Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
ফেনীতে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে খুনের মামলায় স্বামীর মৃত্যুদণ্ড 

বাংলাদেশ

ফেনী প্রতিনিধি
21 October, 2021, 01:05 pm
Last modified: 21 October, 2021, 01:14 pm

Related News

  • ফেনীতে মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিজিএফআই প্রধান মাসুদ চৌধুরী কারাগারে   
  • ফেনীতে সংস্কার কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেন ঈদের পর চার দিন বন্ধ থাকবে
  • ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পড়ল দোকানে, নিহত ৩
  • ফেনীতে ট্রাকে বাসের ধাক্কায় নিহত ২
  • ফেনীতে বিএনপির গণঅভ্যুত্থান দিবসের র‌্যালিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৭

ফেনীতে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে খুনের মামলায় স্বামীর মৃত্যুদণ্ড 

জনগণ ও প্রধানমন্ত্রীর নজরে আনার জন্য টুটুল ফেসবুক লাইভে এসে হত্যাকাণ্ড ঘটান বলে আদালতকে জানান।
ফেনী প্রতিনিধি
21 October, 2021, 01:05 pm
Last modified: 21 October, 2021, 01:14 pm
ছবি-টিবিএস

ফেনী শহরের বারাহিপুর এলাকায় পারিবারিক কলহের জেরে ফেসবুকে লাইভে এসে স্ত্রী তাহমিনা আক্তারকে কুপিয়ে হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে তার স্বামী ওবায়দুল হক টুটুলের ফাঁসির আদেশ দেন জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা।

আদালত সূত্র জানায়, আজ বৃহস্পতিবার চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা। রায়ে টুটুলকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় বিচারক বলেন, 'স্ত্রী কর্তৃক বর্বর নির্যাতনের কারণে তাকে খুন করেছেন বলে আসামী টুটুল স্বীকার করেছেন। জনগণ ও প্রধানমন্ত্রীর নজরে আনার জন্য টুটুল ফেসবুক লাইভে এসে হত্যাকাণ্ড ঘটান।'   

রায় ঘোষণার সময় আদালতে টুটুলকে স্বাভাবিক দেখা গেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর হাফেজ আহম্মদ, বাদিপক্ষের আইনজীবী শাহজাহান সাজু, আসামীপক্ষের আইনজীবী আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।

পাবলিক প্রসিকিউটর হাফেজ আহম্মদ জানান, রাষ্ট্রপক্ষ টুটুলের অপরাধ প্রমাণে সক্ষম হয়েছে। 

বাদিপক্ষের আইনজীবী শাহজাহান সাজু জানান, কেউ অপরাধ করে পার পাবার কোন সুযোগ নেই। এ রায় তার উজ্জ্বল দৃষ্টান্ত।

মামলার বাদি তাহমিনার পিতা সাহাবউদ্দিন মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি এ রায় দ্রুত কার্যকর করার দাবি জানান। 

২০২০ সালের ১৫ এপ্রিল স্ত্রী তাহমিনাকে কুপিয়ে হত্যা করেন ওবায়দুল হক টুটুল। এ ঘটনায় সাহাবউদ্দিন বাদি হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।

চলতি বছরের ১৩ জানুয়ারি এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়; মোট ১৩ জনের সাক্ষ্য নেয়া হয়। গত বছরের ১৫ ডিসেম্বর একমাত্র আসামী ওবায়দুল হক টুটুলকে অভিযুক্ত করে চার্জগঠন করা হয়। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ইমরান হোসেন গত ১১ নভেম্বর টুটুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।  

পরিবার সূত্র জানায়, প্রায় ৫ বছর আগে ফেনী পৌরসভার ৮নং ওয়ার্ড বারাহিপুর এলাকার গোলাম মাওলা ভূঁঞার ছেলে ওবায়দুল হক ভূঁঞা টুটুল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আকদিয়া গ্রামের সাহাবউদ্দিনের মেয়ে তাহমিনা আক্তারকে বিয়ে করেন। তাদের তাফান্নুন আরোয়া মায়োস নামে দেড় বছর বয়সী একটি মেয়ে রয়েছে। স্ত্রীকে হত্যার আগে ফেসবুক লাইভে এসে টুটুল সবার কাছে মাফ চান এবং ঘটনার জন্য নিজেই দায়ী বলে স্বীকার করেন। 
 
Related Topics

টপ নিউজ

স্ত্রী হত্যা / ফেসবুক লাইভে এসে হত্যা / ফেনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • ফেনীতে মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিজিএফআই প্রধান মাসুদ চৌধুরী কারাগারে   
  • ফেনীতে সংস্কার কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেন ঈদের পর চার দিন বন্ধ থাকবে
  • ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পড়ল দোকানে, নিহত ৩
  • ফেনীতে ট্রাকে বাসের ধাক্কায় নিহত ২
  • ফেনীতে বিএনপির গণঅভ্যুত্থান দিবসের র‌্যালিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৭

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net