Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
উন্মুক্ত করে দেওয়া হলো বালাইনাশকের সোর্স

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 January, 2022, 10:00 pm
Last modified: 10 January, 2022, 10:09 pm

Related News

  • এগ্রোকেমিক্যাল কাঁচামাল আমদানির সোর্স উন্মুক্ত: বিনিয়োগ বাড়ার আশা ব্যবসায়ীদের
  • কাঁচামাল আমদানিতে বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিযোগিতা কমিশনে এগ্রোকেমিক্যাল উৎপাদনকারীদের অভিযোগ
  • কীটনাশকের কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা দেবে সরকার

উন্মুক্ত করে দেওয়া হলো বালাইনাশকের সোর্স

বালাইনাশক আইন ২০১৮ এবং এর আগে প্রণয়নকৃত বিধি সমূহে সোর্স বিষয়ক কোনো বাধ্যবাধকতা ছিল না। বালাইনাশকের কাঁচামাল আমদানির সোর্স উন্মুক্ত ছিল।
টিবিএস রিপোর্ট
10 January, 2022, 10:00 pm
Last modified: 10 January, 2022, 10:09 pm
ফাইল ছবি/সংগৃহীত

দেশীয় বালাইনাশক উৎপাদনকারী কোম্পানিগুলোকে বিভিন্ন সোর্স (বিদেশি কাঁচামাল উৎপাদনকারী কোম্পানি) থেকে কাঁচামাল আমদানির সুযোগ উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে স্থানীয় বালাইনাশক উৎপাদনকারীরা উপকৃত হবে বলে জানায় বাংলাদেশ এগ্রোক্যামিক্যালস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএএমএ)।

সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বিএএমএ'র সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

বিএএমএ বলছে,  বালাইনাশক আইন ২০১৮ এবং এর আগে প্রণয়নকৃত বিধি সমূহে সোর্স বিষয়ক কোনো বাধ্যবাধকতা ছিল না। বালাইনাশকের কাঁচামাল আমদানির সোর্স উন্মুক্ত ছিল। কৃষি মন্ত্রণালয়ের বালাইনাশক কারিগরী উপদেষ্টা কমিটি এর পরের ৬৯-৭৬তম সময়কালীন বালাইনাশকের সোর্স পরিবর্তন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

তবে এই সুবিধা শুধু যেসব বহুজাতিক প্রতিষ্ঠান ছিল তাদের জন্য রাখা হয়। এতে করে বিপাকে পড়ে স্থানীয় বালাইনাশক উৎপাদনকারীরা। তারা চাইলেই সোর্সিং কোম্পানি পরিবর্তন করতে পারছিল না। 

এ অবস্থায় স্থানীয় বালাইনাশক উৎপাদনকারীদের দাবির প্রেক্ষিতে সরকার সবার জন্যই সোর্স উন্মুক্ত করে দেয়। 

সংবাদ সম্মেলনে বিএএমএ এর আহ্বায়ক ও ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তাফিজুর রহমান বলেন, আমরা সরকারকে ধন্যবাদ জানাই কারণ তারা স্থানীয় উৎপাদনকারীদের দাবি মেনে সোর্স উন্মুক্ত করে দিয়েছে। এক সময় সোর্স পরিবর্তনের জন্য ২-৩ বছর সময় লাগতো, এখন সেটা খুবই অল্প সময়ের মধ্যে করা যাবে। 

তিনি বলেন, কোনো কারণে সোর্সিং কোম্পানিতে কাঁচামালের সংকট, বা নিম্ন মানের কাঁচামাল দিলে সেই প্রভাব স্থানীয় কোম্পানিতেও পড়বে। এ সুবিধা দেওয়ার কারণে এ সমস্যায় পড়ার সম্ভাবনা থাকবে না। 

সংবাদ সম্মেলনে বলা হয়, এই নির্দেশনা কার্যকর হলে দেশেই মানসম্পন্ন বালাইনাশক উৎপাদন আরো বৃদ্ধি পাবে এবং রপ্তানির দ্বার উন্মোচিত হবে।

বিএএমএ এর তথ্য বলছে, স্থানীয় ২২টি কোম্পানি রয়েছে যারা বালাইনাশক উৎপাদন করছে। এরা চাহিদার ৯০ ভাগ বালাইনাশক সরবরাহ করছে। অন্যদিকে ৬০০'র বেশি আমদানিকারক রয়েছে যারা বাজারে ১০ ভাগ বালাইনাশক সরবরাহ করছে। 

 

Related Topics

টপ নিউজ

বালাইনাশক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • এগ্রোকেমিক্যাল কাঁচামাল আমদানির সোর্স উন্মুক্ত: বিনিয়োগ বাড়ার আশা ব্যবসায়ীদের
  • কাঁচামাল আমদানিতে বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিযোগিতা কমিশনে এগ্রোকেমিক্যাল উৎপাদনকারীদের অভিযোগ
  • কীটনাশকের কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা দেবে সরকার

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net