Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
ভারতের বৈষ্ণো দেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে নিহত ১২ 

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
01 January, 2022, 10:15 am
Last modified: 01 January, 2022, 10:41 am

Related News

  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

ভারতের বৈষ্ণো দেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে নিহত ১২ 

জানা গেছে, ‘অনুমতিপত্র’ ছাড়াই বহু ভক্ত ভোরে ঢুকে যান বৈষ্ণো দেবী মন্দিরে। এরপরই হুড়োহুড়িতে এই দুর্ঘটনা ঘটে।
হিন্দুস্তান টাইমস
01 January, 2022, 10:15 am
Last modified: 01 January, 2022, 10:41 am
নতুন বছরের প্রথম দিনে ভক্তদের ব্যাপক ভিড়ের ফলেই পদপিষ্ট হওয়ার এই ঘটনা ঘটেছে। ছবি- হিন্দুস্তান টাইমস/ ফাইল

নতুন বছরের শুরুটা ভারতের জন্য হলো মর্মান্তিকভাবে। শনিবার ভোরে দেশটির জম্মু ও কাশ্মীরের কাটরায় মাতা বৈষ্ণো দেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে কমপক্ষে ১২ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, নতুন বছরের প্রথম দিনে ভক্তদের ব্যাপক ভিড়ের ফলে পদপিষ্ট হওয়ায় এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, রিয়াসি জেলার ত্রিকুটা পাহাড়ের উপরে মন্দিরের গর্ভগৃহের বাইরে পদপিষ্ট হওয়ার এই ঘটনা ঘটেছে। নতুন বছরে অতিরিক্ত ভক্ত সমাগমের জেরে এই দুর্ঘটনা। ভক্তদের পদপিষ্ট হওয়ার খবর পেয়েই জম্মু ও কাশ্মীর পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। আহতদের মাতা বৈষ্ণো দেবী নারায়ণ সুপার স্পেশালিটি হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকেরই শারীরিক অবস্থা 'গুরুতর' বলে জানানো হয়েছে প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে। 

'অনুমতিপত্র' ছাড়াই বহু ভক্ত ভোরে ঢুকে যান বৈষ্ণো দেবী মন্দিরে। এরপরই হুড়োহুড়িতে এই দুর্ঘটনা ঘটে। এদিকে ঘটনার পরই ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসে। জিতেন্দ্র টুইট করে জানান, প্রধানমন্ত্রী ঘটনার গতিপ্রকৃতির উপর নজর রাখছেন। আহতদের সকল ধরনের চিকিৎসা পরিষেবা প্রদানেরও নির্দেশ দিয়েছেন মোদি।  

ঘটনা প্রসঙ্গে জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং বলেন, "ঘটনাটি ভোর ২টা ৪৫ মিনিট নাগাদ ঘটে। প্রাথমিক রিপোর্ট অনুসারে, ভক্তদের মধ্যে তর্কাতর্কি শুরু হলে লোকেরা একে অপরকে ধাক্কা দেয় এবং এরপরে পদপিষ্ট হওয়ার এই ঘটনা ঘটে। এখনও পর্যন্ত এতে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।"  

Related Topics

টপ নিউজ

পদদলিত / পদপিষ্ট / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net