Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
দীর্ঘ মেয়াদে কাতার থেকে এলএনজি কিনতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অর্থনীতি

ইউএনবি
25 April, 2022, 08:05 pm
Last modified: 25 April, 2022, 08:08 pm

Related News

  • প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত ২ এমপির শপথ গ্রহণ
  • স্ত্রী-কন্যাসহ বেইলি রোডে শিশুদের নাটক উপভোগ করলেন প্রধানমন্ত্রী
  • আটকে থাকা ইরানের অর্থ ছাড় দিতে রাজি যুক্তরাষ্ট্র: দাবি তেহরানের, অস্বীকার ওয়াশিংটনের
  • এলএনজি-এলপিজি নিয়ে আগামী সপ্তাহে দেশে আসছে আরও ৫ জাহাজ
  • প্রধানমন্ত্রীর বিদেশ সফর এখনো চূড়ান্ত হয়নি, গুজবে কান না দেওয়ার অনুরোধ: অতিরিক্ত প্রেস সচিব

দীর্ঘ মেয়াদে কাতার থেকে এলএনজি কিনতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

‘বাংলাদেশ বর্তমানে কাতার থেকে এলএনজি কিনছে। আমরা এটি দীর্ঘমেয়াদে অব্যাহত রাখতে চাই।’
ইউএনবি
25 April, 2022, 08:05 pm
Last modified: 25 April, 2022, 08:08 pm
ছবি: সংগৃহীত

কাতার থেকে দীর্ঘ মেয়াদে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয় অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, 'বাংলাদেশ বর্তমানে কাতার থেকে এলএনজি কিনছে। আমরা এটি দীর্ঘমেয়াদে অব্যাহত রাখতে চাই।'

সোমবার বাংলাদেশে কাতারের নবনিযুক্ত রাষ্ট্রদূত সেরায়া আলী আল-কাহতানি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ ইচ্ছা প্রকাশ করেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

জবাবে কাতারের রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে এলএনজি ক্রয়ের বিদ্যমান ১৫ বছরের চুক্তিটি দীর্ঘমেয়াদে বাড়ানো যেতে পারে বলে ইঙ্গিত দেন।

বাংলাদেশে কাতারের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনে দু'দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও সুসংহত হবে।    

আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া আসন্ন ফুটবল বিশ্বকাপ-২০২২ আয়োজনের জন্য কাতারে স্টেডিয়াম নির্মাণে বাংলাদেশি কর্মীরা দক্ষতার সঙ্গে কাজ করছেন বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত।

প্রধানমন্ত্রী কাতারের আমির ও দেশটির প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

কাতারের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও কাতারের মধ্যে সম্পর্ক ভবিষ্যতে ঐতিহাসিক হবে।

বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যৈষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

দ্বৈত কর পরিহার, ভিসা মওকুফ ও সাংস্কৃতিক বিষয়ে দু'দেশের মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

এলএনজি / কাতার / এলএনজি আমদানি / প্রধানমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত ২ এমপির শপথ গ্রহণ
  • স্ত্রী-কন্যাসহ বেইলি রোডে শিশুদের নাটক উপভোগ করলেন প্রধানমন্ত্রী
  • আটকে থাকা ইরানের অর্থ ছাড় দিতে রাজি যুক্তরাষ্ট্র: দাবি তেহরানের, অস্বীকার ওয়াশিংটনের
  • এলএনজি-এলপিজি নিয়ে আগামী সপ্তাহে দেশে আসছে আরও ৫ জাহাজ
  • প্রধানমন্ত্রীর বিদেশ সফর এখনো চূড়ান্ত হয়নি, গুজবে কান না দেওয়ার অনুরোধ: অতিরিক্ত প্রেস সচিব

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net