Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
স্বর্ণের পরশ পেল না বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
19 November, 2021, 07:20 pm
Last modified: 19 November, 2021, 07:23 pm

Related News

  • এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে রূপা জিতলেন বাংলাদেশের জহির
  • পাওয়ারলিফটিংয়ে বিশ্বজয়: রাইয়ানের রৌপ্য ও ব্রোঞ্জ জেতার গল্প
  • দিয়া-নাসরিন-বিউটির হাত ধরে বাংলাদেশের ইতিহাস
  • ভারতকে হারিয়ে স্বর্ণ জয়ের আশায় দিয়া-হাকিম
  • রোমান সানা-দিয়া সিদ্দিকীর বিদায়

স্বর্ণের পরশ পেল না বাংলাদেশ

রিকার্ভ মিশ্র দৈতের ফাইনালে বাংলাদেশের রুবেল-দিয়া জুটি ১-৫ সেটে হেরে যান দক্ষিণ কোরিয়ার রিও সু জাং-লি সিউংইউন জুটির কাছে।
টিবিএস রিপোর্ট
19 November, 2021, 07:20 pm
Last modified: 19 November, 2021, 07:23 pm

প্রথমবারের মতো এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া থাকলেও লক্ষ্য ছিল স্বর্ণ জয়। ইতিহাস রচনার আশায় ছিলেন হাকিম আহমেদ রুবেল-দিয়া সিদ্দিকী। কিন্তু সে আশা পূরণ হয়নি তার। অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। এ যাত্রায় রৌপ্যপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের শেষ দিনের তৃতীয় ইভেন্ট রিকার্ভ মিশ্র দৈতের ফাইনালে বাংলাদেশের রুবেল-দিয়া জুটি ১-৫ সেটে হেরে যান কোরিয়ার রিও সু জাং-লি সিউংইউন জুটির কাছে। এর আগে গত মঙ্গলবার দারুণ প্রতিদ্বন্দ্বিতা শেষে রুবেল-দিয়া জুটি ৫/৪ সেট পয়েন্টে  ভারতের অঙ্কিতা ভক্ত-কপিল জুটিকে হারিয়ে ফাইনালে ওঠে। 

শিষ্যরা স্বর্ণ জিততে না পারলেও অখুশি  নন বাংলাদেশ কোচ মার্টিন ফ্রেডরিখ। দীর্ঘদিন  দলের সঙ্গে  কাজ করা ফ্রেডরিখ বলেন, 'আমি ওদের পারফরম্যান্সে খুশি। ওরা সবাই ভালো খেলেছে। এখানে আমরা হয়তো স্বর্ণ জিততে পারিনি। কিন্তু আমরা তো রূপা জিতেছি।'

প্রথম দুই সেট পিছিয়ে পড়া রুবেল-দিয়া কেবল শেষ সেটে প্রতিদ্বন্দ্বিতা করেছে। দক্ষিণ কোরিয়ার আর্চাররা অভিজ্ঞতার কারণেই এগিয়ে ছিল বলে মত কোচের, 'এটা আসলে ফাইনালের মঞ্চ। এখানে পারফর্ম করতে  আরও সময় লাগবে ওদের। তবে শেষ সেট কিন্তু ওরা বেশ ভালো তির ছুঁড়েছে।'

গত ১৮ বছরে এবারই প্রথম বাংলাদেশ এশিয়ান আর্চারিতে পদক জিতেছে। গত পরশু পুরুষ রিকার্ভ দলগত ও মহিলা রিকার্ভ দলগত ইভেন্টে ব্রোঞ্জ জেতে। এরপর আজ মিশ্র দ্বৈতে রুপা। সব মিলিয়ে পুরো টুর্নামেন্টে নিজেদের পারফরম্যান্সে খুশি দিয়া।

তিনি বলেন, 'এখানে পুরো টুর্নামেন্টেই আমরা ভালো খেলেছি। ফাইনালেও আমরা চেষ্টা করেছি ভালো খেলার। আজ প্রথম দিকে হয়তো সেভাবে মারতে পারিনি। তবে শেষ দিকে এসে ভালো খেলেছি। এখানে বাতাসটা বুঝতে পারিনি প্রথম সেটে। আর দ্বিতীয় সেটে আমার তীর আটকে গিয়েছিল। ওরা আসলে একই ধারবাহিকতায় তির ছোড়ে। আমাদের আত্মবিশ্বাসটা ওই রকম পর্যায়ে পৌঁছাতে হবে।'

প্রথমবার বড় মঞ্চে সুযোগ পেয়েও সেটা কাজে না লাগাতে না পেরে হাকিমের কন্ঠে আক্ষেপ। তিনি বলেন, 'এই হার থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। এখানে কিছু ভুল বুঝতে পেরেছি, যেটা শুধরে পরবর্তীতে আরও ভালো খেলার চেষ্টা করব আমি। তারপরও আমার নিজের পারফরম্যান্স নিয়ে আমি অনেক খুশি। এ পর্যন্ত যত আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছি এর মধ্যে সেরা স্কোর হয়েছে এবার।'  

Related Topics

টপ নিউজ

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ / দিয়া সিদ্দিকী / রৌপ্য পদক / হাকিম আহমেদ রুবেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে রূপা জিতলেন বাংলাদেশের জহির
  • পাওয়ারলিফটিংয়ে বিশ্বজয়: রাইয়ানের রৌপ্য ও ব্রোঞ্জ জেতার গল্প
  • দিয়া-নাসরিন-বিউটির হাত ধরে বাংলাদেশের ইতিহাস
  • ভারতকে হারিয়ে স্বর্ণ জয়ের আশায় দিয়া-হাকিম
  • রোমান সানা-দিয়া সিদ্দিকীর বিদায়

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net