Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
পটলের দোলমা: বাঙালির অতিপরিচিত এই পদটিও যখন বিদেশি

ফিচার

টিবিএস ডেস্ক
14 April, 2022, 11:05 pm
Last modified: 15 April, 2022, 01:46 pm

Related News

  • মাস্টারশেফ ইউকে’তে ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা
  • ম্যানচেস্টারে ভারতীয় রেস্তোরাঁয় কচু দিয়ে তৈরি পদ খেয়ে ১১ জন অসুস্থ
  • ভালো তরমুজ চিনবেন কীভাবে?
  • একান্নবর্তী রান্নাঘর: চুলার ধোঁয়ায় সম্পর্কের উষ্ণতা, খাবারের চেয়ে যা ছিল বেশি কিছু
  • রং, স্বাদ, খুশবু না চিনেও বেস্টসেলার রান্নার বইয়ের লেখক!

পটলের দোলমা: বাঙালির অতিপরিচিত এই পদটিও যখন বিদেশি

পটল দিয়ে হরেকরকম পদ বানানো যায়। পুর, ভাজি, দোলমা, ঝোল ইত্যাকার পদের জন্য এ সবজিটির জুড়ি নেই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, বাঙালির এ অতিপরিচিত সবজিটি দিয়ে তৈরি করা পটলের দোলমা কিন্তু আদতে বাঙালির নিজস্ব পদ নয়।
টিবিএস ডেস্ক
14 April, 2022, 11:05 pm
Last modified: 15 April, 2022, 01:46 pm

ছবি: সংগৃহীত

শীতকালে বাঙালির পাতে থাকে হরেক রকমের পদ। বছরের এ সময়টাতে শাকসবজির অভাব হয় না বলে ভোজনপটু বাঙালির তিনবেলা আহারে ব্যঞ্জনের বৈচিত্র্য চোখে পড়ার মতো হয়।

কিন্তু গ্রীষ্মকালটা ঠিক অতটা দয়ালু নয়। প্রচণ্ড গরমে এমনিতেই দেখেশুনে খেতে হয়, তার ওপর অল্প কয়েক জাতের বাইরে তেমন আনাজপাতি পাওয়াই যায় না।

কয়েক রকমের শাক, ডাঁটা, ঝিঙে, মোচা, এঁচোড়—এসবই ঘুরেফিরে গ্রীষ্মের প্রতিবেলা পাতে পড়ে গড়পড়তা বাঙালির।

গরমে অবশ্য আরেকটি তরকারি বাঙালির পাতে বেশরকম শোভা পায়। সেটি হচ্ছে পটল। পটল দিয়ে হরেকরকম পদ বানানো যায়। পুর, ভাজি, দোলমা, ঝোল ইত্যাকার পদের জন্য এ সবজিটির জুড়ি নেই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, বাঙালির এ অতিপরিচিত সবজিটি দিয়ে তৈরি করা পটলের দোলমা কিন্তু আদতে বাঙালির নিজস্ব পদ নয়।

উইকিপিডিয়ার তথ্যমতে, দোলমা হচ্ছে আনাতোলিয়ান, লেভান্টাইন, ককেশিয়ান, মেসোপোটেমিয়ান, ইরানিয়ান, ও মগরেব অঞ্চলের খাবার। এটা গরম গরম খাওয়া যায়, আবার স্বাভাবিক কক্ষ তাপমাত্রাতেও পরিবেশন করা যায়।

এখানে কিছু দোলমা সবজি, ফল, সিফুড দিয়ে তৈরি করা হয়। আবার কোনো কোনো দোলমার ওপরে আঙুর, বাঁধাকপি, ও অন্যান্য সালাদা ছড়িয়ে দেওয়া হয়।

অর্থাৎ, সোজা কথায় সেই সুদূর ভূমধ্যসাগরের পাড় থেকে যাত্রা শুরু করে দোলমা এসে থেমেছে এই বঙ্গোপসাগরের পাড়ের দেশে। কোনো কোনো ইতিহাসবিদ মনে করেন, বাংলায় নবাবদের শাসনামলে তুর্কিদের হাত ধরে দোলমা প্রথম অঞ্চলে এসেছিল।

অন্য ইতিহাসবিদদের মতে, ব্রিটিশদের আগে কলকাতায় বাস করা গ্রীক ও আর্মেনিয়ানদের মাধ্যমেই বাঙালি দোলমার সাথে পরিচিতি লাভ করে।

ভূমধ্যসাগরীয় অঞ্চলে দোলমার পুরের জন্য বিভিন্ন শাকসবজি ব্যবহার করা হতো। এসব সবজির মধ্যে ছিল টমেটো, মরিচ, পেঁয়াজ, ধুন্দল, বেগুন ও পটল। পুরের উপাদান হিসেবে আরও থাকতো ভাত, মাংসের কিমা, পেঁয়াজের টুকরা, শুলফা, পুদিনা, ও মসলা।

কয়েকশ বছর ধরে মধ্যপ্রাচ্যের খাবারে দোলমার দেখা মেলে। ইরাকি দোলমায় বাঁধাকপির পাতার পুর, টমেটো সসে পেঁয়াজ দিয়ে রান্না করা বেগুনের পুর এসবও থাকে। সময়ের সাথে সাথে অঞ্চলভেদে দোলমায় নানা বৈচিত্র্য দেখা গেছে। পারসিয়ান উপসাগর অঞ্চলে দোলমায় থাকে বাসমতী চাল। এগুলোতে সুগন্ধির জন্য ব্যবহার করা হয় টমেটো, পেঁয়াজ ও জিরা।

'দোলমাক' বা 'দোলমাদ' শব্দ থেকে দোলমা শব্দের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। এটি একটি তুর্কি শব্দ, যার অর্থ 'পূর্ণ করা'। বাঙালির রান্নাঘরের দোলমায় থাকে মাছ, চিংড়ি, মাংস, সবজি, পোস্তদানা, কোরা নারকেল, ও কিশমিশ।

পটলের দোলমা যেমন হেঁশেলের নিয়মতি পদ হতে পারে, আবার বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানেও এটিকে অনায়াসে ব্যঞ্জনতালিকায় রাখা যায়।

পটলের দোলমা বাংলায় প্রচলনের জন্য সবচেয়ে বেশি স্বীকৃতি দেওয়া হয় আর্মেনিয়ানদের। ব্রিটিশদের আগে কলকাতায় আর্মেনিয়ানরা সমৃদ্ধ জীবন যাপন করত। এ জাতি বেজায় ভোজনরসিক ছিল। বিভিন্ন উৎসবে বনেদি বাঙালির জন্য তারা দারুণ সব খাবারের আয়োজন করত। এসব অনুষ্ঠান থেকেই দোলমার সাথে বাঙালির পরিচয় ঘটে বলে বিশ্বাস করা হয়।

এরপর দোলমাকে নিজেদের মতো করে তৈরি করে নিয়েছে বাঙালি। দোলমায় তারা ব্যবহার করেছে ঘি, ময়দা, জিরার গুঁড়ো, হিং, লঙ্কা, আদা, বাদাম, ও কোরা নারকেল।

বাঙালির রয়েছে নিরামিষ দোলমাও। বাঙালির দোলমাতে এখনো কেবল পটলই ব্যবহার করা হয়, কারণ অন্য সব সবজি দিয়ে দোলমা রান্না করলে তা ঠিক জমে না।


  • সূত্র: গেটবেঙ্গল ডট কম

Related Topics

টপ নিউজ

পটল / পটলের দোলমা / রান্না / তরকারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
    সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
    মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 
  • ‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
    কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • মাস্টারশেফ ইউকে’তে ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা
  • ম্যানচেস্টারে ভারতীয় রেস্তোরাঁয় কচু দিয়ে তৈরি পদ খেয়ে ১১ জন অসুস্থ
  • ভালো তরমুজ চিনবেন কীভাবে?
  • একান্নবর্তী রান্নাঘর: চুলার ধোঁয়ায় সম্পর্কের উষ্ণতা, খাবারের চেয়ে যা ছিল বেশি কিছু
  • রং, স্বাদ, খুশবু না চিনেও বেস্টসেলার রান্নার বইয়ের লেখক!

Most Read

1
‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
আন্তর্জাতিক

সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ

2
মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

5
‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
অর্থনীতি

কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net