Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় ব্যবসায়ী খুন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 November, 2021, 08:10 pm
Last modified: 11 November, 2021, 08:14 pm

Related News

  • নির্বাচনী সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদন অন্ধভাবে পুনরুক্তি না করে পর্যালোচনার আহ্বান সরকারের
  • নির্বাচনী সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘন কমছে না
  • বগুড়ায় বালিয়াদীঘি ইউপিতে নির্বাচনী সহিংসতায় নিহত ৪
  • বগুড়ায় নির্বাচনী সহিংসতায় যুবককে কুপিয়ে হত্যা
  • চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় যুবক নিহত, হামলা-ভাঙচুর কয়েকটি ইউপিতে

চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় ব্যবসায়ী খুন

বৃহস্পতিবার বিকেলে উপজেলার লেলাং ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের গোপালঘাটা আনন্দবাজার এলাকায় ঘটে এ ঘটনা। 
টিবিএস রিপোর্ট
11 November, 2021, 08:10 pm
Last modified: 11 November, 2021, 08:14 pm
ছবি: টিবিএস।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার লেলাং ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের গোপালঘাটা আনন্দবাজার এলাকায় ঘটে এ ঘটনা। 

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ শফি (৫৫)। পুলিশ জানিয়েছে, তার বাড়ি লেলাং ইউনিয়নে এবং তিনি পেশায় একজন ব্যবসায়ী। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লালপুর তোফায়েল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে আধিপত্য বিস্তার নিয়ে ফুটবল প্রতীকের মো. মুরাদ ও মোরগ প্রতীকের জামাল পাশার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

জানা যায়, সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত শফিকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, "সংঘর্ষের মাঝে ছুরিকাঘাতে আহত হন শফি। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে।"

উল্লেখ্য, দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের সীতাকুণ্ড, ফটিকছড়ি ও মীরসরাই উপজেলার ৩৭টি ইউনিয়নে ভোটগ্রহণ হয়।
 
Related Topics

টপ নিউজ

নির্বাচনী সহিংসতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • নির্বাচনী সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদন অন্ধভাবে পুনরুক্তি না করে পর্যালোচনার আহ্বান সরকারের
  • নির্বাচনী সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘন কমছে না
  • বগুড়ায় বালিয়াদীঘি ইউপিতে নির্বাচনী সহিংসতায় নিহত ৪
  • বগুড়ায় নির্বাচনী সহিংসতায় যুবককে কুপিয়ে হত্যা
  • চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় যুবক নিহত, হামলা-ভাঙচুর কয়েকটি ইউপিতে

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net