Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 24, 2026
হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন দেওয়ায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে: স্পিকার

বাংলাদেশ

রংপুর প্রতিনিধি  
19 October, 2021, 06:10 pm
Last modified: 19 October, 2021, 06:44 pm

Related News

  • সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা হন এমপি-মন্ত্রী, আর দুর্নীতিবাজরা নেতা: স্পিকার
  • বাংলাদেশ বেতারে ম্যুরাল নির্মাণে সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ: ইনু, হাছান মাহমুদসহ ৮ জনের নামে মামলা
  • রংপুরে চার খুন: আলামতে অস্তিত্ব মিলল দুই আসামির ডিএনএর
  • মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,১২৫

হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন দেওয়ায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে: স্পিকার

আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের করিমপুর ও মাঝিপাড়া গ্রামে ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন তিনি।
রংপুর প্রতিনিধি  
19 October, 2021, 06:10 pm
Last modified: 19 October, 2021, 06:44 pm
ছবি: টিবিএস

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে যে দুর্বৃত্তরা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনত ব্যবস্থা নেওয়া হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সরকারিভাবে সহযোগিতা আর্থিক অনুদান দেওয়া হচ্ছে বলেও জানান।

আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের করিমপুর ও মাঝিপাড়া গ্রামে ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এদিকে গত রোববার (১৭ অক্টোবর) রাতে মাঝিপাড়া-বটতলা ও করিমপুর গ্রামে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণে নগদ অর্থ ও ঢেউটিন দেওয়া হয়। 

রংপুর জেলা প্রশাসন জানিয়েছে, ৬৫ পরিবারকে ১০০ বান্ডিল ঢেউটিন এবং নগদ সাড়ে ৯ লাখ টাকা বিতরণ করা হয়। তাৎক্ষণিক এই সরকারি সহযোগিতা পাওয়ায় খুশি ক্ষতিগ্রস্তরা। 

পরিদর্শনে এসে জাতীয় সংসদের স্পিকার বলেছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের আরো উদ্বেগ আছে। হামলার শিকার প্রতিটি পরিবারকে নতুন করে ঘর তুলে দেওয়া হবে।

অন্যদিকে, সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দেশে ৩২ হাজার হিন্দু সম্প্রদায়ের মন্দির রক্ষা করা গেছে, কিন্তু ৫০টি রক্ষা করা গেল না, এজন্য প্রশাসন দায়ী। 

তিনি আরো বলেন, বিএনপি-জামাতের উপর ভর করে এদেশে সন্ত্রাসীরা জঙ্গিবাদ, লুটপাট ও অগ্নিসংযোগ করছে। আর এসকল ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে তিন মাসের মধ্যে দ্রুত বিচার আইনের আওতায় বিচারের দাবি জানান তিনি।

তিনি মঙ্গলবার দুপুরে রংপুরের করিমপুর গ্রাম পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে একথা বলেন। এসময় জাসদের জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজ সন্ধ্যায় ঘটনাস্থলে এসে তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ বলেছেন, বিএনপি- জামাতের সন্ত্রাসীরা এর সাথে জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে। কিন্তু, সরকার তা হতে দেবে না। সবাইকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হবে। 

এদিকে ঘটনার দিন ১৩৫টি বাড়িঘর ভাঙচুর ও ১৮টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার সময় প্রায় কোটি টাকা লুটপাট করা হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। লুটপাট করা হয়েছে গবাদিপশু ও গহনা। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি-আসবাবপত্র।

করিমপুর গ্রামের রুপিন চন্দ্র দাস জানান, ঘটনার দিন তার গলা টিপে ধরে মারপিট করা হয়। তার বাসাতেও লুটপাট করে দুর্বৃত্তরা, জমানো ৭০ হাজার টাকা, গবাদিপশু ও গহনা লুট করে নিয়ে গেছে।

একই গ্রামের সুমন চন্দ্র রায় জানান, ঘরে থাকা চাল, ডাল, টাকা ও গরু সব লুট করে নিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকেও মারধর করে।

তবে আজ সকাল থেকেই রংপুরের পীরগঞ্জ উপজেলার করিমপুর গ্রামে বিভিন্ন সংগঠন রাজনৈতিক ও প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করছেন। ক্ষতিগ্রস্তদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। 

ঘটনাস্থলে এসে সুশীল সমাজের প্রতিনিধিরা দাবি করেন, এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে দ্রুত বিচার আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

তবে হামলার ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রাম দুটিতে পুলিশ বিজিবিসহ সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে। চলছে র‍্যাবের টহল।
 

Related Topics

টপ নিউজ

রংপুর / হিন্দুপল্লীতে হামলা / অগ্নিসংযোগ / স্পিকার / ড. শিরীন শারমিন চৌধুরী / তথ্যমন্ত্রী হাছান মাহমুদ / হাসানুল হক ইনু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
    কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
  • গান্ড কোম্পানির প্রেসিডেন্ট ব্রায়ান ক্রুপিক, সিইও স্টিভ গান্ড এবং চেয়ারম্যান ও সিওও রিচ গান্ড। ছবি: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
    টানা ৭৫ বছর কোনো কর্মী ছাঁটাই করেনি এই কোম্পানি; বিশেষ পরিচালন মডেলে গড়ল ইতিহাস
  • ছবি: টিবিএস
    কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • শিশু চুরির সন্দেহে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জনতার মারধরের শিকার ৪১ বছর বয়সী মো. আলম শেখ এবং এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন মো. মোস্তাফিজুর রহমান আয়ন। কোলাজ: টিবিএস
    ‘মাথা ছাড়া সব জায়গায় মারবেন’: সোহরাওয়ার্দী হাসপাতালে পিটিয়ে মারার ভিডিওতে যা দেখা গেল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিশ্বের মোট ঋণের পরিমাণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার; শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম
  • ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

Related News

  • সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা হন এমপি-মন্ত্রী, আর দুর্নীতিবাজরা নেতা: স্পিকার
  • বাংলাদেশ বেতারে ম্যুরাল নির্মাণে সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ: ইনু, হাছান মাহমুদসহ ৮ জনের নামে মামলা
  • রংপুরে চার খুন: আলামতে অস্তিত্ব মিলল দুই আসামির ডিএনএর
  • মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,১২৫

Most Read

1
কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের

2
গান্ড কোম্পানির প্রেসিডেন্ট ব্রায়ান ক্রুপিক, সিইও স্টিভ গান্ড এবং চেয়ারম্যান ও সিওও রিচ গান্ড। ছবি: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

টানা ৭৫ বছর কোনো কর্মী ছাঁটাই করেনি এই কোম্পানি; বিশেষ পরিচালন মডেলে গড়ল ইতিহাস

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক

4
শিশু চুরির সন্দেহে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জনতার মারধরের শিকার ৪১ বছর বয়সী মো. আলম শেখ এবং এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন মো. মোস্তাফিজুর রহমান আয়ন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘মাথা ছাড়া সব জায়গায় মারবেন’: সোহরাওয়ার্দী হাসপাতালে পিটিয়ে মারার ভিডিওতে যা দেখা গেল

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিশ্বের মোট ঋণের পরিমাণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার; শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম

6
ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
ফিচার

এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net