Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
ডাবল হ্যাটট্রিকে বিশ্বকাপে ইতিহাস ক্যাম্পারের

খেলা

টিবিএস ডেস্ক
18 October, 2021, 05:45 pm
Last modified: 18 October, 2021, 06:27 pm

Related News

  • সান্ত্বনার জয় পেতে ঘাম ছুটে গেল দিকহারা পাকিস্তানের
  • সুপার এইটে যুক্তরাষ্ট্র, পাকিস্তানের বিদায়
  • আয়ারল্যান্ডের বিপক্ষে কানাডার ইতিহাস গড়া জয়
  • আয়ারল্যান্ডকে উড়িয়ে শুরু ভারতের
  • ব্যাট হাতে আইরিশ ক্রিকেটারকে শাসিয়ে বিতর্কিত সিকান্দার রাজা

ডাবল হ্যাটট্রিকে বিশ্বকাপে ইতিহাস ক্যাম্পারের

টানা চার বলে চার উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের প্রথম বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিকের কীর্তি গড়লেন ক্যাম্পার।  
টিবিএস ডেস্ক
18 October, 2021, 05:45 pm
Last modified: 18 October, 2021, 06:27 pm
চার বলে চার উইকেট নিয়ে ক্যাম্পারের ইতিহাস। ছবি: সংগৃহীত

কার্টিস ক্যাম্পারের করা প্রথম ওভারটা একেবারেই ভালো গেল না, খরচা ১২ রান। আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি ব্যালবার্নি তাই একটু বিরতি নিলেন। এক ওভার বিরতি দিয়ে আবার ক্যাম্পারের হাতে বল তুলে দিলেন ব্যালবার্নি। এই ওভারের শুরুটাও ভালো হলো না আয়ারল্যান্ডের ডানহাতি এই পেসারের। শুরু করলেন ওয়াইড দিয়ে। কিন্তু এক বল পরই উইকেট বৃষ্টি ঝরানো শুরু করলেন ক্যাম্পার। টানা চার বলে চার উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের প্রথম বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিকের কীর্তি গড়লেন তিনি। 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সোমবার আবুধাবিতে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড। এই ম্যাচের দশম ওভারের দ্বিতীয় বল থেকে টানা ৪টি উইকেট তুলে নেন ক্যাম্পার। তার শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন কলিন আকারম্যান, রায়ান টেন ডেসকাট, স্কট এডওয়ার্ডস ও রুলফ ফন ডার মেরওয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়ার ম্যাচে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্রেট লির পাশে নিজের নামটি বসিয়েছেন ক্যাম্পার। ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটের বিশ্বকাপে এতোদিন শুধু ব্রেট লি-ই হ্যাটট্রিকের মালিক ছিলেন। ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন সাবেক এই অজি গতি তারকা। দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তির মালিক হলেন আয়ারল্যান্ডের হয়ে ৪টি টি-টোয়েন্টি খেলা ক্যাম্পার। 

তবে ডাবল হ্যাটট্রিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে একক রেকর্ডের মালিক হলেন ক্যাম্পার। টি-টোয়েন্টিতেই এই রেকর্ড আছে আর কেবল দুটি। সর্বপ্রথম এই রেকর্ডটি গড়েন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। ২০১৯ সালে আয়ারলর‌্যান্ডের বিপক্ষে টানা চার বলে চার উইকেট নেন তিনি। একই বছর নিউজিল্যান্ডের বিপক্ষে চার বলে চার উইকেট নেন শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা। 

কার্টিস ক্যাম্পার-মার্ক অ্যাডায়ারদের দারুণ বোলিংয়ে ১০৬ রানেই গুটিয়ে গেছে নেদারল্যান্ডসের ইনিংস। ৪ ওভারে ২৬ রান খরচায় ৪টি উইকেট নেন ক্যাম্পার। আয়ারল্যান্ডের আরেক ডানহাতি পেসার অ্যাডায়ার আরও আগুনে বোলিং করেছেন। ৪ ওভারে মাত্র ৯ রান খরচায় ৩টি উইকেট নিয়েছেন তিনি।  

Related Topics

টপ নিউজ

কার্টিস ক্যাম্পার / আয়ারল্যান্ড ক্রিকেট দল / ডাবল হ্যাটট্রিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • সান্ত্বনার জয় পেতে ঘাম ছুটে গেল দিকহারা পাকিস্তানের
  • সুপার এইটে যুক্তরাষ্ট্র, পাকিস্তানের বিদায়
  • আয়ারল্যান্ডের বিপক্ষে কানাডার ইতিহাস গড়া জয়
  • আয়ারল্যান্ডকে উড়িয়ে শুরু ভারতের
  • ব্যাট হাতে আইরিশ ক্রিকেটারকে শাসিয়ে বিতর্কিত সিকান্দার রাজা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net