Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
মাথায় স্ক্যান করাতে হাসপাতালে রাব্বি, বদলি সোহান

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
29 November, 2021, 11:45 am
Last modified: 29 November, 2021, 12:01 pm

Related News

  • সৌম্য মাথায় আঘাত পেয়েছেন বলে মনে হয়নি শ্রীলঙ্কা দলের
  • যে কারণে সৌম্যর জায়গায় ব্যাটিংয়ে তামিম, হাসপাতালে জাকের
  • তালিকার বাইরে থেকে কনকাশন বদলি নিল ঢাকা, আপত্তি চট্টগ্রামের
  • ইয়াসিরের চোটে টেস্টের দুয়ারও খুললো বিজয়ের
  • মাথায় বলের আঘাত, ফার্নান্দোর কনকাশন সাব রাজিথা

মাথায় স্ক্যান করাতে হাসপাতালে রাব্বি, বদলি সোহান

মাথায় সিটি স্ক্যান করাতে ইয়াসির আলী রাব্বিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। রাব্বির কসকাশন সাব হিসেবে নেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
29 November, 2021, 11:45 am
Last modified: 29 November, 2021, 12:01 pm

অভিষেক টেস্ট ম্যাচটা সুখের হলো না ইয়াসির আলী রাব্বির। প্রথম ইনিংসের হতাশা কাটিয়ে দ্বিতীয় ইনিংসে তিনি যখন রানের দেখা পাচ্ছিলেন, তখনই বাধলো বিপত্তি। মাথায় বলের আঘাত লেগে মাঠ ছাড়ার পর এই টেস্ট থেকেই ছিটকে গেলেন তিনি। চট্টগ্রাম টেস্টে আর ব্যাটিং করা হবে না তার। 

মাথায় সিটি স্ক্যান করাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। রাব্বির কসকাশন সাব হিসেবে বাংলাদেশের একাদশে নেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। বদলি হিসেবে নেমে শুধু ব্যাটিং করতে পারবেন সোহান। বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। 

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৩০তম ওভারের খেলা চলছিল। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির একটি শর্ট বল ছেড়ে দেওয়ার চেষ্টা করেন রাব্বি। কিন্তু গতিতে পরাস্থ হন তিনি, বল গিয়ে আঘাত হানে তার হেলমেটে। সঙ্গে সঙ্গে মাঠে চলে আসেন বাংলাদেশের ফিজিও, বোঝার চেষ্টা করেন রাব্বির অবস্থা। শশ্রুষা শেষে কিছুক্ষণ পর আবার ব্যাটিং শুরু করেন রাব্বি। 

পরের ওভার করতে আসেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলী। এই ওভারে ৩ বলে খেলে ২ রান নেন রাব্বি। এরপরই অস্বস্তি বাড়ে তার। যে কারণে আর ব্যাটিং করতে পারেননি তিনি। এই ওভার শেষে মাঠ ছাড়েন দেশের হয়ে প্রথম টেস্ট খেলতে নামা ডানহাতি এই ব্যাটসম্যান। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে যান মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসের এটা তৃতীয় কনকাশন সাবের ঘটনা। এক ম্যাচেই দুবার  কনকাশন সাব নিতে হয়েছিল বাংলাদেশকে। ২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে গোলাপি বলের টেস্টে লিটন দাসের জায়গায় মেহেদী হাসান মিরাজ ও নাঈমের জায়গায় নেমেছিলেন তাইজুল ইসলাম। এ ছাড়া ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন মাথায় আঘাত পাওয়ায় তার বদলি হিসেবে নেমেছিলেন তাসকিন আহমেদ।

Related Topics

টপ নিউজ

ইয়াসির আলী রাব্বি / কনকাশন সাব / বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • সৌম্য মাথায় আঘাত পেয়েছেন বলে মনে হয়নি শ্রীলঙ্কা দলের
  • যে কারণে সৌম্যর জায়গায় ব্যাটিংয়ে তামিম, হাসপাতালে জাকের
  • তালিকার বাইরে থেকে কনকাশন বদলি নিল ঢাকা, আপত্তি চট্টগ্রামের
  • ইয়াসিরের চোটে টেস্টের দুয়ারও খুললো বিজয়ের
  • মাথায় বলের আঘাত, ফার্নান্দোর কনকাশন সাব রাজিথা

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net