Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 24, 2026
ডেবিট ও প্রিপেইড কার্ডেও মিলবে এনএফসি সুবিধা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
23 March, 2022, 09:55 am
Last modified: 23 March, 2022, 10:01 am

Related News

  • হজযাত্রীদের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা থাকবে
  • নীতি সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক, নজর থাকবে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে
  • ভস্ট্রো হিসাবের মাধ্যমে টাকায় বৈদেশিক লেনদেন নিষ্পত্তির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক
  • বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • এক সদস্যের পর্ষদ, নিয়মিত এমডি ছাড়াই চলছে ইসলামী ব্যাংক

ডেবিট ও প্রিপেইড কার্ডেও মিলবে এনএফসি সুবিধা

মঙ্গলবার (২২ মার্চ) এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
টিবিএস রিপোর্ট
23 March, 2022, 09:55 am
Last modified: 23 March, 2022, 10:01 am

দেশের ডেবিট ও প্রিপ্রেইড কার্ড ব্যবহারকারীদের জন্য 'নিয়ার ফিল্ড কমিউনিকেশন' (এনএফসি) প্রযুক্তির সুবিধা অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২২ মার্চ) এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এ প্রযুক্তিতে মেশিনে কার্ড প্রবেশ বা পাসওয়ার্ড দিতে হবে না; কাছাকাছি নিলেই সম্পন্ন হবে লেনদেন। এমন প্রযুক্তির সেবাকেই বলা হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা সংক্ষেপে এনএফসি। আগে কেবল ক্রেডিট কার্ডের মাধ্যমেই এ সেবা নেওয়ার সুযোগ ছিল। এখন থেকে ডেবিট ও প্রি-পেইড কার্ডেও এনএফসি সেবা মিলবে।  

এনএফসি'র মাধ্যমে কোনো সেবা বা কেনাটাকার বিল পরিশোধে পয়েন্ট অব সেলস মেশিনের সামনে কার্ড ধরলেই লেনদেন হয়ে যাবে। মেশিনে কার্ড প্রবেশ বা পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। তবে লেনদেনের পরিমাণ দিতে হবে। এ জন্য পৃথক মেশিন ও কার্ড চালু করতে হবে। এর মাধ্যমে ডেবিট ও প্রিপেইড কার্ড ব্যবহার করে সর্বোচ্চ ৩ হাজার টাকা লেনদেন করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, এনএফসি প্রযুক্তিতে কার্ডের লেনদেন সহজ ও গতিশীল হওয়ায় ক্রেডিট কার্ডের মাধ্যমে এ ধরনের কন্ট্রাকলেস পেমেন্ট এর ব্যবহার জনপ্রিয় হয়েছে। গ্রাহকের চাহিদা বিবেচনায় ক্রেডিট কার্ডের পাশাপাশি ডেবিট ও প্রিপেইড কার্ডের লেনদেনেও এনএফসি প্রযুক্তির ব্যবহারের প্রচলন করলে ইলেকট্রনিক লেনদেন বৃদ্ধি পাবে।

ইএমভিসিও কম্প্লায়ান্ট ডেবিট ও প্রিপেইড কার্ডে এনএফসি প্রযুক্তি ব্যবহার করে লেনদেন করা যাবে। এ প্রযুক্তিতে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা ৩ হাজার টাকা। এ সেবার পিন ব্যবহার করতে হবে না। শুধু এসএমএস এর মাধ্যমে এ ধরনের প্রতিটি লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে গ্রাহককে জানাতে হবে।

কার্ড ইস্যুয়িং ব্যাংক ও প্রতিষ্ঠান এনএফসি'র মাধ্যমে একটি কার্ডে দৈনিক লেনদেনের সর্বোচ্চ সংখ্যা নির্ধারণ করতে পারবে। এনএফসি প্রযুক্তির মাধ্যমে সংঘটিত ডেবিট ও প্রিপেইড কার্ডভিত্তিক লেনদেনের ক্ষেত্রে পাবলিক সিকিউরিটি ডিভিশন (পিএসডি) সার্কুলারের পূর্বের অন্যান্য নির্দেশনাসমূহও প্রযোজ্য থাকবে।
 
Related Topics

টপ নিউজ

ডেবিট কার্ড / ক্রেডিট কার্ড / প্রিপেইড কার্ড / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি: ইউএনবি
    বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ফাইল ছবি: টিবিএস
    ভস্ট্রো হিসাবের মাধ্যমে টাকায় বৈদেশিক লেনদেন নিষ্পত্তির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • হজযাত্রীদের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা থাকবে
  • নীতি সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক, নজর থাকবে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে
  • ভস্ট্রো হিসাবের মাধ্যমে টাকায় বৈদেশিক লেনদেন নিষ্পত্তির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক
  • বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • এক সদস্যের পর্ষদ, নিয়মিত এমডি ছাড়াই চলছে ইসলামী ব্যাংক

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

4
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

5
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

6
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

ভস্ট্রো হিসাবের মাধ্যমে টাকায় বৈদেশিক লেনদেন নিষ্পত্তির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net