Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
জাতীয় লিগে বোলার হয়ে উঠলেন লিটন দাস

খেলা

টিবিএস রিপোর্ট
17 November, 2021, 07:15 pm
Last modified: 17 November, 2021, 07:19 pm

Related News

  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • লিগ শুরুর আগের দিন দল পেলেন লিটন
  • চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া লিটন এখন ‘টাইগার’
  • লিটনের আরেকটি দুর্বার ইনিংস, আবারও জিতলো ঢাকা
  • দর্শকদের দুয়ো, দলকে পাশে পেয়ে আপ্লুত লিটন

জাতীয় লিগে বোলার হয়ে উঠলেন লিটন দাস

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি লিটনের। রংপুর বিভাগের হয়ে জাতীয় লিগে খেলছেন তিনি। 
টিবিএস রিপোর্ট
17 November, 2021, 07:15 pm
Last modified: 17 November, 2021, 07:19 pm

তার পরিচয় ব্যাটসম্যান, জাতীয় দলের ওপেনার তিনি। পাশাপাশি উইকেটরক্ষকের দায়িত্ব সামলাতে হয় লিটন কুমার দাসকে। কিন্তু তাকে যদি দেখা যায় বল হাতে? এমন দৃশ্য কখনও দেখা যায়নি। অনুশীলনে ভিন্ন কথা, স্বীকৃত ক্রিকেটে কখনও বোলিং করেননি লিটন। চলতি জাতীয় ক্রিকেট লিগে এই অভিজ্ঞতা হয়ে গেল তার। তিন ওভার বোলিং করলেন লিটন।

দীর্ঘদিন ব্যাট হাতে খারাপ সময় যাচ্ছে লিটনের। পুরো বিশ্বকাপে নিজের ছায়া হয়ে ছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। ৮ ম্যাচে লিটনের রান ১৩৩, করতে পারেননি কোনো হাফ সেঞ্চুরি। এমন পারফরম্যান্সের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি লিটনের। রংপুর বিভাগের হয়ে জাতীয় লিগে খেলছেন তিনি। 

বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচ খেলে রংপুর। প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় ম্যাচের ফল আসেনি, নিষ্প্রাণ ড্রয়ে শেষ হয় ম্যাচটি। এই ম্যাচে রংপুরের প্রথম ইনিংসে ব্যাট হাতে রানের দেখা পাননি লিটন। ৪৭ বলে ১৪ রান করে আউট হন তিনি। 

ব্যাট হাতে কিছু করতে না পারলেও বল হাতে চমক নিয়ে হাজির হন লিটন। ক্যারিয়ারে প্রথমবারের মতো বোলিং করেন বাংলাদেশের এই ওপেনার। প্রথম অভিজ্ঞতা খারাপ হয়নি তার। তিন ওভার অফ স্পিনে ১৪ রান দেন লিটন, পাননি কোনো উইকেট। 

ম্যাচটি নিশ্চিত ড্রয়ের পথে এগোচ্ছিল। চতুর্থ দিনে ঢাকার দ্বিতীয় ইনিংসে লিটনের হাতে বল তুলে দেন রংপুরের অধিনায়ক আকবর আলী। অনেক বোলারকেই ব্যবহার করেন আকবর। মোট ৯ জন বোলারকে দিয়ে বোলিং করান তিনি। নিজে এবং নাসির হোসেন শুধু বোলিং করেননি। 

ড্র হওয়া এই ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নামা ঢাকা বিভাগ প্রথম ইনিংসে ১০ উইকেটে ৩৭১ রান তোলে। ৬ উইকেটে ২২ রান তুলে ইনিংস ঘোষণা করে রংপুর। দ্বিতীয় ইনিংসে ঢাকা বিভাগ ৩ উইকেটে ১৫৭ রান তোলার পর ম্যাচটি ড্র ঘোষণা করা হয়। 

Related Topics

টপ নিউজ

লিটন কুমার দাস / বোলিং / জাতীয় ক্রিকেট লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • লিগ শুরুর আগের দিন দল পেলেন লিটন
  • চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া লিটন এখন ‘টাইগার’
  • লিটনের আরেকটি দুর্বার ইনিংস, আবারও জিতলো ঢাকা
  • দর্শকদের দুয়ো, দলকে পাশে পেয়ে আপ্লুত লিটন

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net