Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
পুঁজিবাজারে দরপতন, অ্যাপলের নিষেধাজ্ঞা সত্ত্বেও দীর্ঘমেয়াদি সম্ভাবনায় আস্থা রাখছেন ফেসবুকে বিনিয়োগকারীরা  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক  
27 October, 2021, 08:45 pm
Last modified: 28 October, 2021, 07:07 am

Related News

  • বড় বিনিয়োগ আসতে হবে পুঁজিবাজার থেকে, ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে: অর্থমন্ত্রী
  • হঠাৎ বিশ্বজুড়ে ডাউন ফেসবুক-মেসেঞ্জার, কোটি কোটি ব্যবহারকারীকে ভুগিয়ে ফিরল ১ ঘণ্টা পর
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

পুঁজিবাজারে দরপতন, অ্যাপলের নিষেধাজ্ঞা সত্ত্বেও দীর্ঘমেয়াদি সম্ভাবনায় আস্থা রাখছেন ফেসবুকে বিনিয়োগকারীরা  

গতকাল মঙ্গলবার ৩ দশমিক ৯ শতাংশ মূল্য হারায় ফেসবুক ইনকর্পোরেশনের শেয়ার, যা গত মে মাসের পর সর্বনিম্ন অবস্থানে আসে। একইসঙ্গে, গত ২০০ দিনের লেনদেনে যে গড়মূল্য বজায় ছিল, গত মার্চের পর তা প্রথমবারের মতো কমেছে।
টিবিএস ডেস্ক  
27 October, 2021, 08:45 pm
Last modified: 28 October, 2021, 07:07 am
ছবি: ডেভিড পল মরিস/ ব্লুমবার্গ

তৃতীয় প্রান্তিকের আয় সংক্রান্ত ফলাফল প্রকাশ করেছে ফেসবুক ইনকর্পোরেশন। সেখানে তাদের আয় বৃদ্ধি ছিল মাঝারি ধরনের। আগের বছরের শেয়ারপ্রতি প্রদত্ত লভ্যাংশের চাইতে যা বেড়েছে ১৮ দশমিক ৮ শতাংশ। 

কিন্তু ঘৃণামূলক ও মিথ্যে তথ্য প্রচার-সংক্রান্ত নথি প্রকাশের ফলে ভবিষ্যতে এই ধারাবাহিকতার ক্ষেত্রে অনিশ্চয়তার কথাও স্বীকার করা হয়েছে। তবে তা সত্ত্বেও দীর্ঘমেয়াদি সম্ভাবনার বিচারে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্টটির ওপর আস্থা রেখেছে এর বিনিয়োগকারী ও বাজার বিশ্লেষকরা।   

বিশ্লেষকদের মতামত নিয়ে জরিপ চালায় যুক্তরাষ্ট্রভিত্তিক বাণিজ্যিক তথ্য ও সংবাদ পরিবেশক ব্লুমবার্গ। জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ বিশ্লেষক ফেসবুকের শেয়ার কেনার পরামর্শ দিয়েছেন। গত মঙ্গলবার ইতিবাচক আভাসদাতাদের কাতারে যোগ দেয় মার্কিন পুঁজিবাজারে বৃহৎ বিনিয়োগ ব্যবস্থাপক সংস্থা রোজেনব্লাট সিকিউরিটিজ। 

এদিকে আইফোনে ফেসবুকের তথ্য সংগ্রহ সীমিত করার ঘোষণা দিয়েছে অ্যাপল। এ নিয়ে রোজেনব্লাট স্বল্পমেয়াদি প্রতিকূলতা দেখলেও, দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রবৃদ্ধির আভাস দিয়েছে।

ফেসবুক শেয়ারের সাম্প্রতিক দরপতনের পরও তাদের দেওয়া আভাস বিনিয়োগকারীদের জন্য বেশ আকর্ষণীয় সম্ভাবনার কথা বলছে।  

স্বল্পমেয়াদে অতিরিক্ত দুর্বলতার ঝুঁকি সীমিত—এমন কথা  জানিয়ে রোজেনব্লাট বিশ্লেষক মার্ক জেগেটোভিচ বলেন, 'স্বল্পমেয়াদে অতিরিক্ত শেয়ার কিনেছিলেন বিনিয়োগকারীরা। গতরাতে সামান্য মূল্য পরিবর্তন সূচক লেনদেন শেষে এমন ইঙ্গিত পাওয়া গেছে।' 

অর্থাৎ স্বল্পমেয়াদি বিনিয়োগকারীদের উৎকণ্ঠার কারণেই  সাম্প্রতিক দরপতন বলে মনে করছেন তিনি।  

গতকাল মঙ্গলবার ৩ দশমিক ৯ শতাংশ মূল্য হারায় ফেসবুক ইনকর্পোরেশনের শেয়ার, যা গত মে মাসের পর সর্বনিম্ন অবস্থানে আসে। একইসঙ্গে, গত ২০০ দিনের লেনদেনে যে গড়মূল্য বজায় ছিল, গত মার্চের পর তা প্রথমবারের মতো কমেছে।      

ফেসবুক ইঙ্কের নানান পরিষেবা—হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের নেতিবাচক কন্টেট ও ব্যবসায়িক কৌশল নিয়ে গণমাধ্যমে ধারাবাহিকভাবে প্রকাশিত প্রতিবেদনের প্রভাবে গত সেপ্টেম্বরের সর্বোচ্চ অবস্থান থেকে ১৭ শতাংশ কমেছে ফেসবুকের বাজারদর। তারপরও ২০২১ সালের বাকি সময়জুড়ে ১৬ শতাংশ দরবৃদ্ধির সম্ভাবনা রয়েছে।  

এদিকে তৃতীয় প্রান্তিকের আয় বিবরণীতে বিনিয়োগকারীদের অনেক প্রত্যাশা পূরণ করতে পারেনি ফেসবুক। পূর্বধারণার চেয়ে কম আয়ের আভাস দেওয়া হয়েছে সেখানে। অ্যাপলের নীতি কোম্পানিটির বাণিজ্যিক প্রবৃদ্ধিতে প্রভাব ফেলবে বলেও  উল্লেখ করা হয়।  

মার্কিন পুঁজিবাজারের প্রাণকেন্দ্র নিউইয়র্কের ওয়ালস্ট্রিটে অবস্থিত বিনিয়োগ ব্যবস্থাপক সংস্থাগুলোও এর ভিত্তিতে তাদের দেওয়া আয় পূর্বাভাস সংশোধন করেছে, তবে তারা দীর্ঘমেয়াদে বেশকিছু ইতিবাচক দিকও উল্লেখ করে। বিশেষ করে, সামাজিক প্লাটফর্ম হিসেবে ফেসবুক ক্ষতিগ্রস্ত হলেও, কোম্পানির আওতাধীন অন্যান্য অ্যাপগুলোর চাঙা বাজার সম্পর্কে আশা প্রকাশ করা হয়। সংস্থাগুলো আরও মনে করছে, অ্যাপলের নিষেধাজ্ঞার প্রভাব কাটিয়ে ওঠার সক্ষমতা ফেসবুকের রয়েছে।  

তবে গত দুই মাসের কম সময়ের বাজার লেনদেনে ২০ হাজার কোটি ডলার সামগ্রিক মূল্য হারিয়েছে ফেসবুক। হারিয়েছে ট্রিলিয়ন ডলার কোম্পানির শিরোপা। ফলে যুক্তরাষ্ট্রের শীর্ষ মূল্যায়িত কোম্পানির কাতার থেকে ছিটকে পড়ে। তবে একইসময় কোম্পানিটি প্রযুক্তি খাতের শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে নিজেদের শেয়ারকে সবচেয়ে সুলভ করে তুলতে পেরেছে ।  

বর্তমান বাজার মূল্যায়ন এবং তার সাথে শেয়ারপ্রতি আয় আগামী কয়েক প্রান্তিক পর্যন্ত ডাবল ডিজিট আকারে বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান বিশ্লেষকরা। এমন আভাস বিনিয়োগকারীদের ইতিবাচক রেখেছে।   

ফেসবুকে অন্যতম বিনিয়োগকারী এসিএম ফান্ডসের প্রধান বিনিয়োগ কর্মকর্তা জর্ডান কান বলেন, 'ফেসবুক ইঙ্কের উচ্চ সম্ভাবনাই দেখছি আমরা। সমতুল্য অন্যান্য প্রতিযোগী কোম্পানির চেয়ে এর মূল্য এখনও সবচেয়ে সস্তা। দীর্ঘমেয়াদে যতগুণ বাড়ার সম্ভাবনা রয়েছে, বর্তমানে বলতে গেলে সে তুলনায় ছাড়কৃত মূল্যেই শেয়ার বিক্রি করছে।' 

কান আরও মনে করেন, নেতিবাচক সংবাদ প্রকাশের ফলে নয় বরং বাজারের মৌলভিত্তিগুলোর কারণেই শেয়ার বিক্রি বেড়েছে।  

তার মতে, 'সময়ে সময়ে সমালোচনার জোয়ারে ভাসে ফেসবুক। কিন্তু প্রতিকূলতার স্রোত পাড়ি দিয়ে প্রতিবারই তারা মুনাফা দিয়েছে। এক্ষেত্রে তাদের পারফরম্যান্স অসামান্য।'


  • সূত্র: আল জাজিরা 

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

ফেসবুক / পুঁজিবাজার / শেয়ারমূল্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • বড় বিনিয়োগ আসতে হবে পুঁজিবাজার থেকে, ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে: অর্থমন্ত্রী
  • হঠাৎ বিশ্বজুড়ে ডাউন ফেসবুক-মেসেঞ্জার, কোটি কোটি ব্যবহারকারীকে ভুগিয়ে ফিরল ১ ঘণ্টা পর
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net