Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
বাস ভাড়া: বিআরটিএ বাড়াতে চায় ২৮%, মালিকদের দাবি ৪১%

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 November, 2021, 04:05 pm
Last modified: 07 November, 2021, 06:39 pm

Related News

  • সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ: লাইসেন্স পেতে চালকদের ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক  
  • কোরিয়ার এক্সিম ব্যাংকের অনুমোদন বিলম্বে আবারও পেছাল বিআরটিসির ৩৪০ এসি বাস কেনা
  • সন্ধ্যায় মিরপুর ও হাতিরঝিলে ২ ককটেল বিস্ফোরণ
  • স্ত্রীসহ বিআরটিএর সহকারী পরিচালক আলতাবের সম্পত্তি ক্রোকের নির্দেশ
  • ঢাকা-মাওয়া-ভাঙা এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতি, দুর্ঘটনায় বেড়েই চলেছে প্রাণহানি

বাস ভাড়া: বিআরটিএ বাড়াতে চায় ২৮%, মালিকদের দাবি ৪১%

গণপরিবহনের ভাড়া নিয়ে বৈঠক চলছে, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঘোষণা করা হয়নি।
টিবিএস রিপোর্ট
07 November, 2021, 04:05 pm
Last modified: 07 November, 2021, 06:39 pm

সকল গণপরিবহনের ভাড়া ৪০ শতাংশের বেশি বৃদ্ধির দাবি করেছেন পরিবহন মালিক ও সমিতির নেতারা।   

জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে এ দাবি জানান তারা। 

বর্তমানে আন্তঃনগর যাত্রীদের প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারিত রয়েছে ১.৪২ টাকা।

বৈঠক সূত্রে জানা গেছে, ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধির সাথে সমন্বয় রেখে বিআরটিএ প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে। 

তবে পরিবহন মালিকরা পাল্টা প্রস্তাবে দূরপাল্লার বাসগুলোর জন্য ৪০.৮৫% বাড়িয়ে ৫৮ পয়সা/কিমি ভাড়া বৃদ্ধির দাবি করেছেন।

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন বাংলাদেশ পাবলিক ট্রান্সপোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ; বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ; গোলাম রহমান, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন বাংলাদেশের চেয়ারম্যান; বিটিআরসির পরিচালক (অপারেশনস) শুকদেব ঢালী প্রমুখ।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় গত বুধবার (৩ নভেম্বর) বাংলাদেশে ডিজেল ও কেরোসিন লিটার প্রতি ১৫ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।

এর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় গণপরিবহন ও পণ্য পরিবহন মালিকরা।

ধর্মঘটের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

রাজধানীতে বিআরটিসির দ্বিতল বাসগুলো চালু থাকলেও প্রায় দেড়গুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। বাস না চলায় অফিসগামী লোকজনকে বাড়তি ভাড়া দিয়ে রিকশা, সিএনজি কিংবা প্রাইভেট কারে চলাচল করতে হয়েছে। আবার অন্যান্য বাহনে অতিরিক্ত ভাড়া হাঁকানোয় হেঁটেই গন্তব্যে রওয়ানা দিয়েছেন অনেকে।

এছাড়াও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে শাকসবজিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন বিক্রেতা ও বিশেষজ্ঞরা। সে আশঙ্কা সত্য প্রমাণ করে দুদিন ধরে চড়া যাচ্ছে সবজির দাম।
 
Related Topics

টপ নিউজ

বিআরটিএ / গণপরিবহনের ভাড়া / বাস ভাড়া বৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ: লাইসেন্স পেতে চালকদের ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক  
  • কোরিয়ার এক্সিম ব্যাংকের অনুমোদন বিলম্বে আবারও পেছাল বিআরটিসির ৩৪০ এসি বাস কেনা
  • সন্ধ্যায় মিরপুর ও হাতিরঝিলে ২ ককটেল বিস্ফোরণ
  • স্ত্রীসহ বিআরটিএর সহকারী পরিচালক আলতাবের সম্পত্তি ক্রোকের নির্দেশ
  • ঢাকা-মাওয়া-ভাঙা এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতি, দুর্ঘটনায় বেড়েই চলেছে প্রাণহানি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net