Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
টাকা নিয়ে বিশ্বে যত কুসংস্কার

অফবিট

টিবিএস ডেস্ক
23 November, 2021, 05:55 pm
Last modified: 23 November, 2021, 06:39 pm

Related News

  • কানাকুয়ো আর পাখির কুসংস্কার
  • কেন এই বিদেশি ব্যান্ডগুলোকে বাংলাদেশে পারফর্ম করতে দেয়া হয়নি?
  • সর্পদংশনে মৃত্যুর পর ওঝা এসে বললেন, তিনি ‘বাঁচিয়ে তুলবেন’; চলছে তোড়জোড়
  • কেন আমরা এখনো ১৩ সংখ্যাটিকে এড়িয়ে যাই? অশুভ মনে করি?
  • আয়নার ভয়!

টাকা নিয়ে বিশ্বে যত কুসংস্কার

তুরস্কের ঐতিহ্য অনুযায়ী পাখি মলত্যাগ করলে লোকে নাকি সেদিনই লটারির টিকিট কিনে। সুতরাং এরপর পাখির নিশানার শিকার হলে বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করুন!
টিবিএস ডেস্ক
23 November, 2021, 05:55 pm
Last modified: 23 November, 2021, 06:39 pm

ডিম খেয়ে পরীক্ষা দিলে খাতায় গোল্লা মিলবে কিংবা বাড়ি থেকে বের হয়ে কালো বিড়াল দেখলে খারাপ কিছু ঘটবে এমন কথা কে না শুনেছে। ভিত্তিহীন এমন কিছু বিশ্বাস করাই কুসংস্কার। বিশ্বের প্রায় সর্বত্রই এ ধরনের নানা কুসংস্কারের দেখা মিলে।

অর্থকড়ি নিয়েও কিন্তু কম কুসংস্কার নেই। হাত চুলকালে নাকি টাকা আসে এমন কুসংস্কার আমাদের দেশেও প্রচলিত আছে। বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত এমনই কিছু কুসংস্কারের কথা জানা যাক।

মেঝেতে মানিব্যাগ ফেলে রাখলে অর্থ কমে যায়

মানুষ সাধারণত তাদের গুরুত্বপূর্ণ জিনিস যেমন- টাকা, ক্রেডিট কার্ড, ভিজিটিং কার্ড ইত্যাদি পার্স বা মানিব্যাগে বহন করে। চীনা পুরোনো প্রবাদ অনুযায়ী মানিব্যাগ মেঝেতে রাখলে বা মেঝেতে পড়ে গেলে টাকা কমে যায়। বিষয়টি সম্পদের প্রতি অবজ্ঞাও নির্দেশ করে। এই কুসংস্কার মানুন আর নাই মানুন আপনার মেঝে পরিষ্কার রাখতে পার্স বা মানিব্যাগ ফেলে না রাখাই শ্রেয়।

ভেঙে পড়া গাছে পয়সা গেঁথে দিলে বাড়বে টাকা

ভেঙে পড়া গাছ আপনার টাকা বৃদ্ধি করতে পারে! শুনে নিশ্চয় অবাক হচ্ছেন। যুক্তরাজ্যের উত্তর ওয়েলসের উপকূলে অবস্থিত পোর্টমেইরিওন গ্রামের বাসিন্দারা এই কুসংস্কার বিশ্বাস করেন। সেখানকার শতবর্ষের পুরোনো ঐতিহ্য অনুসারে ভেঙে পড়া গাছের গুঁড়িতে কয়েন বা পয়সা গেঁথে দিলে তা অর্থের পাশাপাশি সৌভাগ্য বয়ে আনে।

নববর্ষে হাতে নগদ থাকলে অর্থ বৃদ্ধি হয়

ল্যাটিন অ্যামেরিকার কুসংস্কার অনুযায়ী, ৩১ ডিসেম্বর মধ্যরাতে অর্থাৎ নতুন বছর শুরু হওয়ার মুহূর্তে হাতে নগদ টাকা ধরে থাকলে নতুন বছরে আসবে অর্থনৈতিক সমৃদ্ধি। চাইলে আপনিও চেষ্টা করে দেখতেই পারেন!

পাখির বিষ্ঠা সৌভাগ্যের চিহ্ন

বিষ্ঠার কথা শুনেই অনেকে হয়তো নাক সিটকাচ্ছেন। পাখির বিষ্ঠাকেও কিন্তু সৌভাগ্যের চিহ্ন হিসেবে দেখা হয়। তুরস্কে উদ্ভূত এই কুসংস্কার অনুযায়ী গায়ে পাখি মলত্যাগ করলে ভালো কিছু ঘটবে। তুরস্কের ঐতিহ্য অনুযায়ী পাখি মলত্যাগ করলে লোকে নাকি সেদিনই লটারির টিকিট কিনে। সুতরাং এরপর পাখির নিশানার শিকার হলে বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করুন!

  • সূত্র: ইন্ডিয়া টাইমস  

Related Topics

টপ নিউজ

কুসংস্কার / টাকা নিয়ে কুসংস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • কানাকুয়ো আর পাখির কুসংস্কার
  • কেন এই বিদেশি ব্যান্ডগুলোকে বাংলাদেশে পারফর্ম করতে দেয়া হয়নি?
  • সর্পদংশনে মৃত্যুর পর ওঝা এসে বললেন, তিনি ‘বাঁচিয়ে তুলবেন’; চলছে তোড়জোড়
  • কেন আমরা এখনো ১৩ সংখ্যাটিকে এড়িয়ে যাই? অশুভ মনে করি?
  • আয়নার ভয়!

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net