Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
খারকিভে প্রবেশ করছে রুশ প্যারাট্রুপার: ইউক্রেন সেনাবাহিনী 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 March, 2022, 09:40 am
Last modified: 02 March, 2022, 03:14 pm

Related News

  • কালিনিনগ্রাদ রক্ষায় ‘সব ধরনের অস্ত্র’ ব্যবহারের জন্য প্রস্তুত মস্কো, ন্যাটোকে পুতিনের হুঁশিয়ারি
  • রাশিয়ার নির্বাচনে রেকর্ড ৩৫৫ আসনে জিতল পুতিনের দল
  • যুদ্ধে ট্রাম্প ও পুতিন অনেকটা একই রকম
  • গোপন মস্কো সফরে ট্রাম্প, পুতিন ও জেলেনস্কির ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন সিআইএ প্রধান
  • আমানত বাজেয়াপ্ত করতে পারে সরকার, এমন আশঙ্কায় ব্যাংক থেকে বিলিয়ন বিলিয়ন ডলার তুলে নিচ্ছেন রাশিয়ানরা

খারকিভে প্রবেশ করছে রুশ প্যারাট্রুপার: ইউক্রেন সেনাবাহিনী 

মঙ্গলবার রুশ বাহিনী ইউক্রেনের জনাকীর্ণ শহুরে এলাকাগুলোতে আক্রমণ বাড়িয়েছে।
টিবিএস ডেস্ক
02 March, 2022, 09:40 am
Last modified: 02 March, 2022, 03:14 pm
খারকিভ/ ছবি- গেটি ইমেজ

রাশিয়ার প্যারাট্রুপাররা অবরুদ্ধ দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে অবতরণ শুরু করেছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।

তবে, আরেক গুরুত্বপূর্ণ শহর খেরসনে বর্তমান পরিস্থিতি ঠিক কী, তা স্পষ্ট নয়। শহরটির স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান সামরিক বাহিনী রাস্তায় অবস্থান করছে।

বিবিসি রাশিয়া অনুসারে, শহরের মেয়র ইগর কোলিখায়েভ স্থানীয় রেডিওকে জানান, রুশ বাহিনী মঙ্গলবার রাতে শহরের রেলওয়ে স্টেশন এবং বন্দর দখল করেছে।

"এখন লড়াই চলছে এবং আমাদের শহরের দখল চলছে," বলেন তিনি।

ইউক্রেনীয় সৈন্য এবং বেসামরিক নাগরিকসহ অনেক লোক নিহত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সরকারি কর্মকর্তারা বর্তমানে বাকিদের নিরাপদ আশ্রয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।

খেরসনের জনসংখ্যা প্রায় ৩ লাখ। মাইকোলাইভ এবং নিউ কাখোভকার মধ্যে শহরটি অবস্থিত।

এখন পর্যন্ত রাশিয়ার সবচেয়ে শক্তিশালী সামরিক অগ্রগতি দেখা গেছে ইউক্রেনের দক্ষিণে। তবে, মাইকোলাইভের কর্মকর্তারা জানিয়েছেন, শহরটি এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণেই রয়েছে।

সপ্তম দিনের মতো ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চলছে। পশ্চিমাবিশ্বের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১ মার্চ) রুশ বাহিনী ইউক্রেনের জনাকীর্ণ শহুরে এলাকাগুলোতে আক্রমণ বাড়িয়েছে। এ আক্রমণকে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি 'নির্লজ্জ সন্ত্রাসী কার্যক্রম' বলে অভিহিত করেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বলেছেন, রাশিয়ার এই আগ্রাসনের জন্য 'মূল্য' দিতে হবে রুশ প্রেসিডেন্ট পুতিনকে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের সেন্ট্রাল স্কোয়ারে হামলা এবং রাজধানী কিয়েভের একটি টিভি টাওয়ারে মারাত্মক বোমা হামলার পর প্রতিজ্ঞা করে বলেন, "কেউ ক্ষমা করবে না। কেউ ভুলবেও না।" 

এদিকে, বইডেন পশ্চিমা জোটের সংকল্পকে পুনরুজ্জীবিত করার ওপর জোর দিয়েছেন। তিনি তার ভাষণে ইউক্রেনের সামরিক বাহিনীকে পুনরায় সজ্জিত এবং রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে কাজ করেছেন বলে জানিয়েছেন। 

তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পুরো বিশ্ব থেকে তিনি আগের চেয়েও আরও বেশি বিচ্ছিন্ন করে রেখেছেন।

"আমাদের ইতিহাস জুড়ে আমরা একটি জিনিস শিখেছি; যখন স্বৈরশাসকদের তাদের আগ্রাসনের জন্য মূল্য চুকাতে হয় না, তখন তারা আরও বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা আগ্রাসন চালাতেই থাকে। আমেরিকাসহ পুরো বিশ্বের জন্য ক্ষয়ক্ষতি এবং হুমকি ক্রমাগত বাড়ছে", যোগ করেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যার ভাষণের প্রথম ১২ মিনিট ইউক্রেনকে উৎসর্গ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তিনি ইউক্রেনের সেনা ও সাধারণ নাগরিকদের সাহসিকতার প্রশংসা করেন এবং রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানান।

সূত্র: এপি ও বিবিসি
 
Related Topics

টপ নিউজ

ইউক্রেন সংকট / বাইডেন / পুতিন / জেলেনস্কি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার
  • প্রতীকী ছবি: মিনা ডে লা ও
    ‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
    না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

Related News

  • কালিনিনগ্রাদ রক্ষায় ‘সব ধরনের অস্ত্র’ ব্যবহারের জন্য প্রস্তুত মস্কো, ন্যাটোকে পুতিনের হুঁশিয়ারি
  • রাশিয়ার নির্বাচনে রেকর্ড ৩৫৫ আসনে জিতল পুতিনের দল
  • যুদ্ধে ট্রাম্প ও পুতিন অনেকটা একই রকম
  • গোপন মস্কো সফরে ট্রাম্প, পুতিন ও জেলেনস্কির ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন সিআইএ প্রধান
  • আমানত বাজেয়াপ্ত করতে পারে সরকার, এমন আশঙ্কায় ব্যাংক থেকে বিলিয়ন বিলিয়ন ডলার তুলে নিচ্ছেন রাশিয়ানরা

Most Read

1
গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার

2
প্রতীকী ছবি: মিনা ডে লা ও
আন্তর্জাতিক

‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

4
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
বাংলাদেশ

না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net