Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 10, 2026
ছয় মাস পর কেন মোবাইল বদলান ইলন মাস্ক!

অফবিট

টিবিএস ডেস্ক
04 May, 2022, 09:50 am
Last modified: 04 May, 2022, 09:51 am

Related News

  • ‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক
  • মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশ ৯১তম, ফিক্সড ব্রডব্যান্ডে ৯৩তম: প্রতিবেদন
  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?

ছয় মাস পর কেন মোবাইল বদলান ইলন মাস্ক!

টুইটার কেনা ছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় থাকেন তিনি। এরমধ্যে একটি হল, ঘন ঘন নিজের মোবাইল ফোন বদলানোর অভ্যাস।
টিবিএস ডেস্ক
04 May, 2022, 09:50 am
Last modified: 04 May, 2022, 09:51 am
ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

আমেরিকার ধনকুবের ইলন মাস্ক। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিও তিনিই। মহাকাশ সংস্থা স্পেস-এক্স এবং অত্যাধুনিক গাড়ি সংস্থা টেসলার জন্য তিনি সারা বছরই চর্চায় থাকেন। সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারের মালিকানা কিনে তিনি বিশ্ববাসীর নজর কাড়ার পাশাপাশি আবারও খবরের শিরোনামে উঠে এসেছেন।

৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটারের একক মালিকানা পেয়েছেন ইলন মাস্ক। টুইট করে কোকা-কোলা সংস্থা কিনে নেওয়ার 'হুমকি'ও দিয়েছেন তিনি।

অনেকের মতেই টাকার শেষ নেই মাস্কের। আর সেই কারণে এত টাকা নিয়ে কী করবেন তা বুঝতে না পেরে তিনি এই সব কাণ্ড ঘটাচ্ছেন।

টুইটার কেনা ছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে চর্চায় থেকেছেন তিনি। তার মধ্যে একটি হল, ঘন ঘন নিজের মোবাইল ফোন বদলানোর অভ্যাস। প্রতি ছয় মাস অন্তর নিজের মোবাইল ফোন বদলান বিশ্বের এই শীর্ষ ধনী।

কিন্তু কেনো কিছুদিন যেতে না যেতেই নিজের মুঠোফোন বদলান মাস্ক? 

স্পেস-এক্স সূত্র জানিয়েছে, নিরাপত্তার কারণেই নিয়মিতভাবে মোবাইল ফোন বদলান তিনি। তবে পৃথিবীর সবচেয়ে বিত্তবান ব্যক্তি হওয়ার আগে থেকেই নিজের ফোন বদলানোর এই অভ্যাস রয়েছে তার।

স্পেস-এক্স সূত্রে আরও জানা গেছে, বেসরকারি মহাকাশ সংস্থার মালিক হওয়ার সুবাদে তার ফোনে একাধিক গোপন তথ্য থাকে। পাশাপাশি অনেক আর্থিক লেনদেনও মোবাইলের মাধ্যমেই করেন তিনি। উন্নত প্রযুক্তির যুগে ফোন হ্যাক করে গোপন তথ্য চুরি করা বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জেনে নেওয়া এখন খুবই সহজ।  তাই তথ্য নিরাপদে রাখার জন্যই নিজের মোবাইল ফোন বার বার বদলান মাস্ক।

মাস্কের আইনজীবী বন্ধু অ্যালেক্স স্পিরো একবার বলেছিলেন, "অন্যান্য অনেক মানুষের মতোই ইলন তার ফোন বার বার বদলান। ফোনের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তথ্যের নিরাপত্তার খাতিরেই তিনি কিছু দিন অন্তর মোবাইল বদলে ফেলেন।"

অনেকে আবার মনে করেন, নিজে তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকার কারণেই মোবাইলসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রের প্রতি তার বিশেষ দুর্বলতা রয়েছে। আর তাই শখ পূরণ করতে বাজারে আসা নতুন নতুন মোবাইল কিনে নেন মাস্ক। 

জানা গেছে, নতুন ফোন কেনার পর বেশির ভাগ ক্ষেত্রেই ইলন মাস্ক নিজের পুরনো ফোনটি নষ্ট করে ফেলেন। আবার অনেক সময় এই ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করে নিয়ে তা সংরক্ষণের ব্যবস্থাও করা হয়।

তবে অনেকের মতে, মাস্কের কাছে তার সমস্ত ফোনের ছবি রাখা রয়েছে। কিন্তু ঠিক কী কারণে তিনি ছবি সংগ্রহ করে রেখেছেন এবং এর সত্যতা নিয়ে এখনও রয়েছে গেছে ধোঁয়াশা।


 

  • সূত্র: বিজনেস ইনসাইডার, আনন্দবাজার পত্রিকা

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / মোবাইল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব ট্রাফিগুরা ও ভিটলের
  • ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজ
    হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর
  • ফাইল ছবি: সংগৃহীত
    মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট
  • ছবি: পিএমও
    ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

Related News

  • ‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক
  • মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশ ৯১তম, ফিক্সড ব্রডব্যান্ডে ৯৩তম: প্রতিবেদন
  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব ট্রাফিগুরা ও ভিটলের

3
ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজ
বাংলাদেশ

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট

5
ছবি: পিএমও
বাংলাদেশ

২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net