Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
ধর্ষণ ও খুনের মামলার আসামিকে নৌকার মনোনয়ন, হলেন ধরাশায়ী, হারাতে পারেন জামানত

বাংলাদেশ

নেত্রকোনা প্রতিনিধি
12 November, 2021, 04:50 pm
Last modified: 12 November, 2021, 09:47 pm

Related News

  • ট্রাম্পকে হত্যা করলেই ৫০ মিলিয়ন ইউরো পুরস্কার দেবে ইরান, সংসদে বিল পর্যালোচনায় 
  • গাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে 'ঘাতক' ফোরকানের ঝাঁপ, আত্মহত্যা ধারণা পুলিশের
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা দায়ের
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • বাগেরহাটে জুসের মান নিয়ে কথা কাটাকাটির জেরে ক্রেতার অস্ত্রের আঘাতে দোকানি নিহত 

ধর্ষণ ও খুনের মামলার আসামিকে নৌকার মনোনয়ন, হলেন ধরাশায়ী, হারাতে পারেন জামানত

২০২০ সালের ৯মে শাহ মাহবুব মুর্শেদ কাঞ্চনের বাসায় মারুফা নামে এক কিশোরী গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। মোহনগঞ্জ, বারহাট্টা, নেত্রকোনা সদর ও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তখন মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ হয়।
নেত্রকোনা প্রতিনিধি
12 November, 2021, 04:50 pm
Last modified: 12 November, 2021, 09:47 pm
২০২০ সালে মারুফা হত্যার প্রতিবাদে রাজধানীসহ দেশজুড়ে প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন পালিত হয়। সংগৃহীত ছবি

গৃহকর্মীকে ধর্ষণ ও খুন করার মতো চাঞ্চল্যকর অভিযোগ থাকার পরও নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন শাহ মাহবুব মুর্শেদ কাঞ্চন। কিন্তু ভোটাররা এ বিতর্কিত চেয়ারম্যান প্রার্থীকে রীতিমতো প্রত্যাখ্যান করেছেন। এ কারণে পুরো ধরাশায়ী হতে হয়েছে তাকে। প্রতিদ্বন্দ্বী ৭ প্রার্থীর মধ্যে তিনি হয়েছেন চতুর্থ। বাজেয়াপ্ত হতে পারে তার জামানত।

জানা গেছে, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহ মাহবুব মুর্শেদ কাঞ্চনকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার পরপরই দলটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। মনোনয়ন পরিবর্তনের দাবিও ওঠে ওই সময়। কিন্তু শেষ পর্যন্ত তার মনোনয়নই বহাল থাকে।

কাঞ্চনের কম জনপ্রিয়তার সুযোগে ওই ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে মোট ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এরমধ্যেই ৪ হাজার ৭৪৫ ভোট পেয়ে জয়ী হন বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নাসিম উদ্দিন তালুকদার। আর নৌকার প্রার্থী শাহ মাহবুব মুর্শেদ কাঞ্চন পান মাত্র ১ হাজার ৫৭৮ ভোট। ফলাফলের দিক দিয়ে তার অবস্থান চতুর্থ।

নির্বাচনবিধি অনুযায়ী, প্রদত্ত ভোটের আট ভাগের অন্তত এক ভাগ না পেলে প্রার্থীকে জামানত হারাতে হয়। এ হিসেবে কাঞ্চনেরও জামানত হারানো লাগতে পারে। কারণ ইউনিয়নটিতে প্রদত্ত ভোটের সংখ্যা ১৪ হাজার ৯২৯। তবে সে ঘোষণা এখনও আসেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের স্থানীয় কয়েক নেতাকর্মী বলেছেন, বিতর্কিত এবং জনবিচ্ছিন্ন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কারণেই সিংধা ইউনিয়নে দলের পরাজয় ঘটেছে। সেখানে নৌকায় মনোনয়ন দেওয়ার মতো আরও অনেক প্রার্থী ছিল। জনগণ এ সিদ্ধান্ত রীতিমতো প্রত্যাখান করেছেন। এ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী চতুর্থ হওয়া মানে, শোচনীয় পরাজয়।

২০২০ সালের ৯মে শাহ মাহবুব মুর্শেদ কাঞ্চনের বাসায় মারুফা নামে এক কিশোরী গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়। ঘটনাটি তখন ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। মারুফাকে ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন তার মা আকলিমা বেগম। মামলার প্রেক্ষিতে কাঞ্চন গ্রেফতারও হন। কিছুদিন পর আদালত থেকে জামিন পান তিনি। সেসময় কাঞ্চনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মোহনগঞ্জ, বারহাট্টা, নেত্রকোনা সদর ও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তখন মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদের ঝড় ওঠে। 

Related Topics

টপ নিউজ

মারুফা হত্যা / গৃহকর্মী / ধর্ষণ / হত্যা / ইউপি নির্বাচন / আওয়ামী লীগ প্রার্থী / শাহ মাহবুব মুর্শেদ কাঞ্চন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • ট্রাম্পকে হত্যা করলেই ৫০ মিলিয়ন ইউরো পুরস্কার দেবে ইরান, সংসদে বিল পর্যালোচনায় 
  • গাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে 'ঘাতক' ফোরকানের ঝাঁপ, আত্মহত্যা ধারণা পুলিশের
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা দায়ের
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • বাগেরহাটে জুসের মান নিয়ে কথা কাটাকাটির জেরে ক্রেতার অস্ত্রের আঘাতে দোকানি নিহত 

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net