Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
মিরপুরে ব্যাটিং অনুশীলনে নির্বাচক বাশার

খেলা

টিবিএস রিপোর্ট
20 February, 2020, 07:05 pm
Last modified: 20 February, 2020, 07:17 pm

Related News

  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 

মিরপুরে ব্যাটিং অনুশীলনে নির্বাচক বাশার

খেলোয়াড় হিসেবে ক্রিকেট ছাড়লেও ক্রিকেটেই বসবাস বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের। লম্বা সময়ে ধরে জাতীয় দল নির্বাচনের গুরু দায়িত্ব পালন করে আসছেন তিনি।
টিবিএস রিপোর্ট
20 February, 2020, 07:05 pm
Last modified: 20 February, 2020, 07:17 pm

ক্রিকেট ছেড়েছেন ১২ বছর হয়ে গেছে। সেই ২০০৮ সালে ব্যাট-প্যাট তুলে রেখেছেন হাবিবুল বাশার। যদিও ক্রিকেট থেকে দূরে থাকা হয়নি তার। খেলোয়াড় হিসেবে ক্রিকেট ছাড়লেও ক্রিকেটেই বসবাস বাংলাদেশের সাবেক এই অধিনায়কের। লম্বা সময়ে ধরে জাতীয় দল নির্বাচনের গুরু দায়িত্ব পালন করে আসছেন তিনি।

এই কাজ করতে মাঠেই বেশিরভাগ সময় থাকতে হয় বাশারকে। দেখতে হয় ক্রিকেটারদের খেলা। ব্যাটে-বলে ক্রিকেটাররা কেমন করছেন, সেটা দেখে দল নির্বাচন করেন বিসিবির এই নির্বাচক। এসব করতে গিয়ে ব্যাট-বল যে এখনও তাকে টানে, এর আগে বিভিন্নভাবে সেটা বোঝা গেছে।

বৃহস্পতিবার আরও একবার বাশারের ক্রিকেট প্রেম দেখা গেল। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে এদিন দুপুর দেড়টা থেকে অনুশীলন শুরু করে জাতীয় দল। অনুশীলন তখন শেষের দিকে। তামিম, মুমিনুল, তাইজুলরা তখন মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় ব্যাটসম্যান হাবিবুল বাশারের দেখা মেলে।

মিরপুর স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের সামনে গ্লাভস পরে ব্যাটিং শুরু করে দেন বাশার। তবে কোনো বোলারকে মোকাবেলা করেননি তিনি। একটু দূর থেকেই একজনের ছোঁড়া বলে নক করছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

বেশিরভাগ সময় মাঠে কাটানো বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার সুযোগ পেলেই ব্যাট হাতে তুলে নেন। ক্রিকেটারদের ব্যাট ঘুরিয়ে-ফিরিয়ে দেখেন। এ কারণেই হয়তো সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা মাস্টার্স ক্রিকেট কার্নিভালে নিয়মিত অংশ নেন বাশার।  

বাংলাদেশের হয়ে ৫০টি টেস্ট ও ১১১টি ওয়ানডে খেলেছেন হাবিবুল বাশার। তার অধিনায়কত্বে ২০০৫ সালে প্রথম টেস্ট ম্যাচ জেতে বাংলাদেশ। বাশারের নেতৃত্বে ১৮টি টেস্ট খেলা বাংলাদেশ একটি ম্যাচে জয় পায়। এ ছাড়া ৬৯টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ২৯টি জয় এনে দেন সাবেক এই ব্যাটসম্যান। জয়ের গড়ে বাংলাদেশের দ্বিতীয় সেরা অধিনায়ক তিনি।
 

Related Topics

টপ নিউজ

ক্রিকেট / হাবিবুল বাশার / বিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net