Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 14, 2026
ভারতে ছুটে চলেছে বাংলাদেশ যুবাদের জয়রথ

খেলা

টিবিএস রিপোর্ট
02 December, 2021, 06:30 pm
Last modified: 02 December, 2021, 06:35 pm

Related News

  • প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, ভারত সফরের সিদ্ধান্ত তার ওপর: দীনেশ ত্রিবেদী
  • তাড়াহুড়া নয়, জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়ে ভারত সফর: হুমায়ুন কবির
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি
  • ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর অনুষ্ঠিত হতে পারে: হুমায়ুন কবির
  • হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

ভারতে ছুটে চলেছে বাংলাদেশ যুবাদের জয়রথ

ভারতে ত্রিদেশীয় সিরিজে একের পর এক ম্যাচ জিতে চলেছে বাংলাদেশের যুবারা। দারুণ জয়ে সফর শুরু করা বাংলাদেশ বৃহস্পতিবারও জয় নিয়ে মাঠ ছাড়ল। টানা তৃতীয় জয়ে সিরিজের ফাইনালেও উঠে গেছে বাংলাদেশ। 
টিবিএস রিপোর্ট
02 December, 2021, 06:30 pm
Last modified: 02 December, 2021, 06:35 pm

ভারতে দারুণ সময় কাটছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। একের পর এক ম্যাচ জিতে চলেছে যুবারা। দারুণ জয়ে সফর শুরু করা বাংলাদেশ বৃহস্পতিবারও জয় নিয়ে মাঠ ছাড়ল। টানা তৃতীয় জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। 

কলকাতার ইডেন গার্ডেনসে ভারত অনূর্ধ্ব-১৯ 'এ' দলকে ৬ রানে হারিয়েছে রাকিবুল হাসানের দল। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের দুটি দলে ভাগ করে মোট তিন দলের সিরিজ আয়োজন করা হয়। দুটি দলকেই হারিয়েছে বাংলাদেশ, তিন জয়ে মিলেছে ফাইনালের টিকেটও। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ওপেনার মাহফিজুল ইসলাম ও প্রান্তিক নওরোজ নাবিলের হাফ সেঞ্চুরিতে ৪৭.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৩০ রান তোলে বাংলাদেশ। জবাবে জয়ের পথে থাকলেও শেষ পর্যন্ত কুলিয়ে উঠতে পারেনি ভারতের যুবারা। ৪৯.৪ ওভারে ২২৪ রানে অলআউট হয়ে যায় তারা। 

ভারতের হয়ে ৮৮ রানের দারুণ এক ইনিংস খেলেন ওপেনার আংক্রিশ রাঘুবানশি। এরপরও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি স্বাগতিকরা। এ ছাড়া আরিয়ান দালাল ৩৯, নিশান্ত সিধু ২৩, ইয়াশ ধুল ১৪, রাজানগাদ বাউয়া ১৯ ও গার্ব সাংওয়ান ১২ রান করেন। বাংলাদেশের তানজিম হাসান সাকিব ৩টি ও মেহরব হাসান ৩ উইকেট নেন। রিপন মন্ডল ২টি এবং রাকিবুল হাসান ও নাঈমুর রহমান নয়ন একটি করে উইকেট পান। 

এর আগে ব্যাটিং করা বাংলাদেশের শুরুটা ভালোই হয়। উদ্বোধনী জুটিতে ৫০ রান যোগ করেন মাহফিজুল ইসলাম ও ইফতিখার হোসেইন। ইফতিখার ১৫ রান করে বিদায় নিলেও রান তোলার গতি থামেনি। মাহফিজুল ও প্রান্তিক নাবিল মিলে ৬৮ রানের জুটি গড়েন। 

মাহফিজুল ৭৯ বলে ৫৬ রান করেন। নাবিল ৬৫ বলে ৬২ রান করে থামেন। এ ছাড়া ফাহিম ২১, নয়ন ২০ ও রাকিবুল ১০ রান করেন। ভারতের ঋষিত রেড্ডি ৫ উইকেট নেন। ২টি করে উইকেট নেন গার্ভ সাংওয়ান ও নিশান্ত সিন্ধু।

Related Topics

টপ নিউজ

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল / ভারত সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: রয়টার্স
    মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?
  • ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
    ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত
  • ছবি: বেপজা
    লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড
  • জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
    ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের
  • কোলাজ: টিবিএস
    ১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • ছবি: রয়টার্স
    কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

Related News

  • প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, ভারত সফরের সিদ্ধান্ত তার ওপর: দীনেশ ত্রিবেদী
  • তাড়াহুড়া নয়, জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়ে ভারত সফর: হুমায়ুন কবির
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি
  • ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর অনুষ্ঠিত হতে পারে: হুমায়ুন কবির
  • হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Most Read

1
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?

2
ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত

3
ছবি: বেপজা
অর্থনীতি

লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড

4
জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের

5
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net