Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
সাস্টের ভিসির অপসারণ: রাষ্ট্রপতি ঠিক করবেন কী হবে, বললেন দীপু মনি

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
11 February, 2022, 08:45 pm
Last modified: 11 February, 2022, 10:05 pm

Related News

  • কারাগার থেকে হাসপাতালে দীপু মনি
  • পেছাল শাকসু নির্বাচন, নতুন তারিখ আগামী ২০ জানুয়ারি
  • ২৭ অক্টোবর শাকসু নির্বাচনের রোডম্যাপ ও কমিশন গঠনের আশ্বাস উপ-উপাচার্যের
  • আমাদের কি মরিয়া প্রমাণ করা লাগবে আমরা অসুস্থ ছিলাম: আদালতে দীপু মনি 
  • শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ২ বিভাগের ২৫ শিক্ষার্থী বহিষ্কার 

সাস্টের ভিসির অপসারণ: রাষ্ট্রপতি ঠিক করবেন কী হবে, বললেন দীপু মনি

তিনি বলেন, রাষ্ট্রপতিই উপাচার্যের নিয়োগ বা অপসারণের সিদ্ধান্ত দেন। এ কারণে শাবি উপাচার্যের অপসারণ বিষয়ে শিক্ষার্থীদের সব বক্তব্য রাষ্ট্রপতিকে অবহিত করবেন। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি।
সিলেট প্রতিনিধি
11 February, 2022, 08:45 pm
Last modified: 11 February, 2022, 10:05 pm
শিক্ষামন্ত্রী/ ছবি- সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের অপসারণে শিক্ষার্থীদের দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, রাষ্ট্রপতিই উপাচার্যের নিয়োগ বা অপসারণের সিদ্ধান্ত দেন। এ কারণে শাবি উপাচার্যের অপসারণ বিষয়ে শিক্ষার্থীদের সব বক্তব্য রাষ্ট্রপতিকে অবহিত করবেন। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি।

সিলেট সার্কিট হাউসে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে শুক্রবার সন্ধ্যায় মন্ত্রী এই কথা জানিয়েছেন।

পরে রাতে শাবি ক্যাম্পাসে এসে সাধারন শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যেও একই কথা বলেন মন্ত্রী।

এদিকে, রাতে উপাচার্য ভবনে শাবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ ও শিক্ষকদের সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী।

বৈঠক শেষে শাবি রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন জানান,  উপাচার্যকে দায়িত্ব পালন করে যেতে বলেছেন মন্ত্রী।

শাবির আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে শুক্রবার সকালে সিলেটে আসেন দীপু মনি। তার সাথে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল, শিক্ষা মন্ত্রনালয়ের কর্মকর্তা ও ইউজিসি কর্মকর্তারাও সিলেট আসেন।

দুপুরে সার্কিট হাউসে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেন মন্ত্রী ও উপমন্ত্রী।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বেশিরভাগ দাবিই যৌক্তিক। এসব দাবির কিছু আমরা ইতোমধ্যে মেনে নিয়েছি। বাকিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে।  বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিস্থিতি দ্রুত ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় যাতে সুষ্টুভাবে চলে, শ্রেণি কার্যক্রম শুরু হয় এজন্য শিক্ষার্থীদেরও দায়িত্বশীল আচরন করতে হবে।।

ওই বৈঠক শেষে শাবি ক্যাম্পাসে যান মন্ত্রী ও উপমন্ত্রী। ক্যাম্পাসের গোল চত্বরে আগে থেকেই অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে গিয়ে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের দাবি পর্যায়ক্রমে মেনে নেয়ার আশ্বাস দেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। এতে উপাচার্য ফরিদ উদ্দিন আহমদও অংশ নেন।

এই বৈঠক শেষে শাবি রেজিস্ট্রার মো ইশফাকুল হোসেন বলেন, দ্রুত শ্রেনি কার্যক্রম শুরু ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে নির্দেশনা দিয়েছেন মন্ত্রী। এছাড়া আচার্য কোন সিদ্ধান্ত দেয়ার আগ পর্যন্ত উপাচার্যকে তার দায়িত্ব পালন করে যেতে বলেছেন।

শিক্ষকদের সাথে আলাপ শেষে রাতে ক্যাম্পাস ছাড়েন মন্ত্রী।

Related Topics

টপ নিউজ

শাবিপ্রবি / শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় / ভিসি অপসারণ / দীপু মনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • কারাগার থেকে হাসপাতালে দীপু মনি
  • পেছাল শাকসু নির্বাচন, নতুন তারিখ আগামী ২০ জানুয়ারি
  • ২৭ অক্টোবর শাকসু নির্বাচনের রোডম্যাপ ও কমিশন গঠনের আশ্বাস উপ-উপাচার্যের
  • আমাদের কি মরিয়া প্রমাণ করা লাগবে আমরা অসুস্থ ছিলাম: আদালতে দীপু মনি 
  • শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ২ বিভাগের ২৫ শিক্ষার্থী বহিষ্কার 

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net