Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
যৌন নিপীড়নের অভিযোগকারী নারী-কর্মীকে বরখাস্ত করলো আলিবাবা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 December, 2021, 11:05 am
Last modified: 13 December, 2021, 11:12 am

Related News

  • যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত
  • গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিবেশনের আগে সামরিক কর্মকর্তাসহ ১৯ আইনপ্রণেতাকে সরিয়ে দিল চীন
  • এপস্টিন ফাইলসের জেরে বিপাকে পড়েছেন যারা
  • চট্টগ্রাম বন্দরে ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা, ৫ জন গ্রেপ্তার ও ১৪ জন বরখাস্ত
  • ৬ কোটি টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

যৌন নিপীড়নের অভিযোগকারী নারী-কর্মীকে বরখাস্ত করলো আলিবাবা

কোম্পানির ব্যবসায়িক সফরের সময় নির্যাতনের ঘটনা ঘটে বলে জানান ঐ কর্মচারী।
টিবিএস ডেস্ক
13 December, 2021, 11:05 am
Last modified: 13 December, 2021, 11:12 am
ছবি- সংগৃহীত

সহকর্মী এবং ক্লায়েন্টের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা এক নারী-কর্মীকে বরখাস্ত করেছে চীনা ই-কমার্স ফার্ম আলিবাবা।

বরখাস্তের চিঠিতে মিথ্যা তথ্য ছড়ানো এবং কোম্পানির সুনাম ক্ষতিগ্রস্ত করার কথা উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের আগস্টে এই অভিযোগের কথা জনসমক্ষে আনেন সেই কর্মী। কোম্পানির ব্যবসায়িক সফরের সময় নির্যাতনের ঘটনা ঘটে বলে জানান ঐ কর্মচারী। আলিবাবা এই বিষয়ে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলেও জানান তিনি।

সেসময় অভিযুক্ত সহকর্মীকে বরখাস্ত করা হয়। তবে তার বিরুদ্ধে করা একটি ফৌজদারি মামলা তুলে নেওয়া হয়। অভিযুক্ত ক্লায়েন্ট এখনও পুলিশের তদন্তাধীন আছেন বলে ধারণা করা হচ্ছে।

চীনের সরকার সমর্থিত পত্রিকা দাহে ডেইলিকে ঐ নারী কর্মী জানান, তাকে গত মাসের শেষের দিকে বরখাস্ত করা হয়। পত্রিকায় তার বরখাস্তের চিঠিও প্রকাশিত হয়। তিনি বলেন, "আমি কোন ভুল করিনি, এবং অবশ্যই এই ফলাফল গ্রহণ করব না। ভবিষ্যতে আমার অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য আমি আইনি উপায় অবলবন করবো।"

তবে, এই বিষয়ে কোনো মন্তব্য করেনি আলিবাবা।

এগারো পৃষ্ঠার দীর্ঘ একটি নথিতে সেদিনের ঘটনার বিবরণ প্রকাশিত হয়। ঐ নারী কর্মী বলেন, তারই এক সহকর্মী তাকে একটি হোটেল রুমে ধর্ষণ করে।

অভিযোগপত্রে বলা হয়, কোম্পানির সিনিয়র ম্যানেজারিয়াল পদে কর্মরত সহকর্মী তাকে একটি ক্লায়েন্ট মিটিং এর জন্যে জিনান শহর ভ্রমণে বাধ্য করেন। হাংজুতে আলিবাবার প্রধান কার্যালয় থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে এই শহর।

হাংজুতে ফিরে এসে আলিবাবার এইচআরকে এই ঘটনা জানালে তারা কোনো রকমের পদক্ষেপ নেয়নি। এরপরই জনসমক্ষে আসেন ঐ নারী।

ঘটনা সামনে আসলে জনসাধারণের প্রতিক্রিয়ার মুখে অভিযুক্ত সহকর্মীকে বরখাস্ত করে কোম্পানি। এছাড়া পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়া দুজন নির্বাহীও পদত্যাগ করেন।

আলিবাবা আরও জানায়, ওয়্যাং নামক অভিযুক্ত ব্যক্তিটি মদ্যপ অবস্থায় ঘনিষ্ঠ হওয়ার কথা স্বীকার করেছেন।

তার মামলার অগ্রগতি না হলেও আরেক অভিযুক্ত ক্লায়েন্টকে গেপ্তারের অনুমোদন দিয়েছে আদালত। ঝাং নামক ঐ ব্যক্তিকেও তার কোম্পানি বরখাস্ত করেছে বলে জানা গেছে।

  • সূত্র- বিবিসি 
     
Related Topics

টপ নিউজ

আলিবাবা / যৌন নিপীড়ন / বরখাস্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত
  • গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিবেশনের আগে সামরিক কর্মকর্তাসহ ১৯ আইনপ্রণেতাকে সরিয়ে দিল চীন
  • এপস্টিন ফাইলসের জেরে বিপাকে পড়েছেন যারা
  • চট্টগ্রাম বন্দরে ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা, ৫ জন গ্রেপ্তার ও ১৪ জন বরখাস্ত
  • ৬ কোটি টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net