Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
বিমানে ঘুষি মেরে যাত্রীর মাথা ফাটালেন মাইক টাইসন!

খেলা

টিবিএস ডেস্ক
22 April, 2022, 02:05 pm
Last modified: 22 April, 2022, 02:11 pm

Related News

  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আদালত চত্বরে কিল-ঘুষি-লাথি
  • রেকর্ড ৬০ মিলিয়ন পরিবার নেটফ্লিক্সে টাইসন ও পলের লড়াই উপভোগ করেছে 
  • মাইক টাইসন বনাম জ্যাক পল: ম্যাচ শেষে দুই বক্সার কত টাকা পেলেন
  • স্নায়বিক ঝুঁকির শঙ্কা নিয়ে ১৯ বছর পর বক্সিংয়ে ৫৮ বছর বয়সী মাইক টাইসন

বিমানে ঘুষি মেরে যাত্রীর মাথা ফাটালেন মাইক টাইসন!

কয়েকজন যাত্রী টাইসনকে শান্ত করার চেষ্টা করেন এবং ঘুষি থামানোর অনুরোধ করেন। ক্ষুব্ধ টাইসন তার পরেই বিমান থেকে নেমে যান।
টিবিএস ডেস্ক
22 April, 2022, 02:05 pm
Last modified: 22 April, 2022, 02:11 pm
ছবি: রয়টার্স

আবারো বিতর্কে জড়ালেন মাইক টাইসন। বিমানে এক সহযাত্রীকে ঘুসি মেরে রক্তাক্ত করলেন সাবেক বক্সার। বুধবার রাত সাড়ে দশটায় সানফ্রান্সিসকো থেকে ফ্লোরিডাগামী বিমানে উঠেছিলেন টাইসন। সানফ্রান্সিসকো বিমানবন্দরে বিমান ছাড়ার আগেই এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানে টাইসনের ঠিক পিছনের আসনেই বসেছিলেন এক অনুরাগী। তিনি বার বার টাইসনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। প্রাক্তন বক্সার প্রথমে কয়েক বার ওই সহযাত্রীকে কথা বলতে নিষেধ করেন। কিন্তু তিনি টাইসনের অনুরোধে কর্ণপাত না করে কথা বলার চেষ্টা করতেই থাকেন। টাইসনকে কাছে পেয়ে অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন ওই সহযাত্রী এবং তার বন্ধু। তাঁদের অনুরোধ রেখে টাইসন তাঁদের সঙ্গে একটি সেলফিও তোলেন। কিন্তু তারপরেও টাইসনকে নানাভাবে বিরক্ত করছিলেন ওই ব্যক্তি।

Imagine being dumb enough to provoke Mike Tyson in the close proximity of a plane during a 3 hour flight????‍♂️ pic.twitter.com/T3IBuB7lor— ??Ziggy B?? (@therealziggyb23) April 21, 2022

কয়েক মিনিট এভাবে চলার পর মেজাজ ঠিক রাখতে পারেননি টাইসন। আসন ছেড়ে উঠে ওই ব্যক্তির মুখ লক্ষ করে পর পর সজোরে ঘুসি চালান। এতে ওই ভক্তের কপাল ফেটে রক্ত পড়তে দেখা যায়।

টাইসনের রুদ্র মূর্তি দেখে বিমানের অন্য যাত্রীদের মধ্যে আতঙ্কও সৃষ্টি হয়। কয়েকজন যাত্রী টাইসনকে শান্ত করার চেষ্টা করেন এবং ঘুসি থামানোর অনুরোধ করেন। ক্ষুব্ধ টাইসন তার পরেই বিমান থেকে নেমে যান।

বিমানের এক যাত্রী জানিয়েছেন, টাইসনের কাছে সই চাইছিলেন ওই অনুরাগী। কিন্তু হঠাৎই মেজাজ হারান সাবেক বক্সার। আহত যাত্রীকে বিমানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি পুলিশের কাছে টাইসনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।

সূত্র: এএফপি   

Related Topics

টপ নিউজ

মাইক টাইসন / ঘুষি / বিমানযাত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আদালত চত্বরে কিল-ঘুষি-লাথি
  • রেকর্ড ৬০ মিলিয়ন পরিবার নেটফ্লিক্সে টাইসন ও পলের লড়াই উপভোগ করেছে 
  • মাইক টাইসন বনাম জ্যাক পল: ম্যাচ শেষে দুই বক্সার কত টাকা পেলেন
  • স্নায়বিক ঝুঁকির শঙ্কা নিয়ে ১৯ বছর পর বক্সিংয়ে ৫৮ বছর বয়সী মাইক টাইসন

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net