Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শনের জন্য চলচ্চিত্র উৎসব আয়োজন করবে ভারত

বিনোদন

টিবিএস রিপোর্ট
14 October, 2021, 02:55 pm
Last modified: 14 October, 2021, 02:57 pm

Related News

  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শনের জন্য চলচ্চিত্র উৎসব আয়োজন করবে ভারত

গত পাঁচ বছরের মধ্যে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মুক্তির তারিখের ওপর ভিত্তি করে ৩৫টি ছবির সংক্ষিপ্ত তালিকা করেছে নির্বাচনী কমিটি।
টিবিএস রিপোর্ট
14 October, 2021, 02:55 pm
Last modified: 14 October, 2021, 02:57 pm

শুধুমাত্র বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শনের জন্য চলতি মাসে দুটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে যাচ্ছে ভারত।

দুটি উৎসবের মধ্যে 'সেকেন্ড বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল' অনুষ্ঠিত হবে আগরতলায়; আগামী ২১-২৩ অক্টোবর পর্যন্ত চলবে এই উৎসব। অন্যদিকে,  'ফার্স্ট বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল' নামে দ্বিতীয় উৎসবটি অনুষ্ঠিত হবে ভারতের গুয়াহাটিতে, চলবে ২৩-২৮ অক্টোবর পর্যন্ত।

উৎসবের জন্য প্রাথমিকভাবে ৩৫টি চলচ্চিত্র বাছাই করেছে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

প্রদর্শনীর জন্য সেই ৩৫ ছবি থেকে বাছাই করে আরও সংক্ষিপ্ত তালিকা করা হবে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন উপ-সচিব (চলচ্চিত্র) সাইফুল ইসলাম।

উৎসবের জন্য মনোনীত ৩৫টি চলচ্চিত্রের মধ্যে রয়েছে 'হাসিনা: অ্যা ডটারস টেল', 'ছুঁয়ে দিলে মন', 'জালালের গল্প', 'অমি ও আইসক্রিমওয়ালা', 'অনিল বাগচীর একদিন', 'যদি একদিন', 'জিরো ডিগ্রী', 'বাপজানের বায়োস্কোপ', 'আয়নাবাজি', 'কৃষ্ণপক্ষ', 'তুখোড়', 'ভুবন মাঝি', 'সত্তা', 'রাজনীতি', 'ঢাকা অ্যাটাক', 'হালদা', 'অন্তর জ্বালা', 'আঁখি ও তার বন্ধুরা', 'গহীনে বালুচর', 'পুত্র', 'পোড়ামন ২', 'দেবী', 'জান্নাত', 'ফাগুন হাওয়ায়', 'কালো মেঘের ভেলা', 'মনের মতো মানুষ পাইলাম না', 'আবার বসন্ত', 'মায়া: দ্য লস্ট মাদার', 'গন্ডি', 'ন ডরাই', 'বিশ্বসুন্দরী', 'গোর', 'গেরিলা', 'উনপঞ্চাশ বাতাস' এবং 'রূপসা নদীর বাঁকে'।

গত পাঁচ বছরের মধ্যে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মুক্তির তারিখের ওপর ভিত্তি করে ৩৫টি ছবির সংক্ষিপ্ত তালিকা করেছে নির্বাচনী কমিটি। এক্ষেত্রে জাতীয় পুরস্কার কিংবা আন্তর্জাতিকভাবে খ্যাতিলাভ করা সিনেমাকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানান সাইফুল ইসলাম। 

নির্বাচনী কমিটির সদস্য ও চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান বলেন, 'সরকার একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। এর আগেও ভারতে বিভিন্ন উৎসবে বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। এবারের প্রদর্শনীর ফলে পরিচালক ও প্রযোজকেরা আরও ভালো ছবি তৈরিতে আগ্রহী হয়ে উঠবে।'

তিনি আরও বলেন, 'এ ধরনের উৎসবের আয়োজন করার মাধ্যমে ভারতীয় সিনেমাপ্রেমীরা বাংলাদেশের চলচ্চিত্রের সাথে পরিচিত হতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, তারা আমাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন।'

সোহানুর রহমান আরও মনে করেন, আগে এ ধরনের উৎসবে যোগ দিতে হলে কোনো শিল্পী বা ফিল্ম ইন্ডাস্ট্রির কাউকে নিজ খরচে যেতে হতো। এবার সরকার চাইলে কিছু শিল্পী-কর্মীদের সরকারি খরচে এই উৎসবে নিয়ে যেতে পারে।

Related Topics

টপ নিউজ

চলচ্চিত্র উৎসব / বাংলাদেশি চলচ্চিত্র / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net