Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
করোনা ঠেকাতে নিজের বিয়ে বাতিল করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 January, 2022, 12:40 pm
Last modified: 24 January, 2022, 08:10 pm

Related News

  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার
  • ‘আজাদী’
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে

করোনা ঠেকাতে নিজের বিয়ে বাতিল করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডের সঙ্গে নিজের বিয়ে পিছিয়ে যাওয়ার অনুভূতি জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, “জীবন এমনই।”
টিবিএস ডেস্ক
23 January, 2022, 12:40 pm
Last modified: 24 January, 2022, 08:10 pm
জেসিন্ডা আরডার্ন

করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে নিউজিল্যান্ডে জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ। আর সেই বিধিনিষেধ মানতে গিয়ে নিজের বিয়ে পিছিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

মহামারি সামলাতে নিউজিল্যান্ডে যেকোনো ধরনের গণজমায়েত সীমিত করার পাশাপাশি মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন এসব বিধিনিষেধ কার্যকর হবে আগামীকাল সোমবার থেকে। আর এ কারণেই অনেকটা বাধ্য হয়ে নিজের বিয়ে পিছিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা।

তবে তিনি নিশ্চিত করেছেন, কঠোর বিধিনিষেধ মানেই লকডাউন নয়; দেশের ব্যবসা-বাণিজ্য খোলা থাকবে এবং জনসাধারণ নিজেদের পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে দেখাও করতে পারবেন। তবে এ সবকিছুই করতে হবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে। 

রোববার ওয়েলিংটনে এক সংবাদ সম্মেলনে জেসিন্ডা সাংবাদিকদের বলেন, "এর আগে ডেল্টার বিস্তার ঠেকাতে আমরা যে ধরনের ব্যবস্থা নিয়েছিলাম, ওমিক্রন মোকাবেলায়ও প্রাথমিকভাবে আমাদের সে ধরণেরই পরিকল্পনা রয়েছে। আমরা দ্রুত পরীক্ষা করব, কন্টাক্ট ট্রেস করব এবং বিস্তার রোধে আইসোলেশনের ব্যবস্থা করবো।"

জানা গেছে, আগামী সপ্তাহান্তে নিজের বিয়ের পরিকল্পনা করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু নতুন বিধিনিষেধের কারণে বিয়ের অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে বলে তিনি নিজেই জানিয়েছেন।

তিনি বলেন, "আমার বিয়েটা আর এগোচ্ছে না।" 

তিনি আরও বলেন, আমি আলাদা কেউ নই। দেশের বাকি নাগরিকদের মতই একজন। নিউজিল্যান্ডের লাখ লাখ নাগরিক এখন বড় বিপর্যয়ের মুখে পড়েছে। আমার কষ্ট তাদের তুলনায় কিছুই নয়। 

দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ড ও সন্তানের সঙ্গে প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

চলতি মাসের শুরুর দিকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে অকল্যান্ডে আসা একই পরিবারের নয় সদস্যের মধ্যে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এরপরেই দেশটিতে কঠোর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেয় সরকার। 

নেলসন-মার্লবোরো অঞ্চলে বসবাসকারী ওই পরিবারটি অকল্যান্ডে থাকাকালীন বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি আরও কয়েকটি আয়োজনে যোগ দিয়েছিল। ধারণা করা হচ্ছে, এসব অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় তারা ১০০ জনেরও বেশি মানুষের সংস্পর্শে এসেছিলেন। 

জেসিন্ডা বলেন, "এর মানে হল, ওমিক্রন এখন অকল্যান্ডে এবং হয়তো নেলসন-মার্লবোরো অঞ্চলেও ছড়িয়ে পড়তে শুরু করেছে।"

বিয়ের তারিখ প্রকাশ না করলেও জনশ্রুতি ছিল, কয়েকদিনের মধ্যেই বিয়ে করতে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। 

দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডের সঙ্গে নিজের বিয়ে পিছিয়ে যাওয়ার অনুভূতি জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, "জীবন এমনই।"

এ পর্যন্ত নিউজিল্যান্ডে ১৫ হাজার ১০৪ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে মোট ৫২ জনের।


 

  • সূত্র: আল জাজিরা
     

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / ওমিক্রন / মহামারি / নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী / জেসিন্ডা আরডার্ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার
  • ‘আজাদী’
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net