Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
ইউপি নির্বাচন: নরসিংদীতে ৩ জনকে গুলি করে হত্যা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 November, 2021, 12:40 pm
Last modified: 11 November, 2021, 04:16 pm

Related News

  • নির্বাচনী সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদন অন্ধভাবে পুনরুক্তি না করে পর্যালোচনার আহ্বান সরকারের
  • লক্ষ্মীপুর সদরের ৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে 
  • উপজেলা পরিষদ নির্বাচন: সিলেটে ভোট করছেন স্থানীয় বিএনপি নেতারা
  • ইউপি নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনরা প্রার্থী হতে পারবেন না: প্রধানমন্ত্রী  
  • নির্বাচনী সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘন কমছে না

ইউপি নির্বাচন: নরসিংদীতে ৩ জনকে গুলি করে হত্যা

এ নিয়ে নরসিংদীতে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় নয়জনের মৃত্যু হলো।
টিবিএস রিপোর্ট
11 November, 2021, 12:40 pm
Last modified: 11 November, 2021, 04:16 pm
প্রতীকী ছবি।

নরসিংদীর রায়পুরা উপজেলার চর এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে।

প্রথম আলো অনলাইনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার ভোরে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে গোলাগুলিতে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

নরসিংদীতে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় এ নিয়ে নয়জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবারের সহিংসতায় নিহত তিনজন হলেন, বাঁশগাড়ীর বালুয়াকান্দি গ্রামের হেকিম মিয়ার ছেলে মো. সালাউদ্দিন মিয়া (৩০), সোবহানপুর এলাকার আবদুল হকের ছেলে জাহাঙ্গীর হক (২৬) ও বটতলিকান্দী এলাকার সিরাজ মিয়ার ছেলে দুলাল মিয়া (৩০)।

পুলিশ ও স্থানীয়রদের বরাত দিয়ে প্রথম আলোর ওই প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা থেকে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এই ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকায় নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান মো. আশরাফুল হক। অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে নির্বাচনের মাঠে আছেন রাতুল হাসান ওরফে জাকির। ভোটগ্রহণ শুরুর আগেই নির্বাচনী সহিংসতায় তিনজনের মৃত্যু হলো। নিহত সালাউদ্দিন ও জাহাঙ্গীর হক আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাতুল হাসানের সমর্থক। আর নিহত দুলাল মিয়া আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আশরাফুল হকের সমর্থক।

দুই পক্ষের সমর্থকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই পক্ষের সমর্থকদের মধ্যে বেশ কয়েক দিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। গতকাল বুধবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সারা রাত থেমে থেমে সংঘর্ষ চলে। ভোররাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এখন পর্যন্ত তিনজনের লাশ পাওয়া গেছে। আরও একজনের মৃত্যুর খবর শোনা যাচ্ছে, তবে তাঁর লাশ কোথায় আছে জানা যায়নি।

এই বিষয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. আশরাফুল হক ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাতুল হাসানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তাঁরা ধরেননি।

রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, বাঁশগাড়ীতে এখন পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। একজনের লাশ নরসিংদী সদর হাসপাতালে, একজনের লাশ নরসিংদী জেলা হাসপাতালে ও অন্যজনের লাশ তাঁর নিজ বাড়িতে রাখা আছে।

সূত্র: প্রথম আলো
 

Related Topics

টপ নিউজ

নরসিংদী জেলা / ইউপি নির্বাচন / নির্বাচনী সহিংসতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • নির্বাচনী সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদন অন্ধভাবে পুনরুক্তি না করে পর্যালোচনার আহ্বান সরকারের
  • লক্ষ্মীপুর সদরের ৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে 
  • উপজেলা পরিষদ নির্বাচন: সিলেটে ভোট করছেন স্থানীয় বিএনপি নেতারা
  • ইউপি নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনরা প্রার্থী হতে পারবেন না: প্রধানমন্ত্রী  
  • নির্বাচনী সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘন কমছে না

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net