Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
‘শেষবারের মতো’ করোনাভাইরাসের উৎপত্তিস্থল খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন দল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 October, 2021, 09:15 pm
Last modified: 14 October, 2021, 09:30 pm

Related News

  • করোনার সাম্প্রতিক প্রাদুর্ভাবের উৎস সন্ধানে ‘অর্থ পুরস্কার’ ঘোষণা চীনের
  • ২০,০০০ বছর আগেই পূর্ব এশিয়ায় অস্তিত্ব ছিল করোনার: অস্ট্রেলিয়ান গবেষণা  
  • কোভিড বিতর্কের শীর্ষে থাকা উহান ইনস্টিটিউটকে সর্বোচ্চ সম্মাননা দিচ্ছে চীন 
  • বিশ্ব চায় চীন ল্যাব লিকেজ তদন্তের ফল প্রকাশ করুক 
  • কোভিডের উৎস হিসেবে বিজ্ঞানীদের কাছে ল্যাব-লিকেজ তত্ত্বই কেন জোরাল?

‘শেষবারের মতো’ করোনাভাইরাসের উৎপত্তিস্থল খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন দল

চীনের উহান শহরে করোনাভাইরাস শনাক্তের দেড় বছরেরও বেশি সময় পেরিয়েছে। অথচ কীভাবে ভাইরাসটি প্রথম আবির্ভূত হয়েছিল সে প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়।
টিবিএস ডেস্ক
14 October, 2021, 09:15 pm
Last modified: 14 October, 2021, 09:30 pm
ছবি: গেটি ইমেজ

করোনাভাইরাসের উৎপত্তি এবং এর অন্যান্য ভবিষ্যৎ প্রাদুর্ভাব বুঝতে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ২৬ জন বিশেষজ্ঞের সমন্বয়ে একটি নতুন বৈজ্ঞানিক উপদেষ্টা দল গঠনের ঘোষণা দিয়েছে।

ডব্লিউএইচও বলছে, নতুন এই উপদেষ্টা দল গঠনই 'হয়তো কোভিড-১৯ এর উৎপত্তিস্থল খুঁজে পাওয়ার শেষ সুযোগ'।

বিশেষজ্ঞ দলটির নাম দেওয়া হয়েছে, সায়েন্টিফিক অ্যাডভাইসরি গ্রুপ অন দ্য অরিজিন অব নভেল প্যাথোজেনস-এসএজিও।

চীনের উহান শহরে ভাইরাস শনাক্তের দেড় বছরেরও বেশি সময় পেরিয়েছে। অথচ কীভাবে ভাইরাসটি প্রথম আবির্ভূত হয়েছিল সে প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়।

ভাইরাসটি উহানের বাজারে প্রাণীদেহ থেকে মানব শরীরে প্রবেশ করেছে নাকি ল্যাব দুর্ঘটনার মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা খতিয়ে দেখবে বিশেষজ্ঞ দলটি। যদিও দ্বিতীয় সম্ভবনাটিকে প্রতিবারই জোরালোভাবে অস্বীকার করেছে চীন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে, ডব্লিউএইচও'র আরেকটি বিশেষজ্ঞ দল কোভিডের উৎপত্তি তদন্তে চীনে পৌঁছে গবেষণা শুরু করেছিল। সেই তদন্তের প্রাথমিক ফলাফলে বলা হয়েছিল, ভাইরাসটি সম্ভবত বাদুড় থেকে এসেছে; তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।  

পরবর্তীতে, ডব্লিউএইচও'র মহাপরিচালক ড. টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বলেন, চীনের কাছ থেকে পর্যাপ্ত তথ্য এবং স্বচ্ছতার অভাবে তদন্ত কাজটি ব্যাহত হয়েছিল।

বিশেষজ্ঞ দল এসএজিও'র প্রস্তাবিত সদস্যদের মধ্যে ছয়জন বিশেষজ্ঞ আগের দলের সদস্য হিসেবে চীন সফর করেছিলেন।

করোনাভাইরাস ছাড়াও, নতুন এই বিশেষজ্ঞ দলটি অন্যান্য ঝুঁকিপূর্ণ রোগজীবাণুর উৎসও খতিয়ে দেখবে।

ড টেড্রোস বলেন, "ভবিষ্যতের প্রাদুর্ভাব ঠেকাতে, নতুন রোগজীবাণুর উৎপত্তি অনুসন্ধান অপরিহার্য।"

জার্নাল সায়েন্সের একটি যৌথ সম্পাদকীয়তে ড. টেড্রোস এবং ডব্লিউএইচও'র অন্যান্য কর্মকর্তারা বলেছেন, "এক্ষেত্রে ল্যাব দুর্ঘটনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না।"

ডব্লিউএইচও'র জরুরি বিভাগের পরিচালক মাইকেল রায়ান বলেন, "হতে পারে এসএজিও'র কাজই এই ভাইরাসের উৎপত্তি বোঝার শেষ সুযোগ।"

এদিকে, জেনেভায় জাতিসংঘের চীনা রাষ্ট্রদূত চেন জু বলেছেন, এসএজিও'র কাজ নিয়ে অবশ্যই 'রাজনীতি করা' উচিত হবে না।

তিনি বলেন, "সময় এসেছে অন্য জায়গায় দল পাঠানোর।"

  • সূত্র: বিবিসি  
     
Related Topics

টপ নিউজ

করোনার উৎপত্তিস্থল / করোনাভাইরাসের উৎস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • করোনার সাম্প্রতিক প্রাদুর্ভাবের উৎস সন্ধানে ‘অর্থ পুরস্কার’ ঘোষণা চীনের
  • ২০,০০০ বছর আগেই পূর্ব এশিয়ায় অস্তিত্ব ছিল করোনার: অস্ট্রেলিয়ান গবেষণা  
  • কোভিড বিতর্কের শীর্ষে থাকা উহান ইনস্টিটিউটকে সর্বোচ্চ সম্মাননা দিচ্ছে চীন 
  • বিশ্ব চায় চীন ল্যাব লিকেজ তদন্তের ফল প্রকাশ করুক 
  • কোভিডের উৎস হিসেবে বিজ্ঞানীদের কাছে ল্যাব-লিকেজ তত্ত্বই কেন জোরাল?

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net