Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
গ্র্যান্ডমাস্টার নিয়াজের কাছে দাবায় ১২ মিনিটেই হারলেন পররাষ্ট্রমন্ত্রী

খেলা

টিবিএস রিপোর্ট
17 October, 2021, 10:30 pm
Last modified: 17 October, 2021, 11:18 pm

Related News

  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনেরও ইঙ্গিত ড. খলিলুরের 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

গ্র্যান্ডমাস্টার নিয়াজের কাছে দাবায় ১২ মিনিটেই হারলেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন যাতে ৩০ জন বাংলাদেশি কূটনীতিক অংশ নেন।
টিবিএস রিপোর্ট
17 October, 2021, 10:30 pm
Last modified: 17 October, 2021, 11:18 pm

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শনিবার একটি দাবা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন অংশ নিয়েছেন গ্র‍্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের বিরুদ্ধে একটি ম্যাচে।

প্রীতি ম্যাচটিতে ১২ মিনিটের ব্যবধানে নিয়াজ মোর্শেদের কাছে হেরে যান পররাষ্ট্রমন্ত্রী।

প্রথম আলোর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

টুর্নামেন্টে বিজয়ী হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ আলীমুজ্জামান। দ্বিতীয় হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দপ্তরের পরিচালক আলাউদ্দিন ভূঁইয়া। দিনব্যাপী এই দাবা টুর্নামেন্টে ৩০ জন বাংলাদেশি কূটনীতিক অংশ নেন।

দাবা খেলার বিষয়ে নিজের অভিজ্ঞতার কথা স্মৃতিচারণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "আমি যখন ছাত্র ছিলাম তখন দাবা খেলতাম। সর্বশেষ আমি দাবা খেলেছিলাম ১৯৭১ সালে। একাত্তরে আমরা যখন শহর ছেড়ে গ্রামে পালিয়ে যাচ্ছিলাম তখন আমরা বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছি। তখন সময় কাটাতে দাবা খেলতাম আমরা।"

মোমেন বলেন, কূটনীতিকদের পেশাদারির উৎকর্ষে এই খেলা সহায়ক। তাই তিনি এই খেলায় অংশ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবীন কর্মকর্তাদের উৎসাহিত করেন। তিনি দাবা খেলায় নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনও তার বক্তব্যে কূটনীতিকদের জন্য দাবা খেলার গুরুত্ব তুলে ধরেন। এই টুর্নামেন্ট আয়োজনের জন্য দাবা ফেডারেশনের প্রতি ধন্যবাদ জানান তিনি।

মাসুদ বিন মোমেন জানান, আগামী বছর বিদেশি কূটনীতিকদের নিয়ে আরেকটি দাবা টুর্নামেন্ট আয়োজন করা হবে।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

দাবা / নিয়াজ মোর্শেদ / পররাষ্ট্রমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনেরও ইঙ্গিত ড. খলিলুরের 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net