Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন মোদি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 November, 2021, 10:30 am
Last modified: 19 November, 2021, 02:35 pm

Related News

  • 'টুইটার বন্ধের হুমকি দিয়েছিল ভারত', দাবি জ্যাক ডরসির; সরকার বলছে 'ডাহা মিথ্যা'
  • কৃষিকাজ ব্যতীত অন্য কাজে কৃষিজমি ব্যবহারে তিন বছরের জেল
  • ভারতের কৃষক আন্দোলনে চূর্ণ বিচূর্ণ মোদির 'স্ট্রংম্যান' ভাবমূর্তি
  • ভারতের কৃষক আন্দোলন থেকে আমাদের জন্য শিক্ষা কী?
  • ৪৬৭ দিনের আন্দোলনে কৃষকদের দৃঢ়তার সামনে যেভাবে হার মানলেন মোদি

কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন মোদি

আক্ষেপের সুরে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের উদ্দেশ্য সৎ ছিল। কিন্তু কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি।’’
টিবিএস ডেস্ক
19 November, 2021, 10:30 am
Last modified: 19 November, 2021, 02:35 pm
কৃষি আইন বাতিল করে দেশবাসীর কাছে ক্ষমা চান মোদি

শেষ পর্যন্ত ভারতের বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করছে কেন্দ্রীয় সরকার। প্রায় এক বছর ধরে ওই আইন নিয়ে আন্দোলন করছিলেন দেশটির কৃষকরা।

শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে এ কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

তিনি বলেন, "আমি দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। আমি বলতে চাই যে, হয়তো আমাদের চেষ্টাতেই ঘাটতি ছিল। তাই কৃষি আইন প্রত্যাহার করা হচ্ছে। এই মাসে শুরু হতে চলা সংসদ অধিবেশনে এই কৃষি আইন প্রত্যাহার করব।  

আমি সবাইকে অনুরোধ করব, আসুন, আন্দোলন ছেড়ে একটি নতুন সূচনা করি। শীঘ্রই আইন প্রত্যাহারের সাংবিধানিক প্রক্রিয়া পূর্ণ করে দেব। এবার আপনারা সকলে ক্ষেতে ফিরে যান, পরিবারের মাঝে ফিরে যান।" 

শিখ ধর্মের প্রবক্তা গুরু নানকের জন্মদিনে মোদির এই ঘোষণা 'তাৎপর্যপূর্ণ' বলে মনে করছেন ভারতের রাজনৈতিক নেতৃবৃন্দের একাংশ। কারণ কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির উপকণ্ঠে অবস্থানকারী কৃষকদের বড় অংশই পাঞ্জাব এবং পশ্চিম উত্তরপ্রদেশের। তাদের মধ্যে শিখ এবং জাঠ জনগোষ্ঠীর সংখ্যা অনেক। আগামী বছরের শুরুতেই পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। 

নরেন্দ্র মোদি আরও বলেন, "আমি গত পাঁচ দশকে কৃষকদের দুর্গতি দেখেছি। তাই ২০১৪ সালে যখন দেশ আমাকে নির্বাচিত করে প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ দেয়, তখন থেকে ছোট কৃষকদের জন্যে কাজ করতে চেয়েছি। আজ কারোর ওপর দোষারোপ করার সময় নয়।"

ভারতের প্রধানমন্ত্রী বলেন, "দেশের ছোট কৃষকদের কথা ভেবেই তিনটি কৃষি বিল আনা হয়েছিল। কৃষক সংগঠন, কৃষি অর্থনীতিবিদদের এই দাবি বহুদিনের। এর আগের সরকারও এ নিয়ে ভেবেছে। এরপরই সংসদে কৃষি বিল নিয়ে আলোচনা করে বিল পাস করানো হয়। কয়েক কোটি কৃষক এই বিলকে সমর্থন জানায়। 

কিন্তু কৃষকদের স্বার্থে আনা এই বিল আমরা কয়েকজনকে বোঝাতে পারিনি। সেই কৃষকেরাই এর বিরোধিতা করছেন। তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমরা। আমরাও তাদের কথা বোঝার চেষ্টা করেছি। সরকার আইন বদলাতেও রাজি ছিল। এরই মাঝে মামলাটি সুপ্রিম কোর্টে চলে গেল।"    
 
  • সূত্র- হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা 
     
Related Topics

টপ নিউজ

কৃষি আইন / ভারতের কৃষক আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • 'টুইটার বন্ধের হুমকি দিয়েছিল ভারত', দাবি জ্যাক ডরসির; সরকার বলছে 'ডাহা মিথ্যা'
  • কৃষিকাজ ব্যতীত অন্য কাজে কৃষিজমি ব্যবহারে তিন বছরের জেল
  • ভারতের কৃষক আন্দোলনে চূর্ণ বিচূর্ণ মোদির 'স্ট্রংম্যান' ভাবমূর্তি
  • ভারতের কৃষক আন্দোলন থেকে আমাদের জন্য শিক্ষা কী?
  • ৪৬৭ দিনের আন্দোলনে কৃষকদের দৃঢ়তার সামনে যেভাবে হার মানলেন মোদি

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net