Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
অমর একুশে বইমেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
15 February, 2022, 03:40 pm
Last modified: 15 February, 2022, 04:22 pm

Related News

  • বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি, লাগবে না স্টল ভাড়া
  • একুশে বইমেলার প্রস্তুতি চলছে, বর্জনের হুমকি প্রকাশকদের একাংশের
  • বইমেলার ঐতিহ্য রক্ষায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘প্রতীকী বইমেলা’
  • ডিসেম্বরে একুশে বইমেলা হচ্ছে না
  • ডিসেম্বরে শুরু হচ্ছে এবারের একুশে বইমেলা

অমর একুশে বইমেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ৩টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে বাংলা একাডেমিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন। 
টিবিএস রিপোর্ট 
15 February, 2022, 03:40 pm
Last modified: 15 February, 2022, 04:22 pm
ছবি: টিবিএস

অমর একুশে বইমেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ৩টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে বাংলা একাডেমিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন। 

বিশিষ্ট শিল্পী ও নাগরিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দেশে মহামারির তৃতীয় তরঙ্গের মধ্যে এবার আদৌ বইমেলা অনুষ্ঠিত হবে কিনা- তা নিয়ে সংশয় দেখা দেয়। তবে সব জল্পনা দূর করেই ১৫ - ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪ দিনের জন্য মঙ্গলবার থেকে অমর একুশে বইমেলা-২০২২ শুরু হয়েছে।

এদিকে মহামারি পরিস্থিতির উন্নতি হলে বইমেলার মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাংলা একাডেমি আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান। 

এ বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ৭০ বছর এবং দেশের প্রথম সংবিধান প্রণয়নের ৫০তম বার্ষিকীকে স্মরণে পালিত হবে অমর একুশে বইমেলা।

বইমেলায় আগতরা  দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রবেশ করতে পারবেন। তবে ছুটির দিনে সকাল ১১টায় প্রবেশ করা যাবে।

এছাড়া ২১ ফেব্রুয়ারি সকাল ৮টায় প্রবেশ করা যাবে। আর বন্ধ করা হবে রাত সাড়ে ৮টায়। 
 
Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / অমর একুশে বইমেলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি, লাগবে না স্টল ভাড়া
  • একুশে বইমেলার প্রস্তুতি চলছে, বর্জনের হুমকি প্রকাশকদের একাংশের
  • বইমেলার ঐতিহ্য রক্ষায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘প্রতীকী বইমেলা’
  • ডিসেম্বরে একুশে বইমেলা হচ্ছে না
  • ডিসেম্বরে শুরু হচ্ছে এবারের একুশে বইমেলা

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net