Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
অবিশ্বাস্য বোলিংয়ে আফ্রিদির রেকর্ড ছুঁলেন নাহিদুল

খেলা

টিবিএস রিপোর্ট
25 January, 2022, 10:05 pm
Last modified: 25 January, 2022, 10:09 pm

Related News

  • বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি: শহিদ আফ্রিদি
  • আন্দোলনকারীর মুখ চেপে ধরায় বরখাস্ত হলেন পুলিশ পরিদর্শক আরশাদ
  • কুমিল্লাকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • রাসেল ঝড়ে কুমিল্লার লড়াকু পুঁজি
  • বিপিএল ফাইনাল: টস হেরে ব্যাটিংয়ে কুমিল্লা

অবিশ্বাস্য বোলিংয়ে আফ্রিদির রেকর্ড ছুঁলেন নাহিদুল

ফরচুন বরিশালের ওপেনার সৈকত আলীকে ফিরিয়ে স্পিন ভেল্কি দেখানো শুরু করেন নাহিদুল। এরপর তার শিকার সাকিব আল হাসান। দারুণ এক ডেলিভারিতে ক্রিস গেইলকে পরাস্থ করে তৃতীয় উইকেট তুলে নেন ডানহাতি এই স্পিনার।
টিবিএস রিপোর্ট
25 January, 2022, 10:05 pm
Last modified: 25 January, 2022, 10:09 pm

৪-১-৫-৩, বোলিং ফিগারটি দেখার পর অবিশ্বাস্য মনে হতে পারে। প্রশ্ন জাগতে পারে, টি-টোয়েন্টিতে এমন বোলিং হয় নাকি! নাহিদুল ইসলাম এমনই বোলিং করলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ফরচুন বরিশালের বিপক্ষে ৪ ওভারে মাত্র ৫ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের দিক ভুলিয়ে দিলেন ডানহাতি এই অফ স্পিনার। 

অবিশ্বাস্য এই বোলিংয়ে বিপিএলে দারুণ এক রেকর্ডে নিজের নাম তুলেছেন নাহিদুল। সবচেয়ে ভালো ইকোনমিতে অথবা সবচেয়ে কিপ্টে বোলিংয়ে পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদির নামের পাশে বসেছে তার নাম।   

৪ ওভারে ২৪ বলের মধ্যে এক মেডেনসহ ১৯টি ডট বল করেছেন নাহিদুল। তার আগে বিপিএলে ৪ ওভারের কোটা পূরণ করা বোলারদের মধ্যে এমন কিপ্টে বোলিং আছে কেবল আফ্রিদির। সেরা ইকোনমিতে যৌথভাবে তিন নম্বরে আছেন আফ্রিদি ও নাহিদুল।

২০১৫ সালে সিলেট সুপার স্টার্সের হয়ে বরিশাল বুলসের বিপক্ষে ৪ ওভারে আফ্রিদির খরচাও ছিল ৫ রান। কিন্তু উইকেটে নাহিদুলের চেয়ে পিছিয়ে তিনি, পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার নেন ২টি উইকেট।

ফরচুন বরিশালের ওপেনার সৈকত আলীকে ফিরিয়ে স্পিন ভেল্কি দেখানো শুরু করেন নাহিদুল। এরপর তার শিকার বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। দারুণ এক ডেলিভারিতে ক্রিস গেইলকে পরাস্থ করে তৃতীয় উইকেট তুলে নেন ডানহাতি এই স্পিনার। তার দারুণ বোলিংয়ের দিনে বরিশালকে ৬৩ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

বিপিএলে ৪ ওভারের কোটা পূরণ করা সেরা ইকোনমির বোলার

নাহিদুল ইসলাম: ৪ ওভারে ৫ রান, ৩ উইকেট

শহীদ আফ্রিদি: ৪ ওভারে ৫ রান, ২ উইকেট

জ্যাকব ওরাম: ৪ ওভারে ৭ রান, ২ উইকেট

রশিদ খান: ৪ ওভার ৭ রান, ১ উইকেট

Related Topics

টপ নিউজ

নাহিদুল ইসলাম / কুমিল্লা ভিক্টোরিয়ান্স / শহীদ আফ্রিদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি: শহিদ আফ্রিদি
  • আন্দোলনকারীর মুখ চেপে ধরায় বরখাস্ত হলেন পুলিশ পরিদর্শক আরশাদ
  • কুমিল্লাকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • রাসেল ঝড়ে কুমিল্লার লড়াকু পুঁজি
  • বিপিএল ফাইনাল: টস হেরে ব্যাটিংয়ে কুমিল্লা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net