Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল

বাংলাদেশ

ইউএনবি
16 November, 2021, 06:00 pm
Last modified: 16 November, 2021, 06:00 pm

Related News

  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • খালেদা জিয়ার ৮২তম জন্মদিন কাল: দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা
  • খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: রিমান্ড শেষে জগলুল পাশা কারাগারে
  • র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে?
  • খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক ও পেপার স্প্রে: ৭ দিনের রিমান্ডে জগলুল পাশা

খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া এতটাই অসুস্থ যে আপনাদের বুঝাতে পারছি না। গতকাল (সোমবার) প্রথমবারের মতো তিনি সিসিইউ এর (এভারকেয়ার হাসপাতালের) বিছানা থেকে একটি চেয়ারে বসেছিলেন। তিনি খুব দুর্বল।
ইউএনবি
16 November, 2021, 06:00 pm
Last modified: 16 November, 2021, 06:00 pm

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া গুরুতর অসুস্থ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সরকারের কাছে খালেদা জিয়াকে মানবিক কারণে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া এতটাই অসুস্থ যে আপনাদের বুঝাতে পারছি না। গতকাল (সোমবার) প্রথমবারের মতো তিনি সিসিইউ এর (এভারকেয়ার হাসপাতালের) বিছানা থেকে একটি চেয়ারে বসেছিলেন। তিনি খুব দুর্বল।

মঙ্গলবার এক দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি আরও বলেন, খালেদা জিয়াকে একাধিক জটিল রোগের চিকিৎসার জন্য বাংলাদেশে কোনো উন্নত ব্যবস্থা না থাকায় চিকিৎসকরা তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন।

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এ কর্মসূচির আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন,আমরা সরকারকে অবিলম্বে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি দেয়ার দাবি করছি। আপনারা (সরকার) দয়া করে তার পরিবারের আবেদনের সাথে সামঞ্জস্য রেখে মানবিক ভিত্তিতে এটি করুন।

খালেদাকে গণতন্ত্রের নেত্রী উল্লেখ করে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন, চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা দেয়ার জন্য তার সাথে খারাপ কিছু ঘটলে তার সব দায়ভার সরকারকেই নিতে হবে।

বিএনপি চেয়ারপারসনকে যে কোনো উন্নত হাসপাতালে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিতে সরকারের সদিচ্ছা থাকবে বলে আশা প্রকাশ করেন।

খালেদার পরিবারের পক্ষ থেকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি চেয়ে সরকারের কাছে নতুন করে আবেদন করা প্রসঙ্গে ফখরুল বলেন, আমরা বারবার বিষয়টি নিয়ে কথা বলেছি, কিন্তু তাকে সে সুযোগ দেয়া হয়নি।

তিনি অভিযোগ করেন, রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসনকে 'মিথ্যা' মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এখন তার জীবন শেষ করার একটি চক্রান্ত চলছে।

ফখরুল বলেন,আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি যে তিনি যেন শুধু বিএনপি ও তার পরিবারের জন্য নয়, দেশ ও এর ১৬ কোটি গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তিনি এমন একজন নেত্রী যিনি তার জীবনের বেশিরভাগ সময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন।

বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে খালেদার ছোট ভাই শামীম ইস্কান্দার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন জমা দেন।

৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার ছয় দিন পর শনিবার এভারকেয়ার হাসপাতালে পুনরায় ভর্তি করা হয়।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চক্ষু ও দাঁতের জটিলতায় ভুগছেন।

তার মেডিকেল টিমের একজন চিকিৎসক বলেছেন, খালেদা এখন গুরুতর হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। তার রক্তে শর্করা নিয়ন্ত্রণের বাইরে এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে।

উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে বিএনপি প্রধানের পরিবার এর আগেও মে ও আগস্টে দু'বার সরকারের কাছে আবেদন করলেও সরকার তা নাকচ করে দিয়ে বলে যে, কোনো আসামির এমন সুযোগ পাওয়ার সুযোগ নেই।

Related Topics

টপ নিউজ

খালেদা জিয়ার চিকিৎসা / খালেদা জিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • খালেদা জিয়ার ৮২তম জন্মদিন কাল: দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা
  • খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: রিমান্ড শেষে জগলুল পাশা কারাগারে
  • র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে?
  • খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক ও পেপার স্প্রে: ৭ দিনের রিমান্ডে জগলুল পাশা

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net