Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
করোনার সাম্প্রতিক প্রাদুর্ভাবের উৎস সন্ধানে ‘অর্থ পুরস্কার’ ঘোষণা চীনের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 November, 2021, 05:35 pm
Last modified: 09 November, 2021, 05:36 pm

Related News

  • ‘শেষবারের মতো’ করোনাভাইরাসের উৎপত্তিস্থল খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন দল
  • ২০,০০০ বছর আগেই পূর্ব এশিয়ায় অস্তিত্ব ছিল করোনার: অস্ট্রেলিয়ান গবেষণা  
  • উহানে গেলেই কি সব প্রশ্নের উত্তর মিলবে?
  • করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে ভারত ও বাংলাদেশে, দাবি চীনা বিজ্ঞানীদের

করোনার সাম্প্রতিক প্রাদুর্ভাবের উৎস সন্ধানে ‘অর্থ পুরস্কার’ ঘোষণা চীনের

অন্যান্য দেশ কোভিড মোকাবেলার কঠোর ব্যবস্থাগুলো ধীরে ধীরে তুলে নিলেও, বেইজিংয়ের কর্মকর্তারা একগুঁয়েভাবে ‘শূন্য-কোভিড কৌশলেই’ আটকে আছেন। কঠোরভাবে সীমান্ত বন্ধ, টার্গেট লকডাউন ও দীর্ঘ কোয়ারেন্টিনের ব্যাবস্থা এখনও অনুসরণ করছেন তারা।
টিবিএস ডেস্ক
09 November, 2021, 05:35 pm
Last modified: 09 November, 2021, 05:36 pm
ছবি: সিনহুয়া

মাত্র কয়েক মাসের ব্যবধানে চীনের একটি শহরে করোনাভাইরাসের বড় আকারে প্রাদুর্ভাব ঘটেছে। সাম্প্রতিক এই প্রাদুর্ভাবের উৎস জানতে অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে শহরটি। অর্থাৎ কোনো ব্যক্তি নতুন প্রাদুর্ভাবের উৎসের সন্ধন দিতে পারলে তাকে দেওয়া হবে কয়েক হাজার ডলার। করোনাভাইরাসের বিরুদ্ধে চীনের 'পিপলস ওয়ার' বা 'জনযুদ্ধের' অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে এই অর্থ পুরস্কার।

মঙ্গলবার চীনের ২০ টি প্রদেশ ও অঞ্চল থেকে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত ৪৩ জন রোগী শনাক্ত হয়েছে। গত তিন সপ্তাহে নতুন শনাক্তের সংখ্যা বাড়ছে দুই অঙ্কে।

অন্যান্য দেশ কোভিড মোকাবেলার কঠোর ব্যবস্থাগুলো ধীরে ধীরে তুলে নিলেও, বেইজিংয়ের কর্মকর্তারা একগুঁয়েভাবে 'শূন্য-কোভিড কৌশলেই' আটকে আছেন। কঠোরভাবে সীমান্ত বন্ধ, টার্গেট লকডাউন ও দীর্ঘ কোয়ারেন্টিনের ব্যাবস্থা এখনও অনুসরণ করছেন তারা। ফলে দেশটিতে শনাক্তের সংখ্যাও ছিল কম।

তবে বর্তমান প্রাদুর্ভাবটি ৪০ টিরও বেশি শহরে আঘাত হেনেছে।

রাশিয়ার সীমান্তবর্তী উত্তরের হেইহে শহরের এক কর্মকর্তা জানান, তারা নতুন এই প্রাদুর্ভাবের উৎস সন্ধানে, তথ্যদাতাকে পুরস্কার হিসেবে দেবেন ১ লাখ ইউয়ান বা সাড়ে পনের হাজার ডলার। বাংলাদেশী মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১৩ লাখ ৪০ হাজার টাকা।

নগর সরকারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, "মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে যত তাড়াতাড়ি সম্ভব এই সাম্প্রতিক প্রাদুর্ভাবের উৎস উদঘাটন করতে ও সংক্রমণের প্রবণতা খুঁজে বের করতে একটি 'জনযুদ্ধ' চালাতে হবে।"

কর্মকর্তারা বলছেন, চোরাচালান, অবৈধ শিকার ও আন্তঃসীমান্ত মাছ ধরার ঘটনাগুলো অবিলম্বে রিপোর্ট করতে হবে; সেইসঙ্গে, যারা অনলাইনে আমদানিকৃত পণ্য কিনেছেন তাদের অবশ্যই পণ্যগুলোকে 'অবিলম্বে জীবাণুমুক্ত' করতে হবে ও পরীক্ষার জন্য পাঠাতে হবে।

সর্বশেষ প্রাদুর্ভাব মোকাবেলায় লক্ষ লক্ষ মানুষকে লকডাউনের অধীনে রাখার পাশাপাশি অভ্যন্তরীণ ভ্রমণের নিয়মগুলোও আরও কঠোর করা হয়েছে; ট্রেন ও প্লেন যাত্রার অনেক সময়সূচি বাতিল করে দেওয়া হয়েছে।

এছাড়া, কেন্দ্রীয় হেনান প্রদেশে ভাইরাসের ক্লাস্টারের সঙ্গে একটি স্কুলের সংযোগ পাওয়া গেছে। তাই স্বাস্থ্য কর্তৃপক্ষ শিশুদের আরও দ্রুত টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন৷

সরকারি তথ্য অনুযায়ী, ৩ থেকে ১১ বছর বয়সী সাড়ে ৩ মিলিয়নেরও বেশি শিশুদের টিকা দেওয়া হয়েছে চীনে।

তবে, করোনা মোকাবেলায় বেইজিংয়ের অতি কঠোর অবস্থান সাম্প্রতিক সপ্তাহগুলোতে জনসাধারণের মাঝে বিতর্ক সৃষ্টি করেছে।

ফিনিক্স টেলিভিশনের একটি সাক্ষাৎকারে ভাইরোলজিস্ট ও হংকং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গুয়ান ই চীনের টিকার কার্যকারিতা মূল্যায়নে আরও উন্নত তথ্যের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, "কোভিড -১৯ শনাক্ত করতে বা অন্ধভাবে টিকার বুস্টার ডোজ নিতে 'প্রতিটি ক্ষেত্রেই নিউক্লিক অ্যাসিড পরীক্ষার প্রয়োজন নেই।"

এর পরিবর্তে তিনি অ্যান্টিবডি পরীক্ষা ও টিকা নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রতি করোনার বিভিন্ন ধরনের বিরুদ্ধে টিকার কার্যকারিতা সম্পর্কে সময়মত তথ্য হালনাগাদ করার আহ্বান জানান।
 

Related Topics

টপ নিউজ

করোনার উৎপত্তিস্থল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • ‘শেষবারের মতো’ করোনাভাইরাসের উৎপত্তিস্থল খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন দল
  • ২০,০০০ বছর আগেই পূর্ব এশিয়ায় অস্তিত্ব ছিল করোনার: অস্ট্রেলিয়ান গবেষণা  
  • উহানে গেলেই কি সব প্রশ্নের উত্তর মিলবে?
  • করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে ভারত ও বাংলাদেশে, দাবি চীনা বিজ্ঞানীদের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net