Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
বাংলাদেশের অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত: সেনাপ্রধান

বাংলাদেশ

টাঙ্গাইল প্রতিনিধি
18 February, 2020, 06:30 pm
Last modified: 18 February, 2020, 06:36 pm

Related News

  • এক মাসের শিশুকে হামের বদলে জলাতঙ্কের টিকা; তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত
  • টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত
  • চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • মধুপুরে গারো পরিবার হেনস্তা: অভিযুক্ত আনসারদের বদলির সুপারিশ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস

বাংলাদেশের অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত: সেনাপ্রধান

মঙ্গলবার টাঙ্গাইলের ঘাটাইলে অবস্থিত শহীদ সালাউদ্দিন সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ টি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান করা হয়।
টাঙ্গাইল প্রতিনিধি
18 February, 2020, 06:30 pm
Last modified: 18 February, 2020, 06:36 pm
সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। ফাইল ছবি।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, বাংলাদেশের অখণ্ডতা রক্ষা ও যেকোনো ধরণের আগ্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সেনাবাহিনীর সম্পূর্ণ সক্ষমতা রয়েছে এবং এ ধরণের কর্মকাণ্ড ঠেকাতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত।

মঙ্গলবার সকালে টাঙ্গাইলের ঘাটাইলে অবস্থিত শহীদ সালাউদ্দিন সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ টি ইউনিট এর রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীকে আধুনিকায়ন করা হচ্ছে এবং শান্তিরক্ষা মিশনে এখন বাংলাদেশ সেনাবাহিনী দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ অবস্থান আরও সুদৃঢ় হচ্ছে।

এর আগে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হলে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কামান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম তাকে অভ্যর্থনা জানান।

রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান কালারপ্রাপ্ত ইউনিটসমূহকে অভিনন্দন জানিয়ে বলেন, রেজিমেন্টাল কালার প্রাপ্তি যে কোন ইউনিটের জন্য একটি বিরল সম্মান এবং পবিত্র আমানত। কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ প্রাপ্ত পতাকার মর্যাদা রক্ষা এবং দেশমাতৃকার যেকোন প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ইউনিটসমূহকে সর্বদা প্রস্তুত থাকতে নির্দেশনা প্রদান করেন তিনি।

অনুষ্ঠানে ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আকবর হোসেন, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সহ প্রাক্তন সেনাবাহিনী প্রধানগন, সেনা সদরের উর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ, কোর অব আর্টিলারি, ইঞ্জিনিয়ার্স, সিগনালস ও বীর এ চাকুরিরত, অবসরপ্রাপ্ত উর্ধ্বতন সেনা কর্মকর্তা এবং রেজিমেন্টাল কালার প্রাপ্ত ইউনিট সমুহের প্রাক্তন অধিনায়কবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

সেনাপ্রধান / জেনারেল আজিজ আহমেদ / টাঙ্গাইল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • এক মাসের শিশুকে হামের বদলে জলাতঙ্কের টিকা; তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত
  • টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত
  • চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • মধুপুরে গারো পরিবার হেনস্তা: অভিযুক্ত আনসারদের বদলির সুপারিশ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net