Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
সব দেশকে টিকা দেয়ার লক্ষ্য পূরণে সহায়তা করুন: আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
08 April, 2022, 07:50 pm
Last modified: 09 April, 2022, 11:26 am

Related News

  • গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করতে ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
  • আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন প্রধানমন্ত্রী
  • স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
  • রাতে নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সব দেশকে টিকা দেয়ার লক্ষ্য পূরণে সহায়তা করুন: আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জার্মানি ও জিএভিআই আয়োজিত অ্যাডভান্স মার্কেট কমিটমেন্ট (এএমসি) শীর্ষ সম্মেলনে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান।
ইউএনবি
08 April, 2022, 07:50 pm
Last modified: 09 April, 2022, 11:26 am
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কেচ: টিবিএস

কোভ্যাক্স অ্যাডভান্স মার্কেট কমিটমেন্ট (এএমসি) অনুযায়ী সব দেশে টিকা দেয়ার লক্ষ্য পূরণে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাদের অবদান বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, 'আমি সকল অংশীজনদের প্রতি আহ্বান জানাচ্ছি সকল দেশের টিকাকরণ লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করার জন্য একসঙ্গে কাজ করতে। আমি উন্নয়ন অংশীদারদের কোভ্যাক্স এএমসি-তে তাদের অবদান এবং ভ্যাকসিন বাড়ানোর জন্যও আহ্বান জানাচ্ছি।'

প্রধানমন্ত্রী জার্মানি ও জিএভিআই আয়োজিত অ্যাডভান্স মার্কেট কমিটমেন্ট (এএমসি) শীর্ষ সম্মেলনে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, দুর্ভাগ্যবশত, কিছু দেশ এখনও তাদের টিকার লক্ষ্যমাত্রা অর্জনে অনেক দূরে রয়েছে। এই দেশগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ মনোযোগ ও সমর্থন পাওয়ার যোগ্য।

তিনি বিশ্বকে নিশ্চিত করে বলেন, বাংলাদেশ ভ্যাকসিন সমতা নিশ্চিত করতে ভূমিকা পালনে প্রস্তুত এবং জিএভিআই ও কোভ্যাক্স এএমসি এর সঙ্গে সর্বদা কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী বলেন, করোনা জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতিতে কার্যকরভাবে সাড়া দিতে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তাকে আরও জোরদার করেছে।

তিনি বলেন, ভবিষ্যত মহামারি মোকাবিলায় আমাদের অবশ্যই প্রয়োজনীয় সম্পদ ও দক্ষতাসহ কোভ্যাক্স প্ল্যাটফর্মটিকে সমর্থন করতে হবে।

শেখ হাসিনা বলেন, দেশে শক্তিশালী স্বাস্থ্যসেবা ব্যবস্থা না থাকলে মহামারির প্রভাব বাংলাদেশে ধ্বংসাত্মক হতে পারত। তিনি বলেন, 'আমরা সংক্রমণকে সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হয়েছি এবং এখন সংক্রমণের হার একদম কমিয়ে আনতে পেরেছি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার ৯০ শতাংশের বেশি মানুষকে বিনামূল্যে টিকা দিয়েছে।

উদ্বোধনী অধিবেশনে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল এবং গাভি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জোসে ম্যানুয়েল বারোসো বক্তব্য দেন।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন, তিউনিসিয়ার প্রধানমন্ত্রী ড. মন্ত্রী নাজলা বাউডেন এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও এতে ভিডিও বার্তা দিয়েছেন।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী / ভ্যাকসিন / কোভ্যাক্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করতে ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
  • আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন প্রধানমন্ত্রী
  • স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
  • রাতে নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net