Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
সিনহা হত্যা মামলা: ম্যাজিস্ট্রেটকে টানা ৭ ঘণ্টা জেরা আসামির আইনজীবীদের

বাংলাদেশ

সায়ীদ আলমগীর
28 October, 2021, 09:55 am
Last modified: 28 October, 2021, 09:58 am

Related News

  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
  • কক্সবাজারের ৪ আসনেই বিএনপির জয়
  • জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে: কক্সবাজারে সালাহউদ্দিন আহমদের প্রশ্ন

সিনহা হত্যা মামলা: ম্যাজিস্ট্রেটকে টানা ৭ ঘণ্টা জেরা আসামির আইনজীবীদের

এ মামলায় সপ্তম দফায় সাক্ষ্যগ্রহণ আগামী ১৫, ১৬ ও ১৭ নভেম্বর ধার্য্য করা হয়েছে।
সায়ীদ আলমগীর
28 October, 2021, 09:55 am
Last modified: 28 October, 2021, 09:58 am
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ। ফাইল ফটো

পুলিশের গুলিতে নিহত সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার সপ্তম দফায় সাক্ষ্যগ্রহণ আগামী ১৫, ১৬ ও ১৭ নভেম্বর ধার্য্য করা হয়েছে। বিচারকার্যের ৬ষ্ঠ দফার শেষদিনে দুজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের একজনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন করলেও অপরজনের জেরা বাকি রেখেই পরবর্তী দিন ধার্য্য করে আদালত মুলতবি ঘোষণা করা হয়।

আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া বিচারক তামান্না ফারাহকে টানা ৭ ঘণ্টা জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা।

বুধবার (২৭ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে আদালতের কার্যক্রম। এ সময় সকাল সোয়া ১০টা থেকে বিকেল পাচঁটা পর্যন্ত টানা সাত ঘণ্টা কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহকে জেরা করেন আসামি ওসি প্রদীপ-লিয়াকতের আইনজীবীরা।

আলোচিত এ হত্যা মামলার আসামি রাজিব হোসেনসহ কয়েকজন আসামির ১৬৪ ধারার জবানবন্দি রেকর্ড করেছিলেন তামান্না ফারাহ।

এ ছাড়াও শেষ দিনে আদালতে সাক্ষ্য দিয়েছেন  অপর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেন। তবে, এ বিচারককে জেরাকালে সন্ধ্যা ৭টায় আদালত মুলতবি ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। পরবর্তী প্রথম দিনে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের বাকি জেরা দিয়ে কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন জেলা জজ আদালতের সরকারি কৌসুলি অ্যাডভোকেট ফরিদুল আলম।  

সিনহা হত্যার অন্যতম আসামি আবদুল্লাহ আল মামুন, এসআই শাহজাহান আলী এবং  ইন্সপেক্টর লিয়াকত আলীর ১৬৪ ধারার জবানবন্দি রেকর্ড করেছিলেন ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেন।

পিপি অ্যাডভোকেট ফরিদ বলেন, সাক্ষ্যগ্রহণে ৬ষ্ঠ দফার শেষদিনে দুজন বিচারকসহ ছয়জন সাক্ষীর হাজিরা দেওয়া হয়েছিল। তার মাঝে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ'র সাক্ষ্য ও জেরা শেষ হলেও এবং অপর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেন সাক্ষ্য দিলেও জেরা মুলতবি রয়েছে। এ সময় এ দুই বিচারক আসামিদের ১৬৪ ধারায় দেওয়া  স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতে  উপস্থাপন করে।
 
তিনি বলেন, এ দিন বিচারক তামান্না ফারাহকে সকাল সোয়া ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা সাত ঘণ্টা জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা।এ কারণে অপর ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেন জেরা সম্পন্ন করা যায়নি। তেমনিভাবে হাজিরা দেওয়া অন্য সাক্ষীদের সাক্ষ্যও নেওয়া যায়নি।

আদালত আগামী মাসের ১৫, ১৬ ও ১৭ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে বলে জানান পিপি।

চাঞ্চল্যকর এই মামলায় মোট ৮৩ জন সাক্ষীর মাঝে ৬ষ্ঠ দফার শেষ দিন পর্যন্ত ৫৯ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা নিহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে টেকনাফে দুটি, রামুতে একটি করে মোট তিনটি মামলা করে। ঘটনার পর গত ৫ আগস্ট কক্সবাজার আদালতে প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।

আলোচিত এ মামলায় গত বছর ১৩ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা ও  র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের তৎকালীন দায়িত্বরত সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম ওসি প্রদীপসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। গত ২৭ জুন আদালত ১৫ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এতে ৮৩ জনকে সাক্ষী করা হয়।

Related Topics

টপ নিউজ

আইন-আদালত / কক্সবাজার / সিনহা হত্যা মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
  • কক্সবাজারের ৪ আসনেই বিএনপির জয়
  • জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে: কক্সবাজারে সালাহউদ্দিন আহমদের প্রশ্ন

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net