Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
রাজশাহী মেডিকেলের ল্যাবে করোনা পরীক্ষা বন্ধ

বাংলাদেশ

রাজশাহী প্রতিনিধি
20 December, 2021, 10:35 am
Last modified: 20 December, 2021, 10:45 am

Related News

  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • নিউজিল্যান্ডে অনুশীলন শুরুর রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় শরিফুলরা
  • ভক্তের কাণ্ডে করোনা পরীক্ষার সামনে ক্রিকেটাররা
  • ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে আরও ১৭ জনের প্রাণহানি  
  • রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ১৪ জনের মৃত্যু 

রাজশাহী মেডিকেলের ল্যাবে করোনা পরীক্ষা বন্ধ

অভিযোগ উঠেছে, ল্যাব থেকে অন্তত ২ হাজার কিট গায়েব করে দেওয়া হয়েছে।
রাজশাহী প্রতিনিধি
20 December, 2021, 10:35 am
Last modified: 20 December, 2021, 10:45 am

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা বন্ধ হয়ে গেছে। মূলত হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে কর্মরত দুজন বৈজ্ঞানিক কর্মকর্তা দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ায় গত শুক্রবার থেকে হাসপাতালের করোনা পরীক্ষা বন্ধ।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, "বাংলাদেশের কোনো সরকারি হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব নেই। আমরাই চালু করেছিলাম। যেহেতু হাসপাতালের বৈজ্ঞানিক কর্মকর্তা নেই তাই বিভাগীয় ফরেনসিক ডিএনএ ল্যাবের বৈজ্ঞানিক কর্মকর্তাদের দ্বারা এতো দিন ল্যাব পরিচালিত হচ্ছিলো। তারা নিজেদের ল্যাবের কাজের পাশাপাশি করোনা পরীক্ষার কাজও করতেন। যেহেতু তাদের কাজের চাপ বেড়ে গেছে তাই তারা অব্যাহতি নিয়েছেন। এর আগেও তারা অব্যাহতি নিতে চেয়েছিলেন আমরাই অনুরোধ করে রেখেছিলাম।"

পরিচালক আরও বলেন, "এখন সাময়িক করোনা পরীক্ষা বন্ধ রয়েছে। তবে দক্ষ লোক পেলে আবার ল্যাব চালু করবো। এজন্য বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে আমরা চিঠি দিয়েছি।"

তিনি বলেন, "এখন রাজশাহীতে করোনার প্রাদুর্ভাব নেই বললেই চলে। ল্যাবে নমুনা পরীক্ষাও খুবই কম হচ্ছিলো। গড়ে ৪০ থেকে ৫০টির মতো। সেসব নমুনা এখন রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হচ্ছে। ফলে ল্যাব বন্ধ হলেও তার ক্ষতিকর কোনো প্রভাব পড়ছে না। তবে করোনা বেড়ে গেলে তখন আবার ল্যাব চালু করা ছাড়া উপায় থাকবে না।"

অব্যাহতি নেওয়া দুই কর্মকর্তা হলেন এস এম হাসান এ লতিফ ও হামিদ আহমেদ। রামেক হাসপাতালের পিসিআর ল্যাব চালু করার জন্য ২০২০ সালের মার্চে তাদের ডিএনএ ল্যাব থেকে আনা হয়।

সম্প্রতি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষার কিট নিয়ে বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। বিষয়টি তদন্তে গঠিত কমিটি কিট গায়েবের ব্যাপারে উচ্চতর তদন্তের সুপারিশ করে। একই সঙ্গে দুই কর্মকর্তাকে অন্যত্র সরিয়ে দেওয়ার সুপারিশ করা হয়। তবে এ ব্যাপারে কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার আগেই তারা দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ল্যাবের টেকনোলজিস্টরা সম্প্রতি এই দুই বৈজ্ঞানিক কর্মকর্তার বিরুদ্ধে অর্ধেক রিঅ্যাকশন ব্যবহার করে করোনা পরীক্ষার পর বাকি অর্ধেক সরিয়ে দেওয়ার অভিযোগ করেন। কাগজপত্রেও গড়মিলের প্রমাণ পাওয়া যায়। কিন্তু ল্যাব থেকে কোনোকিছু সরিয়ে নেওয়ার প্রমাণ পায়নি তদন্ত কমিটি।  তবে অভিযোগকারীদের দাবি, অন্তত ২ হাজার কিট গায়েব করে দেওয়া হয়েছে।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৯ নভেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রধান করা হয় রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান শাহ আলমকে। এ কমিটি কিট গায়েবের প্রত্যক্ষ প্রমাণ পায়নি। তবে শুধু অভিযোগকারীদের সাক্ষ্যের ভিত্তিতে দুই কর্মকর্তাকে অন্যত্র সরিয়ে দেওয়ার সুপারিশ করে।

গত ২১ নভেম্বর হাসপাতাল পরিচালকের কাছে এ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

তদন্ত কমিটি সুপারিশ করলেও হাসপাতাল কর্তৃপক্ষ দুই বৈজ্ঞানিক কর্মকর্তাকে সরিয়ে দেয়নি। তবে গত ১১ নভেম্বর দুই বৈজ্ঞানিক কর্মকর্তা হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীর কাছে অব্যাহতি চেয়ে চিঠি দেন। এরপর হাসপাতাল পরিচালক অনুরোধ করে গত ১৬ ডিসেম্বর পর্যন্ত তাদের ল্যাবে কাজ করান। ১৭ ডিসেম্বর থেকে তারা আর ল্যাবে কাজ করেননি।

রাজশাহী মেডিকেল কলেজের ল্যাব ইনচার্জ ডা. সাবেরা গুল নাহার জানান, "করোনার উচ্চ সংক্রমণের সময় আমরা প্রতিদিন তিন থেকে চার শিফটে নমুনা পরীক্ষা করেছি। গড়ে ৩৬০ থেকে ৪০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন করোনার প্রাদুর্ভাব না থাকায় হাসপাতালের পাঠানো নমুনা ধরে ২৫০টির মতো নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্তের সংখ্যা পাওয়া যায় ৩ থেকে ৫।" 
 

Related Topics

টপ নিউজ

রামেক হাসপাতাল / করোনা পরীক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • নিউজিল্যান্ডে অনুশীলন শুরুর রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় শরিফুলরা
  • ভক্তের কাণ্ডে করোনা পরীক্ষার সামনে ক্রিকেটাররা
  • ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে আরও ১৭ জনের প্রাণহানি  
  • রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ১৪ জনের মৃত্যু 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net