Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
এবার ম্যানিকুইনের শিরশ্ছেদের নির্দেশ দিল তালেবান 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 January, 2022, 05:10 pm
Last modified: 01 January, 2022, 05:22 pm

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

এবার ম্যানিকুইনের শিরশ্ছেদের নির্দেশ দিল তালেবান 

ব্যবসায়ীরা বলছেন, ম্যানিকুইনের শুধু মাথা কেটে ফেলায়ও তাদের আর্থিক ক্ষতি হবে। আফগানিস্তানের প্রায় ধ্বসে পড়া অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে এমন পদক্ষেপ নেওয়া অনুচিত।
টিবিএস ডেস্ক
01 January, 2022, 05:10 pm
Last modified: 01 January, 2022, 05:22 pm
ছবি: সংগৃহীত

কাপড়ের দোকানের ম্যানিকুইন বা মডেল পুতুলকে 'মূর্তি' আখ্যা দিয়ে সেগুলোর মাথা কেটে ফেলার নির্দেশ দিয়েছে তালেবান। সম্প্রতি আফগানিস্তানের হেরাত প্রদেশের দোকানিদের এ নির্দেশ দেন তালেবান কর্মকর্তারা।

মূর্তিপূজা বা কোনো ধরনের মূর্তি রাখা এবং আল্লাহ বাদে আর কারো উপাসনা করা ইসলামে একটি জঘন্যতম পাপ হিসেবে বিবেচিত।

দ্বিতীয় মেয়াদে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই দেশে কঠোর ইসলামী আইনকানুন জারি করে চলেছে তালেবান সরকার। চলতি সপ্তাহে পাপ ও পূণ্য বিষয়ক মন্ত্রণালয় থেকেই ম্যানিকুইনের শিরশ্ছেদের এ আইন পাস হয়।

প্রাথমিক পর্যায়ে কর্তৃপক্ষ সব দোকান থেকে ম্যানিকুইন সরিয়ে ফেলার নির্দেশ দেয়। কিন্তু দোকানিদের ব্যবসায়ের ক্ষতি হয়ে যাবে-এমন অভিযোগের মুখে ম্যানিকুইনের মাথা কেটে বাদ দেওয়ার সিদ্ধান্ত দেন মন্ত্রণালয়ের প্রধান শেখ-আজিজ-উ-রহমান।

কিন্তু ব্যবসায়ীরা বলছেন, ম্যানিকুইনের শুধু মাথা কেটে ফেলায়ও তাদের আর্থিক ক্ষতি হবে। আফগানিস্তানের প্রায় ধ্বসে পড়া অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে এমন পদক্ষেপ নেওয়া অনুচিত।

ইতালীয় গণমাধ্যম রিপাবলিকা'কে "আবদুল ওয়াদুদ ফাইজ জাদা নামক জনৈক ব্যক্তি বলেন, ম্যানিকুইনের মাথা ঢেকে দিলেই হতো, বাদ দেওয়ার দরকার ছিল না। প্রতিটি ম্যানিকুইনের দাম ৬ থেকে ৮ হাজার টাকার মতো। এগুলোর শিরশ্ছেদ করলে ব্যাপক আর্থিক ক্ষতি হবে।" 

মোহাম্মদ ইউসুফ নামের আরেক ব্যক্তি বলেন, "তালেবানরা কিছুই বদলায়নি, আবারও আমাদের উপর কঠোর বিধিনিষেধের খড়্গ নেমে আসবে। তারা এখনো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি, কিন্তু যখন পাবে তখন তারা আরও কঠোর অনুশাসন জারি করবে।"

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সাথে সাথে দ্রুত দেশের কর্তৃত্ব নিজেদের হাতে নিয়ে নিয়েছে তালেবান। গত আগস্টে ক্ষমতা দখলের পর থেকে ধীরে ধীরে দেশের জনসাধারণের স্বাধীনতা কেড়ে নিচ্ছে তারা। যদিও তালেবানরা একে 'সংস্কারসাধন' বলে দাবি করেছে।

শুধু তাই নয়, 'নিরাপত্তা'র দোহাই দিয়ে চার দেয়ালের ভেতর বন্দী করে রাখা হয়েছে দেশের নারীদের। বহু অঞ্চলে মেয়েদের স্কুল-কলেজ ও কর্মস্থলে যাওয়াও নিষিদ্ধ করেছে তারা।

সাম্প্রতিক সময়ে পুরুষ অভিভাবক ছাড়া নারীদের দূরে কোথাও ভ্রমণের উপরেও নিষেধাজ্ঞা দিয়েছে তারা। এছাড়া গাড়ির ভেতরে থাকলেও মুখ ঢেকে রাখার নিয়ম জারি করা হয়েছে।

দেশের ভেতরে যানবাহনে গান বাজানো এবং 'বিষাক্ত' দ্রব্য নিষিদ্ধ করেছে তালেবান।

সূত্র: ডেইলি মেইল 

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান / তালেবান / ম্যানিকুইন / শিরচ্ছেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net