Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
সিন্ডিকেট নিয়ে আপত্তির মুখে থমকে আছে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের অগ্রগতি

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
16 May, 2022, 10:30 am
Last modified: 16 May, 2022, 10:44 am

Related News

  • সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়বে
  • ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জ্বালানি নিয়ে নৈরাজ্য চলছেই: জোড়-বিজোড় রেশনিংয়ের মতো পরিকল্পনা এখনো উপেক্ষিত
  • খেলাপি ও বিলম্বিত বিচার যেভাবে বন্ডে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলেছে

সিন্ডিকেট নিয়ে আপত্তির মুখে থমকে আছে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের অগ্রগতি

ঢাকার রিক্রুটিং এজেন্সিগুলো মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ক্ষেত্রে অনুমোদিত মাত্র ২৫টি কোম্পানির একটি সিন্ডিকেটের বিরুদ্ধে জোট গঠন করেছে।
টিবিএস ডেস্ক
16 May, 2022, 10:30 am
Last modified: 16 May, 2022, 10:44 am
ছবি: ইউএনবি

বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলোর কঠোর বাধার মুখে দুইদেশের শ্রম চুক্তি স্বাক্ষরের প্রায় ৫ মাস পরেও মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টিতে খুব বেশি অগ্রগতি হয়নি বলে জানা গেছে। 

ঢাকার রিক্রুটিং এজেন্সিগুলো বলছে, তারা মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ক্ষেত্রে অনুমোদিত মাত্র ২৫টি কোম্পানির একটি সিন্ডিকেটের বিরুদ্ধে জোট গঠন করেছে।

সিন্ডিকেট বিরোধী জোটের মুখপাত্র শামীন আহমেদ চৌধুরী বলেন, মালয়েশিয়া এবং ঢাকার দুইজন ক্ষমতাধর ব্যক্তি কেবল ওই ২৫টি নির্দিষ্ট সংস্থাকেই যেন কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়, তা নিশ্চিত করার চেষ্টা করছেন।

তিনি বলেন, সরকারের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে সিন্ডিকেট বিরোধী জোট। সেখানে নিজেদের দাবি পুনর্ব্যক্ত করে তারা বলেছেন, জোটের সকল ১ হাজার ৫৩০ সদস্যকেই মালয়েশিয়ায় কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হোক।

"স্থানীয় প্রতিযোগিতা আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং যেকোনো ধরনের একচেটিয়া অধিকারকে অস্বীকার করে, মালয়েশিয়ার শ্রমবাজারকে অবশ্যই বাংলাদেশের সকল আইনি সংস্থার জন্য উন্মুক্ত হতে হবে", যোগ করেন তিনি।

ফ্রি মালয়েশিয়া টুডেকে শামীন আহমেদ চৌধুরী আরও বলেন, "এমনকি এটি আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশনেরও পরিপন্থী; সমস্ত সংস্থাকে শ্রমিক নিয়োগের অনুমতি দেওয়া উচিত। আমরা এই অবস্থানে ঐক্যবদ্ধ এবং আমি বিশ্বাস করি, বাংলাদেশ সরকার আমাদের দাবির সঙ্গেই রয়েছে।" 

বাংলাদেশ সরকারকে মালয়েশিয়া বলেছে, ২৫টি নিয়োগ সংস্থার প্রতিটিকেই কর্মী আনার জন্য আরও ১০ জন করে নিয়োগ দেওয়ার অনুমতি দেওয়া হবে। 

তবে, এই প্রস্তাবে রাজি হয়নি বাংলাদেশ। কারণ এটি একচেটিয়া ক্ষমতা কায়েম করবে বলে দাবি করেন শামীন আহমেদ। তিনি আরও বলেন, বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, মাত্র ২৫টি সংস্থাকে বাজার নিয়ন্ত্রণ করতে দিতে রাজি নয় সরকার। 

শামীন বলেন, ১৩টি দেশ থেকে মালয়েশিয়া কর্মী নিয়োগ দিলেও রিক্রুটিং এজেন্সিকে সীমিত করার এই প্রথা কেবল বাংলাদেশের জন্যই প্রযোজ্য।

রিক্রুটিং এজেন্সিকে সীমিত করার এই সিদ্ধান্ত আবারও সেই পুরনো 'দুর্নীতিগ্রস্ত' অনুশীলনের পুনরাবৃত্তি ঘটাবে বলে মন্তব্য করেন তিনি। মূলত এ ধরনের দুর্নীতির কারণেই ২০১৮ সালে বিদেশি কর্মী নিয়োগ বন্ধে বাধ্য হয়েছিল মালয়েশিয়া সরকার। 

এ বিষয়ে আগামী ২৫ মে দুইদেশের যৌথ ওয়ার্কিং কমিটির আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।


 

  • সূত্র: ফ্রি মালয়েশিয়া টুডে
     

Related Topics

টপ নিউজ

মালয়েশিয়া / বিদেশি কর্মী / বাংলাদেশ / জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়বে
  • ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জ্বালানি নিয়ে নৈরাজ্য চলছেই: জোড়-বিজোড় রেশনিংয়ের মতো পরিকল্পনা এখনো উপেক্ষিত
  • খেলাপি ও বিলম্বিত বিচার যেভাবে বন্ডে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলেছে

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net