Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
‘ওয়ার্ডল’: ৫ অক্ষরের শব্দ বানানোর যে গেম বিশ্বব্যাপী ঝড় তুলেছে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 January, 2022, 07:00 pm
Last modified: 01 February, 2022, 04:09 pm

Related News

  • একনজরে ২০২৫ সালের সেরা ১০ ভিডিও গেম
  • ‘দৌড়াও হাসিনা দৌড়াও’: রাজনৈতিক স্যাটায়ার গেমে মেতেছে নেটিজেনরা
  • ২০২৪ সালের গেম অব দ্য ইয়ার পুরস্কার জিতল 'অ্যাস্ট্রো বট' 
  • বক্স অফিসে বাজিমাত ডেডপুলের; নয় বছরের পুরোনো গেমও বিক্রি হচ্ছে ৪০০ ডলারে! 
  • নীলক্ষেতে কেনা প্রোগ্রামিং বই থেকে যেভাবে দেশের প্রথম গেম ডেভেলপার প্রতিষ্ঠানের জন্ম

‘ওয়ার্ডল’: ৫ অক্ষরের শব্দ বানানোর যে গেম বিশ্বব্যাপী ঝড় তুলেছে

শব্দ বানানোর ওয়ার্ড গেম খেলতে ভালোবাসেন জশের প্রেমিকা পলক শাহ। আর তাই প্রেমিকার জন্য তিনি এই নতুন খেলা উদ্ভাবন করেন।
টিবিএস ডেস্ক
24 January, 2022, 07:00 pm
Last modified: 01 February, 2022, 04:09 pm
ছবি: গেটি ইমেজেস

ব্রুকলিনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার জশ ওয়ার্ডল। শব্দ বানানোর ওয়ার্ড গেম খেলতে ভালোবাসেন জশের প্রেমিকা পলক শাহ। আর তাই প্রেমিকার জন্য তিনি নতুন এক শব্দখেলার উদ্ভাবন করেন। নিজের শেষ নাম অনুসারে খেলার নাম রাখেন ওয়ার্ডল।

শুরুতে শুধু দুজন মিলেই খেলতেন। কিন্তু কয়েক মাস খেলার পর রীতিমতো আসক্তিতে পড়ে যান। ততদিনে পরিবারের অন্য সদস্যদেরও এই খেলার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে চলতে থাকে এই খেলা।

জশের তখন মনে হয় এই জিনিস তাহলে অন্যদের সামনেও তুলে ধরা উচিত। অবশেষে গত অক্টোবরে তিনি গেমটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

পয়লা নভেম্বর ৯০ জন মানুষ গেমটি খেলে।

গত রোববার পর্যন্ত মাত্র দুই মাসের মাথায় প্লেয়ার সংখ্যা পৌঁছেছে তিন লাখে।

দিনে মাত্র একবারই খেলা যায় এই গেম। এরকম একটি গেমের রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা অবাক হওয়ার মতোই।

খেলাটি অনেকটা রঙ অনুমান করার গেম মাস্টারমাইন্ডের অনুকরণে নির্মিত। খেলার শুরুতে পাঁচ অক্ষরের একটি শব্দ অনুমান করতে হবে। শব্দটি অজানা মূল শব্দের সাথে না মিললেও ব্যবহৃত অক্ষর থেকে পাওয়া যাবে সংকেত।

সঠিক বাক্সে সঠিক অক্ষরটি থাকলেই অক্ষরের রঙ সবুজ হবে। সঠিক কোনো অক্ষর ভুল জায়গায় থাকলে তার রঙ হবে হালকা সবুজ। যেসব অক্ষর মূল শব্দে একেবারেই নেই সেগুলো হবে ধূসর। এভাবে ছয়বারের চেষ্টায় সঠিক শব্দটি অনুমান করতে হবে।

জশ ওয়ার্ডলের বানানো এই খেলাটি খুবই সাদামাটা। ইন্টারনেট দুনিয়ায় সচরাচর জনপ্রিয় কোনো ওয়েবসাইট এত সাধারণ হতে দেখা যায় না। কোনো রঙিন ব্যানার নেই, নেই কোনো বিজ্ঞাপন। কেউ এসে হুট করে টাকা কিংবা চ্যাট করতে চাইবে না। কালো ব্যাকগ্রাউন্ডে সাদামাটা একটি গেম ওয়ার্ডল।

মহামারির মাঝে সময় কাটাতে জশ এবং তার প্রেমিকা পলক গেমটি খেলতে শুরু করেন।

এক সাক্ষাৎকারে জশ ওয়ার্ডল বলেন, "আমার মনে হয় অনলাইনে একটা জিনিস স্রেফ মজার জন্য আছে দেখেই মানুষ খেলাটি পছন্দ করছে। আপনার ফোন বা কম্পিউটারের ডেটা কিংবা আপনার চোখ নিয়ে উল্টোপাল্টা কিছু করবে না এই গেম। এটা শুধু মজা করার একটি খেলা।"

তবে এটাই রেডিটের সাবেক এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার জশ ইয়ার্ডলির প্রথম কোনো জনপ্রিয় প্রজেক্ট নয়। এর আগে রেডিটে দ্য বাটন এবং প্লেস নামে দুটি সোশাল এক্সপেরিমেন্টাল ফিচার নিয়ে কাজ করে সাড়া ফেলেন জশ।

তবে ওয়ার্ডল বানাতে কোনো প্রকৌশলি দল কাজ করেনি। মহামারির মাঝে সময় কাটাতে জশ এবং তার প্রেমিকা পলক গেমটি খেলতে শুরু করেন।

এর আগে ২০১৩ সালে একই ধাঁচের একটি গেম নির্মাণ করলেও বন্ধুরা তা পছন্দ না করাই সেই আইডিয়া ঝেড়ে ফেলেন। ২০২০ সালে জশ এবং পলক দুজনেই নিউ ইয়র্ক টাইমসের স্পেলিং বি এবং ডেইলি ক্রসওয়ার্ড খেলা নিয়ে মেতে উঠেন। জশ বলেন, "আমি এমন একটি গেম বানাতে চেয়েছিলাম যা খেলে ও সত্যিই খুব আনন্দ পাবে।"

কিন্তু দিনে মাত্র একবার কেন এই গেম খেলা যাবে? জশ বলেন স্পেলিং বি থেকেই তিনি খেলার সুযোগ সীমিত রাখার সিদ্ধান্ত নেন। দিনে একবার খেলা যাবে এই সীমাবদ্ধতার কারণেই মানুষ অধীর আগ্রহে পরের দিন খেলার জন্য অপেক্ষা করে।

বিশ্বব্যাপী জনপ্রিয়তার কারণে গেমটির পর্তুগিজ, তুর্কিশ এবং তামিল সংস্করণও আসছে।


সূত্র: নিউ ইয়র্ক টাইমস

Related Topics

টপ নিউজ

ওয়ার্ডলি / গেম / ওয়ার্ড গেম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১
  • ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
    বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  
  • ছবি: টিবিএস
    খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

Related News

  • একনজরে ২০২৫ সালের সেরা ১০ ভিডিও গেম
  • ‘দৌড়াও হাসিনা দৌড়াও’: রাজনৈতিক স্যাটায়ার গেমে মেতেছে নেটিজেনরা
  • ২০২৪ সালের গেম অব দ্য ইয়ার পুরস্কার জিতল 'অ্যাস্ট্রো বট' 
  • বক্স অফিসে বাজিমাত ডেডপুলের; নয় বছরের পুরোনো গেমও বিক্রি হচ্ছে ৪০০ ডলারে! 
  • নীলক্ষেতে কেনা প্রোগ্রামিং বই থেকে যেভাবে দেশের প্রথম গেম ডেভেলপার প্রতিষ্ঠানের জন্ম

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

2
ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net