Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
১৫ বছরে বাংলাদেশে প্লাস্টিকের ব্যবহার বেড়েছে তিন গুণ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 December, 2021, 02:25 pm
Last modified: 20 December, 2021, 02:29 pm

Related News

  • স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সংক্রান্ত সেবার উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • সরকারের ১০০ দিনে সারাদেশে ৬০৫ হত্যাকাণ্ড: টিআইবি
  • বিশ্বব্যাংক-আইএমএফের কথায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জন-দুর্ভোগ বাড়িয়েছেন: গোলাম পরওয়ার
  • এলএনজি আমদানি সহায়তায় বাংলাদেশকে আরও ৩৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক সড়কমন্ত্রীর: অবকাঠামো উন্নয়নে যৌথ উদ্যোগে গুরুত্ব

১৫ বছরে বাংলাদেশে প্লাস্টিকের ব্যবহার বেড়েছে তিন গুণ 

বিশ্বব্যাংকের পরিবেশ বিশেষজ্ঞ বুশরা নিশাত বলেন, “২০৩০ সাল নাগাদ প্লাস্টিক বর্জ্য ৩০ ভাগ কমিয়ে আনতে বাংলাদেশ সরকারের সাথে কাজ করছে বিশ্বব্যাংক।"
টিবিএস রিপোর্ট
20 December, 2021, 02:25 pm
Last modified: 20 December, 2021, 02:29 pm

বিশ্বব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী, ২০০৫ থেকে ২০২০ সালের মধ্যে দেশে প্লাস্টিকের ব্যবহার তিন গুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকায় প্লাস্টিকের ব্যবহার সর্বোচ্চ।

২০০৫ সালে দেশে এক বছরে গড়ে মাথাপিছু প্লাস্টিক ব্যবহারের পরিমাণ ছিল ৩.০১ কেজি এবং ঢাকায় ৯.২ কেজি। ২০১৪ সালে তা যথাক্রমে ৩.৫ কেজি ও ১৭.২ কেজিতে এবং ২০২০ সালে তা ৯ কেজি ও ২২.২৫ কেজিতে এসে দাঁড়ায়।

সোমবার (২০ ডিসেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে 'টুওয়ার্ডস আ মাল্টি-সেক্টোরাল অ্যাকশন প্ল্যান ফর সাস্টেইনেবল প্লাস্টিক ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ' শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রতিবেদনের বিষয়বস্তু তুলে ধরেন বিশ্বব্যাংকের পরিবেশ বিশেষজ্ঞ বুশরা নিশাত। প্রতিবেদনে বাংলাদেশে প্লাস্টিকের ব্যবহার সম্পর্কিত নানা তথ্য উঠে আসে।

তিনি বলেন, "২০৩০ সাল নাগাদ প্লাস্টিক বর্জ্য ৩০ ভাগ কমিয়ে আনতে বাংলাদেশ সরকারের সাথে কাজ করছে বিশ্বব্যাংক। ২০০২ সাল নাগাদ ব্যবহৃত প্লাস্টিকের অর্ধেক পুনঃব্যবহারযোগ্য করে তোলা আমাদের লক্ষ্য।"

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ডানডান চেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন।

মন্ত্রী বলেন, "আমরা সচেতন নই। যেখানে সেখানে প্লাস্টিক বর্জ্য ফেলি। আমাদের সচেতন হতে হবে। বিদেশে গেলে আমরা নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলি কিন্তু দেশে এসে কেন যেখানে সেখানে ফেলি। আইন প্রয়োগকারী সংস্থাকে এ বিষয়ে কঠোর হতে হবে। এসময় তিনি সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান।" 

Related Topics

টপ নিউজ

প্লাস্টিক বর্জ্য / বিশ্বব্যাংক / প্রতিবেদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সংক্রান্ত সেবার উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • সরকারের ১০০ দিনে সারাদেশে ৬০৫ হত্যাকাণ্ড: টিআইবি
  • বিশ্বব্যাংক-আইএমএফের কথায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জন-দুর্ভোগ বাড়িয়েছেন: গোলাম পরওয়ার
  • এলএনজি আমদানি সহায়তায় বাংলাদেশকে আরও ৩৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক সড়কমন্ত্রীর: অবকাঠামো উন্নয়নে যৌথ উদ্যোগে গুরুত্ব

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net