অংশ হিসেবে রিসাইকেলড প্লাস্টিক থেকে বাইসাইকেল তৈরি করেছে জার্মানির এক কোম্পানি। তাদের দাবি, এটিই বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব বাইক।

ইগাস কোম্পানির 'ইগাস:বাইক' (igus:bike) এর ডিজাইনারদের মতে, বাইক নির্মাতাদের প্রথাগত লিনিয়ার ইকোনমিক মডেল থেকে বের হয়ে আসা উচিত। 

তাদের নতুন বাইকে টায়ার ছাড়া বাকি পুরো অংশই রিসাইকেল করা প্লাস্টিকে তৈরি। ইগাস:বাইকে এমনসব প্লাস্টিক ব্যবহৃত হয়েছে যা মূলত একক ব্যবহারের প্লাস্টিক হিসেবে তৈরি করা হয়েছিল।

বাইকের ড্রাইভ/ ছবি- রোড ডট সিসি

ইগাস:বাইক একটি সিঙ্গেলস্পিড আরবান বাইক। বেল্ট-ড্রাইভ সিস্টেম ব্যবহার করে তৈরি এটি। সিঙ্গেল স্পিড ড্রাইভট্রেন, এবং তুলনামূলক ভারী ওজনের হওয়ায় বাইকটি সমতলে ব্যবহারের জন্য বেশ উপযুক্ত।

ইগাসের দাবি, তাদের বাইক পরিবেশের কোনো ক্ষতি করবে না। বেয়ারিং, ড্রাইভট্রেন এবং ধাতব যেসব পার্ট থেকে অন্যান্য বাইকে মরিচা পড়ার আশঙ্কা থাকে, সেসব পার্ট এই বাইকে বানানো হয়েছে প্লাস্টিক দিয়ে। এতে করে মরিচা পড়ার ভয় থাকেনা।

বাইকের বেয়ারিং/ ছবি- রোড ডট সিসি

কোম্পানিটি বলে, "হালকা ওজনের, লুব্রিকেশন-মুক্ত, উচ্চ-পারফরম্যান্সের প্লাস্টিক সাইকেলের সব পার্টেই ব্যবহার করা হয়েছে। হুইল বেয়ারিংয়ের দুই-কম্পোনেন্ট বল বেয়ারিং থেকে শুরু করে সিট পোস্টে প্লেইন বিয়ারিং, ব্রেক লিভার এবং প্যাডেল- সব পার্টেই ব্যবহৃত হয়েছে রিসাইকেল করা প্লাস্টিক।" 

"বাইকটি চলার জন্য কোনো তেলই প্রয়োজন হয়না। এতে ব্যবহৃত সলিড লুব্রিকেন্টের ফলে পার্টগুলোর ঘর্ষণও হয় কম।"

V আকৃতির ব্রেকার/ ছবি- রোড ডট সিসি

তেলবিহীন হওয়ায় বাইকে ধুলোবালি এবং ময়লা জমতে পারে না। 

সাধারণত এ ধরনের নতুন প্রযুক্তি বা সম্ভাব্য লাভজনক আইডিয়ার পেটেন্ট প্রতিদ্বন্দ্বীদেরকে ব্যবহারে বাধা দেয় অন্যান্য কোম্পানি। এদিক থেকে আলাদা ইগাস। তাদের উদ্ভাবিত এই পেটেন্ট নিয়ে যাতে বিশ্বের অন্যান্য কোম্পানিও পরিবেশবান্ধব প্রযুক্তির উন্নয়ন করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে তারা।

তবে, পরিবেশবান্ধব এই বাইক বাজারে আসতে এখনো বেশ দেরি। বর্তমানে প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে এটি। চলতি বছরের শেষে এর প্রথম কার্যকরী মডেল আসতে পারে বলে ধারণা করছে ইগাস। এর দাম হতে পারে ১ হাজার ৪০০ ইউরো (প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা)।

  • সূত্র: রোড ডট সিসি 
     
Related Topics

টপ নিউজ

বাইক রাইডার / পরিবেশবান্ধব কলম / পরিবেশবান্ধব বাইক / জলবায়ু পরিবর্তন মোকাবিলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • 'আমরা হারিয়ে যেতে চাই না': জলবায়ু পরিবর্তনে সমুদ্রে তলিয়ে যেতে থাকা টুভালুর টিকে থাকার লড়াই
  • সকাল থেকে রাত: যেমন চলে বাইক রাইডারের জীবন
  • নিরাপদ বিশ্ব গড়তে অভিযোজন সক্ষমতা বাড়াতে হবে: প্রধানমন্ত্রী
  • জলবায়ু-পরিবর্তন মোকাবিলার ভিত্তিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও দৃঢ় হবে: পরিবেশমন্ত্রী
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ঋণের বদলে ধনী দেশগুলোর কাছে ক্ষতিপূরণ দাবি নাগরিক সমাজের

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net